তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা-আল হিজ্র ৪৩ মুখামুখী হইয়া উপবিষ্ট হইবে । হযরত আবূ উসামাহ (র) হইতে কাসেম (র) বর্ণনা করেন, যখন বেহেশতবাসীগণ বেহেশতে প্রবেশ করিবে তখন তাহাদের অন্তরে দুনিয়ার হিংসা বিদ্বেষ বিদ্যমান থাকিবে কিন্তু যখন তাহারা মুখামখী হইয়া বেহেশতে স্ব স্ব আসনে উপবিষ্ট হইবে তখন আল্লাহ তা'আলা তাহাদের অন্তর হইতে হিংসা বিদ্বেষ বাহির করিয়া দিবেন। অতঃপর তিনি Ue bn Laysie G3 Us Lit পাঠ করিলেন। হযরত আবূ উসামাহ (রা) হইতে কাসেম ইবনে আঁব্দুর রহমান (র) যে রেওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন উহাতে তিনি দুর্বল । সায়ীদ (র) তাহার তাফসীরে .... আবু উসামাহ (রা) হইতে, বলেন, মুমিন ততক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করিবে না যতক্ষণ না আল্লাই তাহার অন্তরের বিদ্বেষ বাহির করিবেন। হযরত কাতাদাহ (র) হইতে সহীহ রেওয়ায়েতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। তিনি বলেন, আবুল মুতাওয়াক্কিল . নাজী (র) .... হযরত আবু সায়ীদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, মু'মিন বান্দাগণ দোযখ হইতে মুক্তি পাইয়া বেহেশত ও দোযখের মধ্যবর্তী স্থান পুলসিরাতের উপর বাধা প্রাপ্ত হইবে। অতঃপর দুনিয়ায় তাহারা যে পরস্পরে একে অন্যের প্রতি যুলুম অত্যাচার করিয়াছিল উহার প্রতিশোধ গ্রহণ করিবে অবশেষে তাহারা যখন পরিষ্কার-পরিচ্ছন্ন হইয়া যাইবে তখন তাহাদিগকে বেহেশতে প্রবেশ করিবার অনুমতি দান করা হইবে। ইবনে জরীর (র) বলেন, হাসান (র) .... মুহাম্মাদ ইবনে সীরীন হইতে বর্ণনা করিয়াছেন তিনি বলেন, একদা আশতর হযরত আলী (রা)-এর নিকট প্রবেশ করিবার জন্য অনুমতি প্রার্থনা করিল তখন তাহার নিকট ইবনে লাতলাহাহ উপস্থিত ছিল, অতএব সে বাধ'প্রাপ্ত হইল অতঃপর তাহাকে অনুমতি দেওয়া হইল । যখন সে তাহার নিকট প্রবেশ করিল, তখন সে বলিল, আমার ধারণা আপনি আমাকে ইহার কারণে অনুমতি দান করেন নাই । তিনি বলিলেন, হা, সে বলিল, তাহা হইলে তো আপনার নিকট হযরত উসমান (রা)-এর কোন পুত্র থাকিলে আমাকে প্রবেশের অনুমতি দান করিবেন না । তিনি বলিলেন, নিঃসন্দেহে । আমি আশা করি আমি ও হযরত উসমান সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হইব যাহাদের সম্পর্কে আল্লাহ তা'আলা ইরশাদ করিয়াছেন 61452 Le Le Bs fo 23 Ue 25% হযরত ইবনে জরীর (র) আরো বলেন, হাসান ইবনে আহমদ (র) আবূ হাবীবাহ (র) .... হইতে বর্ণিত, একবার জামাল যুদ্ধ হইতে অবসর হইবার পর ইমরান ইবনে তালহা (র) হযরত আলী (রা)-এর নিকট উপস্থিত হইলেন । হযরত আলী তাহাকে স্বাগত জানাইলেন এবং বলিলেন আমি আশা করি, আল্লাহ তা'আলা আমাকে ও তোমাকে

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।