Contents সূরা-আল হিজর 8১ ও শু’'বা (র) হইতে বর্ণিত তিনি বলেন, হযরত আলী (রা)-কে একবার খুতবা দিতে শুনিয়াছি, দোযখের দরজাসমূহ এইরূপ অর্থাৎ একটির উপর অপরটি । ইসরাঈল (র)....হযরত আলী হইতে বর্ণনা করেন, তিনি বলেন, জাহান্নামের দরজা সাতটি । একটি অপরটির উপরে অবস্থিত । সর্বপ্রথম প্রথম দরজা পূর্ণ করা হইবে । অতঃপর দ্বিতীয়টি অতঃপর তৃতীয়টি এইরূপে সব কয়টি পরিপূর্ণ করা হইবে৷ ইকরিমাহ (র) বলেন, দোযখের সাতটি দরজা বলিতে সাতটি স্তর বুঝান হইয়াছে। ইবনে জুরাইজ বলেন, দোযখের সাতটি স্তর হইল- (১) জাহান্নাম, (২) লাযা, (৩) হুতামাহ, (8) সায়ীব, (৫) সাকার, (৬) জাহীম (৭) হাবীয়াহ। হযরত ইবনে আব্বাস (রা) হইতে যাহ্হাক (র)ও অনুরূপ বর্ণনা করিয়াছেন। আ‘মাশও অনুরূপ বর্ণনা করিয়াছেন। হযরত কাতাদাহ (র) $১ +O IS [1 {2 {0 এর ব্যাখ্যা প্রসংগে বলেন, জাহাননীমের দরজাসমূহ দ্বারা আমল অনুযায়ী জাহান্নামের বিভিন্ন স্তর ৷ রেওয়ায়েত কয়টি ইবনে জরীর (র) বর্ণনা করিয়াছেন। জুওয়াইবির (র) হযরত যাহ্হাক (র) হইতে (১ ENA 322 U0 ০02% ০ U4 এর তাফসীর সম্পর্কে বলেন, জাহান্নামের সাতটি দরজা আছে একটি ইয়াহুদীদের জন্য একটি নাসারাদের জন্য একটি ছাবীদের (নক্ষত্র উপাসক) জন্য, একটি অগ্নি উপাসকদের জন্য একটি মুশরিকদের জন্য একটি মুনাফিকদের জন্য আর একটি তাওহীদ পন্থিদের জন্য তাওহীদ পন্ধিদের তো মুক্তির আশা করা যাইতে পারে। কিন্তু অন্যান্যদের জন্য কখনো মুক্তির আশা করা যাইতে পারেনা। ইমাম তিরমিযী (র) বলেন, আব্দ ইবনে হুমাইদ (র) .... ইবনে উমর (রা) হইতে তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা করিয়াছেন তিনি বলেন জাহান্নামের সাতটি দরজা আছে উহার একটি হইল সেই ব্যক্তির জন্য যে আমার উম্মতের উপর তরবারী উন্ক্ত করিয়াছে। হাদীসটি বর্ণনা করিয়া রাবী বলেন, হাদীসটি কেবল মালেক ইবনে মিগওয়াল’এর সূত্রে জানিতে পারিয়াছি। ইবনে আবূ হাতিম (র) বলেন, আমার পিতা .. সামুরাহ ইবনে জুন্দব (রা) হইতে বর্ণিত যে, নবী করীম (সা) 1454, EES এর তাফসীর সম্পর্কে বর্ণনা করিয়াছেন। দোযখবাসীদের মধ্যে কেহ তো '' এমন হইবে যে আগুন তাহার টাখৃনু পর্যন্ত জ্বালাইবে, কেহ এমন হইবে যে, আগুন তাহার কোমর পর্যন্ত ধরিবে। আবার কেহ এমনও হইবে যে, তাহার কণ্ঠ পর্যন্ত ভ্বালাইয়া দিবে। অর্থাৎ প্রত্যেকের আমল হিসাবে দোযখে তাহার স্থান হইবে । আল্লাহ ভাজ্য AEC EOE ১4 দ্বারা ইহার প্রতি ইংগিত করিয়াছেন। ইব্ন কাছীর_-৬ (৬ষ্ঠ) .
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।