Makame Sahaba
/ 91
📝 Text 📖 PDF

৮ মাকামে ছাহাবা ঘটেছে ইখলাছ ও আল্লাহ্‌ প্রেমের সাবলীল প্রকাশ, জীবনের দু' একটি পদশ্বলন বা দুর্ঘটনা সত্বেও অবশ্যই তিনি শামিল হবেন উম্মতের নেক ও সৎ লোকদের কাতারে। তদ্রাপ যার জীবনের সকাল-সন্ধা কেটেছে পাপের অন্ধকারে, শরীয়তের আহকাম ও বিধান লংঘন করে করে, একটি বা দশটি পুণ্যকর্মের সুবাদে কিছুতেই সে পেতে পারে না অলী বুজুর্গের স্বীকৃতি। তবে মনে রাখতে হবে যে, পূর্ণ বিশ্বস্ততার সাথে ঘটনাবলীর নিরপেক্ষ বিবরণ দিয়ে যাওয়াই হলো ইতিহাসের ইতিকর্তব্য। সেই ঘটনাবলীর বিচার বিশ্লেষণ এবং লব্ধ ফলাফলের আলোকে ব্যক্তি ও শ্রেণীর ধর্মীয় বা জাগতিক মর্যাদার স্তর নির্ধারণ কিন্তু ইতিহাসের দায়িত্ব নয়। এটা সম্পূর্ণ স্বতন্ত্র একটি বিষয়; যাকে ইতিহাসতত্্ব বলা যেতে পারে, ইতিহাস বলা যেতে পারে না। পৃথিবীর সাধারণ মানুষ বা সাধারণ শ্রেণীর বেলায় অবশ্য এই ইতিহাসতত্ত ইতিহাসের সাধারণ ঘটনাবিবরণীকে নির্ভর করেই গড়ে উঠে। সেক্ষেত্রে ইতিহাস জানেন বা বুঝেন এমন যে কোন ব্যক্তি নিজস্ব চিন্তা ও দৃষ্টিকোণ থেকে স্বাধীন ও মুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কিন্তু উম্মতের সকল যুগের সকল মানুষের অথও শ্রদ্ধার পাত্র ছাহাবা কেরামের বিষয়টি পৃথিবীর অন্য দশজন সাধারণ মানুষের মত নয়। এ অন্রান্ত সত্যের আলোকে “মাকামে ছাহাবা' গ্রন্থে আমি প্রমাণ করতে চাই যে, সাধারণ জীবনচরিত বিশ্লেষণের ক্ষেত্রে ইতিহাসের বিচার গ্রহণযোগ্য হলেও ছাহাবা কেরামের স্থান ও মর্যাদার পরিমাপ কিন্তু ইতিহাসের দীঁড়িপাল্লায় করা রূপ ও স্বরূপ নির্ণয় করা। কেননা ছাহাবা কেরাম হলেন আল্লাহ্‌র রসূল ও তীর সাধারণ উম্মতের মাঝে আল্লাহ্‌ প্রদত্ত এক মজবুত যোগসূত্র। এই যোগসূত্র ছাড়া কোরআনের 'শব্দ-পঠন' লাভ করা যেমন উম্মতের পক্ষে সম্ভব ছিলো না, তেমনি স্ভব ছিলো না কোরআনের ব্যাখ্যা ও মর্মজ্ঞান অর্জন, যা পেশ করার দায়িতৃ স্বয়ং কোরআন সোপর্দ করেছে আল্লাহ্‌র রাসূলের যিম্মায়। ইরশাদ হয়েছে হন লিিলানা মানুষের উদ্দেশ্যে যা নাধিল করা হয়েছে তার ব্যাখ্যা ও মর্ম যেন তাদের সামনে আপনি তুলে ধরেন। অন্ধপ 'রিছালাত' তথা রাসূলের বাণী ও শিক্ষার সম্পদভাণ্ডার এই যোগসূত্র ছাড়া লাভ করা সম্ভ নয় কারো পক্ষে। ছাহাবা কেরাম হলেন রাসূল-জীবনের সার্বক্ষণিক সহচর । স্বয়ং আল্লাহ্‌ 1119110/2105,0010051001:0011 মাকামে ছাহাবা ৯ তাদের নির্বাচন করেছিলেন এ পবিত্র সাহচর্ষের জন্য । তাদের কাছে রাসূনুল্সাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, শিক্ষা ও আদর্শ ছিলো স্ত্রী-পুত্র-পরিজন ও আপন প্রাণের চেয়েও প্রিয়। