(৬৪ ) বলিলেন “এজিদ কি পাপিষ্ঠ ! আপনাকে এই পবিত্র স্থানে আক্রমণ করিবার জন্য অসংখ্য সৈন্য প্রেরণ করিয়ছে। অদ্য রজনীতেই তাহারা আপনাকে আক্রমণ করিবে । অতএব আপনি স্থানান্তরিত হইয়া, আত্ম-রন্ষ।র চেষ্টা করুন। আমরা এজিদের ধেতনভোগী ভৃত্য, কিন্তু অন্তরে অন্তরে আপনারই দান। আর অধিক বিলম্ব করিতে পানসিতেছি না 1৮ এই বলিয়া মরিয়ান প্রস্থান করিলেন । হোসেন তাহাকে ধন্যবাদ দিয়া বিদায় করিয়া এই সংবাদ মনে মনে আলোচন। করিতে আরম্ভ করিলেন। মদিনাবাসিগণ প্রাণান্তেও আমার প্রতি অত্যাচার সহ করিবে না। নরনারী সকলেই মহম্মদের পরিজনের জন্য যুদ্ধক্ষেত্রে প্রবেশ করিতে প্রস্তুত । তবে ভয়ে স্থানাস্তরিত হইবার প্রয়োজন নাই । কিন্ত, এখানে অবস্থান করিলে সমস্ত মদিনাবাসী আমাদের জন্য লাঞ্কনা ভোগ করিবে। এইরূপ আলোচনা করিয়া বন্ধুবর জেয়াদের রাজ্য কুফা নগরে কতিপয় দিবস বাস করিবার সংকল্প করিলেন। অধত্ীয়
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।