তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৮৬ তাফসীরে ইবনে কাছীর তাফসীর ঃ আল্লাহ তা'আলা তরঙ্গমালাবিশিষ্ট সমুদ্বকে মানুষের সেবক করিয়া বান্দার প্রতি বিরাট ইহসান করিয়াছেন, এই কথাকে তিনি এখানে উল্লেখ করিয়াছেন, সমুদ্ুপথে গমনাগমন সহজ করিয়া দিয়াছেন তিনি সমুদ্রে মৎস্য সৃষ্টি করিয়াছেন এবং বান্দার জন্য উহা হালাল করিয়া দিয়াছেন। জীবিত মৎস্যও হালাল করিয়াছেন এবং মৃতকেও হালাল করিয়াছেন। ইহা ছাড়া তিনি অতি মূল্যবান মণিমুক্তা সমুদ্রের মধ্যে সৃষ্টি করিয়াছেন এবং উহার আহরণও সহজ করিয়াছেন যাহা তাহারা গহনা হিসাবে ব্যবহার করিয়া তাকে। সমুদ্ব পথে জাহাজ ও নৌকা উহার বুক চিরিয়া এবং বাতাসকে ফাড়িয়া চিরিয়া চলিতে তাকে । আল্লাহ তা'আলা সর্বপ্রথম হযরত নূহ (আ) কে নৌকা তৈয়ার করা এবং উহা পানিতে চালান শিক্ষা দান করেন এবং পরবর্তী তাহার উত্তরাধিকার সূত্রে যুগযুগ ধরিয়া বংশ পরম্পরায় নৌকা তৈয়ার করা ও পানিতে চালিত করিবার নিয়ম চলিয়া আসিতেছে এই নৌকার মাধ্যমে তাহারা এক প্রান্ত হইতে অন্য প্রান্তে এক দেশ হইতে অন্যদেশে এক শহর হইতে অন্য শহরে যাতায়াত করে। এই কারণে ইরশাদ হইয়াছে £৮৫45 ৭, +553০ 13251, আর যেন তোমরা তাঁহার অনুগ্রহ অন্বেষণ করিবে এবং সম্ভবতঃ তোমরা তাহার নিয়ামত ও ইহসানের শোকর করিবে। লিখিত কপিতে এইরূপ লিখিত পাইয়াছি মুহাম্মদ ইবনে মু'আবীয়াহ বাগদাদী (র) ... হযরত আবু হুরায়রাহ হইতে বর্ণনা করিয়াছেন তিনি বলেন, আল্লাহ তা'আলা পশ্চিম সমুদ্র ও পূর্ব সমুদ্রের সহিত কথা বলিয়াছেন। পশ্চিম সমুদ্বকে বলিলেন আমি তোমার উপর আমার কিছু বান্দাকে উঠাইব তুমি তাহাদের সহিত কেমন ব্যবহার করিবে? পশ্চিম সমুদ্র বলিল আমি তাহাদিগকে ডুবাইয়া দিব । আল্লাহ বলিলেন তোমার তেজস্যতা তোমার কুলে অবস্থিত । আমি তাহাদিগকে আমার হাতে উঠাইয়া লইব এবং তোমাকে গহনা ও শিকার হইতে বঞ্চিত করিয়া দিলাম । অতঃপর তিনি পূর্ব সমুদ্রের সহিত কথা বলিলেন আমি তোমার মধ্যে আমার কিছু বান্দাকে উঠাইব ৷ তুমি তাহাদের সহিত কিরূপ ব্যবহার করিবে? পূর্ব সমুদ্র বলিল, আমি তাহাদিগকে আমার হাতে উঠাইব এবং মা যেমন তাহার ছোট শিশুর প্রতি যত্ন লইয়া থাকে আমিও তাহাদের EN HE EE EE MTT OMEN UO করিলেন । হাদীসটি বর্ণনা করিয়া বায্যার (র) বলেন, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ (র) ব্যতিত সাহ্‌ল (র) হইতে আর কেহ এই বর্ণনা করিয়াছে বলিয়া আমরা জানি না।

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।