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ভাণ্তারও ছিলো তার তুলনায় তুচ্ছ। তাই জানমাল কোরবান করে রাসুলের পায়গাম তারা ছড়িয়ে দিয়েছেন পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে। ফলে তাদের জীবন-চরিত হয়ে উঠেছে নববী সীরাত ও জীবন-চরিতেরই অবিচ্ছেদ্য অংশ। সুতরাং তাদের স্থান ও মর্ধাদার নির্ভুল পরিচয় পেতে হলে কোরআন, সুন্নাহ ও সীরাতুন্নবীর দর্পণেই অবলোকন করতে হবে তাদেরকে । ইতিহাস গ্রন্থের ছেড়া পাতায় পাওয়া যাবে না তাদের জীবন ও চরিত্রের আসল ছবি। মোটকথা ; ইসলাম ও ইসলামী শরীয়তে তাদের জন্য নির্ধারিত রয়েছে এক বিশিষ্ট স্থান ও স্বতন্ত্র মর্যাদা। “মাকামে ছাহাবা' নামে সেটাই আমি তুলে ধরতে চাচ্ছি উম্মতের সামনে । গুরত্ব ও প্রয়োজনীয়তার বিচারে অবশ্য বহু আগেই হওয়া উচিত ছিলো এ আলোচনা যা বিভিন্ন ব্যস্ততার কারণে এতদিন সম্ভব হয়ে উঠে নি। কিন্তু জীবনের ছিয়াত্তরটি মন্জিল অতিক্রম করে বিভিন্ন রোগ-ব্যাধির লাগাতার হামলায় আমি যখন বিপর্যস্ত প্রায়। দেহমনের অবসাদে এবং শক্তি-উদ্যমের প্রবল ভাটায় আমি যখন অক্ষমপ্রায়, ঠিক তখনই দেখা দিল এ বিষয়ে কলম ধরার এক অনিবার্ধ কারণ । অথচ ইলম ও আমলের যোগ্যতা কতটুকুইবা আর । যা ছিলো তাও এখন রুখসত হওয়ার পথে । সম্প্রতি উদ্ভুত “কিছু পরিস্থিতি'ই হচ্ছে সেই “অনিবার্ধ কারণ” যা ছিয়াত্তর বছরের এই বুড়োকে করে তুলেছে অস্থির, তার কম্পিত হাতে তুলে দিয়েছে কলম। এটা এঁতিহাসিক সত্য যে, ছাহাবা-বিদ্বেষ ও ছাহাবা-সমালোচনার 'পরিচয়-বৈশিষ্ট' নিয়ে উম্মতের একটি গোমরাহ ফেরকা সেই ছাহাবাযুগেই আত্মপ্রকাশ করেছিলৌ। তবে প্রকাশিত স্বরূপের কারণেই উম্মাহর সাধারণ জামা'আত থেকে এরা ছিলো বিচ্ছিন্ন । পক্ষান্তরে আহলে সুন্নত ওয়াল জামা'আত নামে পরিচিত জমহুরে উম্মতের সাধারণ পরিচয়-বৈশিষ্টই হলো ছাহাবা-প্রেম ও ইহ্তেরাম রক্ষা করা যেমন অপরিহার্ষ তেমনি তাদের সুমহান ব্যক্তিত্রে সামান্যতম সমালোচনাও অমার্জনীয় । এ বিষয়ে জমহুরের “কলম' ও “কালাম' আশ্চর্য রকম সংযত । অবশ্য বিভিন্ন মাসআলায় ছাহাবাদের মতবিরোধের ক্ষেত্রে বলাইবাহুল্য যে, যুগপৎ দু"টি পরস্পর বিরোধী মত অনুসরণ করা সম্ভব নয়। কিন্তু সবার প্রতি সমান শ্রদ্ধা রেখে শরীয়তী ইজতিহাদের আলোকে একটি মত

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.