Fal Diya Otha Kotha Oyashikur Babu
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৩. নারী পুরুষের চ্যাটিং হারাম, নারী পুরুষের একত্রে পড়ালেখা হারাম, নারী পুরুষের একত্রে কাজ করা হারাম, নেড়ি মোল্লারা প্রতিনিয়তই এসব ফতোয়া দেয় । তবে এরা কখনো বলে না: বোকো হারাম'রা মেয়েদের অপহরণ করেছে, তা হারাম, পাকিস্তানীরা মুক্তিযুদ্ধে গণধর্ষণ করেছে, তা হারাম, বাংলাদেশসহ অমুসলিম ও আদিবাসীদের ওপর যে নির্যাতন হয়, তা আসল কথা ঘুরে ফিরে একটাই । নারীদের ওপর অত্যাচার তাদের কাছে কখনোই অপরাধ মনে হয় না । কিন্তু নারীর স্বাধীনতাতেই যত আপত্তি । ধর্ষণ হলে সমস্যা নেই, প্রেম করলেই সমস্যা । যদি অনলাইনেও জোরপূর্বক চ্যাটিংয়ের ব্যবস্থা থাকত, তাহলে এরা ফতোয়া দিত না। কিন্তু নারী-পুরুষ স্বেচ্ছায় চ্যাটিং করে বলেই হারামের ফতোয়া এসেছে । ওয়াশিকুর বাবু ১৮

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।