তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩১৮ তাফসীরে ইবনে কাছীর তাহার কুরআন পাঠ শুনিতে লাগিল । ভোর হইলে তাহারা ফিরিয়া গেল কিন্তু এবারও পথেই তাহাদের সাক্ষাৎ হইয়া গেল। সেই দিনও তাহারা পূর্বের ন্যায় একে অনযুকে তিরস্কার করিয়া পুনরায় আর এইরূপ না করিবার প্রতিশ্রুতিবদ্ধ হইয়া চলিয়া গেল। কিন্তু ঘটনাক্রমে তৃতীয় রাত্রেও তাহারা পূর্বের ন্যায় স্ব-স্ব-স্থানে বসিয়া রাসূলুল্লাহ (সা) এর কুরআন পাঠ শ্রবণ করিবার জন্য বসিয়া গেল। তাহারা সারারাত্র কুরআন শ্রবণ করিবার পর যখন ফিরিয়া যাইতেছিল তখনও তাহাদের পারস্পারিক সাক্ষাৎ ঘটিল। এবং পূর্বের ন্যায় একে অপরকে তিরস্কার করিল পুনরায় আর এইরূপ না করিবার কঠিন “প্রতিজ্ঞাবদ্ধ হইয়া চলিয়া গেল । ভোর হইলে আখনাস তাহার লাঠি লইয়া বাহির হইল সর্বপ্রথম আবূ সুফিয়ান ইবনে হাবর এর বাড়ীতে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল হে আবু হানযালাহ । মুহাম্মদ (সা) এর নিকট হইতে তুমি যাহা কিছু শুনিয়াছ উহা সম্পর্কে তোমার মন্তব্য কি, বল? আবু সুফিয়ান বলিল, হে আবূ সা'লাবাহ। আল্লাহর কসম, যাহা কিছু শুনিয়াছি উহার কিছু তো এমন, যাহার অর্থ ও মর্ম একটি বুঝিয়াছি এবং কিছু এমনও আছে যাহার অর্থ আমি বুঝিতে ব্যর্থ । আখনাস বলিল, আল্লাহর কসম আমার মতও ইহাই । অতঃপর আখনাস বাহির হইয়া আবূ জেহেলের নিকট গেল এবং তাহার নিকটও একই প্রশ্ন করিল । উত্তরে আবূ জেহেল বলিল, আমরাও বনু আব্দে মনাফ সরদারী ও মর্যাদা লাভের ব্যাপারে পূর্ব হইতেই প্রতিযোগিতা করিয়া আসিতেছি। তাহারা অন্যকে অন্ন দান করিলে আমরাও অন্ন দান করিয়াছি। তাহারা অন্যকে সোয়ারী দান করিলে আমরাও তাহা করিয়াছি। তাহারা অন্যকে পুরস্কৃত করিলে আমরাও তাহাদের পিছনে থাকি নাই । এইভাবে আমরা সকল ব্যাপারে তাহাদের সমান সমান রহিয়াছি। প্রতিযোগিতায় তাহারা বিজয়ী হইতে পারে নাই । এখন তাহারা বলিতেছে, আমাদের মধ্যে একজন নবী আছে, যাহার নিকট আসমান হইতে অহী অবতীর্ণ হয়, আচ্ছা বল, ইহা আমরা কি ভাবে লাভ করিব? আল্লাহর কসম তাহার প্রতি আমরা কখনো ঈমান আনিব না। আর তাহাকে সত্য বলিয়াও জানিব না। রাবী বলেন, অতঃপর আখনাস উঠিয়া তাহাকে ছাড়িয়া চলিয়া গেল। os EDN Ad TEES CEs EF BES (ea) OST EIS BI OS (e-) GINS BUPA IIS GHEE 3 Co) 238 Ge 02803 rans) lO ned EO SES SETS ERTIE ARCANE TA TAA CALA ANAL SEA CALA TA 04 ASS DL OREN OAD SIE OPE (0)

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।