মহরমের ইতিবৃত্ত
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

(৬৮ ) পেয়াদের ব্যবহারে মৌসলেম কোন রূপ "সন্দি- হান হইলেন না। জেয়াদ হোসেনের" প্রকৃত বন্ধু এবং প্রেমভরেই রাজ্য, পিংহাসন ত্যাগ করিয়া হোসেনকে দিতে প্রস্তুত হইয়াছেন, তাহার এইরূপ বিশ্বাস জন্মিল। তদনুযায়ী স্বীয় মন্তব্য হোসেনকে লিখিয়া পাঠাইলেন। হোসেন সেই পত্র পাইয়া অত্যন্ত আহলাদিত হইলেন। সমস্ত পরিজনমহ কুফা যাইবার উদ্যোগ করিতে লাগিলেন । সমস্ত আয়োজন সম্পন্ন করিয়া হোসেন কুফাঁনগর যাত্রা করিলেন। মদিনাবাসিগণও হোসেনের সঙ্গে সঙ্গে তথায় চলিল । এইরূপে প্রায় াট হাজার লোক তাহার সহযাত্রী হইল । মদিনা হইতে কুফানগর যাইতে ঘত দিন আঁবশ্যাক, তত দিনের খাদ্য সামশ্রী ও পানীয়জল সঙ্গে করিয়াই তাহারা চলিলেন। কিন্ত, ছুর্ভাগ্য বশতঃ তাহারা পথ ভুলিয়া মরুভূমি কারবালা অভিমুখে চলিলেন। জেয়াদের দূত উপযুক্ত সময়ে এই সংবাদ প্রভূকে জানালেন । জেয়াঁদ , অত্যন্ত সন্তষ্ট হইয়া যথেষ্ট প্রশংসা করিয়া, তাহাকে এজিদ সমীপে প্রেরণ ক্রিলেন।

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।