তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫৬ তাফসীরে ইবনে কাছীর (আ)-কে অস্বীকার করিয়াছিল । আর যে কেহ কোন একজন নবীকে অস্বীকার করে সে যেন সমস্ত নবীকে অস্বীকার করে। আর এই কারণেই সামূদ জাতি সম্পর্কে বলা হইয়াছে যে তাহারা সকল নবীকে অস্বীকার করিত । উপরোল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইহাও উল্লেখ করিয়াছেন যে, তিনি তাহাদের নিকট এমন নিদর্শন পেশ করিয়াছিলেন যাহাতে হযরত সালিহ (আ)-এর নবুওয়তের সত্যতা প্রমাণিত হয়। যেমন কঠিন পাহাড় হইতে হযরত সালিহ (আ)-এর দু'আয় উটনীর আত্মপ্রকাশ । উটনীটি তাহাদের শহরেই চরিয়া খাইত। তাহার পানি পান করিবার জন্য একটি দিন নির্দিষ্ট ছিল এবং সালিহ (আ)-এর কওমের জন্যও একটি নিদিষ্ট দিন ছিল। যখন তাহারা সীমা অতিক্রম করিল এবং উটনীটিকে হত্যা করিল তখন সালিহ (আ) তাহাদিগকে স্পষ্ট বলিয়া দিলেন, SELES bins UE £ ১4941401 তোমরা তিন দিন পর্যন্ত তোমাদের বাড়িতে খুব ভোগ কর ইহা অসভ্য ওয়াদা নয তোমাদের প্রতি শান্তি অবধারিত। আল্লাহ্‌ আরো ইরশাদ করেন, ale OS Lili ALS ai Ll {৷ আর সামূদ জাতিকে আমি সঠিক পথের সন্ধান দিয়াছিলাম কিনু তাহারা ETE ST আরো ইরশাদ করেন ৬2 EL ০ 2০; 545 তাহারা পাহাড় BS UE sa Ro EH SR প্রয়োজনও ছিল না । বরং কেবল লৌকিকতা ও অহংকারের বশীভূত হইয়া তাহারা এই রূপ করিত ৷ যেমন হিজ্র উপত্যকায় তাহাদের ঘর-বাড়ির নমুনা দেখিয়া বুঝা যায়। রাসূলুল্লাহ্‌ (সা) তাবৃক অভিযানে যাত্রাকালে যখন এই জনপদের উপর দিয়া অতিক্রম করিতেছিলেন তখন তিনি স্বীয় মাথা ঢাকিয়া ফেলিলেন এবং সোয়ারী দ্রুত চালাইলেন। আর স্বীয় সাথীগণকে বলিলেন, শাস্তিপ্রাপ্ত অভিশপ্ত জাতির বসতীতে ক্রন্দনাবস্থায় প্রবেশ করিবে যদি ক্রন্দন না আসে তবে ব্রন্দনের ভাব করিবে, যেন তোমাদের উপর সেই শান্তি অবতীর্ণ না হয়। 2০2১০22০43555 4,5 অৰ্থাৎ চতুৰ্থ দিন ভোরেই বিকট শব্দ তাহাদিগকে পাকড়াও করিল। G&L LAL 5%, তাহারা যে ক্ষেত খামার করিয়াছিল এই যে বাগবাগিচা করিতেছিল। এবং পানি দ্বারা কৃপণতা করিয়া তাহারা যে নিদর্শনের উটনীকে হত্যা করিয়া দিল তাহাদিগকে ধ্বংস করিবার জন্য যখন আল্লাহ্র নির্দেশ আসিল তখন ইহার কোন কিছুই কাজেই আসিল না । বরং তাহাদের সবকিছুই অকেজু প্রমাণিত হইল ।

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।