Contents সূরা বনী ইসরাঈল ৩১৩ সহিত তাহার পবিত্রতা ঘোষণা করে। হাদীসটির সনদ দুর্বল । আওফী নামক রাবী WA Ea Ae al Fs res এর তাফসীর প্রসংগে বলেন, স্তম্ভও পবিত্রা ঘোষণা করে গাছপালাও ঘোষণা করে। পূর্ববর্তী তাফসীরকারগণের কেহ কেহ বলেন, দরজার কড়মড় শব্দ এবং পানির ফড়ফড় শব্দও তাহাদের তাসবীহ সুফিয়ান সাওরী (র) মনসূর হইতে তিনি ইবরাহীম হইতে বর্ণনা করেন, আহারের বস্তুও আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। অন্যান্য তাফসীরকারগণ বলেন যে সকল বস্তুর মধ্যে প্রাণ আছে উহা তাসবীহ করে। অর্থাৎ জীব-জন্তু ও গাছপালা । কাতাদাহ হাসান ও যাহ্হাক অনুরূপ তাফসীর করিয়াছেন। ইবনে জরীর (র) বলেন, মুহাম্মদ ইবনে হুমাইদ (র)....জরীর আবুল খাত্তাব হইতে বর্ণিত তিনি বলেন একবার আমরা ইয়াধীদ রককাশীর সহিত আহার করিতেছিলাম তাহার সহিত হাসান বসরী (র)ও ছিলেন খাবার খাঞ্চা আনা হইলে ইয়াযীদ রককাশী জিজ্ঞাসা করিলেন, হে আবু সায়ীদ ৷ এই খাঞ্চাও কি তাসবীহ করে? তিনি বলিলেন এক সময় করিত ৷ ১1,511 অর্থ লাকড়ীর খাঞ্চা হযরত হাসান এর বক্তব্যের অর্থ হইল লাকড়ীটি যখন আর্দ ছিল তখন তো তাসবীহ করিত কিন্তু উহা কাটার পর যখন শুষ্ক হইয়াছে তখন উহার তাসবীহও বন্ধ হইয়াছে। তাহার এই বক্তব্যের পক্ষে যে দলীল পেশ কর৷ হয় তাহা হইল, হযরত ইবনে আব্বাস (রা) কর্তৃক বর্ণিত হাদীস ৷ একবার রাসূলুল্লাহ (সা) দুইটি কবরের নিকট দিয়া অতিক্রম কালে বলিলেন, এই দুইটি কবরের অধিবাসীদিগকে শাস্তি দেওয়া হইতেছে এবং শাস্তি কোন কঠিন কাজ ত্যাগ করিবার কারণে নহে। এক ব্যক্তি তো পেশাব হইতে সতর্কতা অবলম্বন করিত না এবং অপর ব্যক্তি চোগলখোরী করিয়া বেড়াইত। অতঃপর তিনি খেজুরের একটি তাজা ডাল লইয়া সমান দুই ভাগ করিলেন এবং উহার একটি একটি উভয় কবরে-গাড়িয়া দিলেন। অতঃপর তিনি বলিলেন, যতক্ষণ উহা শুষ্ক হইয়া যাইবে সম্ভবতঃ তাহাদের শাস্তি হালকা করা হইবে । বুখারী ও মুসলিম শরীফদ্বয়ে হাদীসটি বৰ্ণিত হইয়াছে অত্র হাদীসের উপর যাহারা আলোচনা করিয়াছেন তাহাদের কেহ কেহ বলেন, রাসূলুল্লাহ (সা) “যতক্ষণ না উহা শুষ্ক হইবে” এই কথা এই কারণে বলিয়াছেন, যে যতক্ষণ উহা সবুজ থাকিবে তাসবীহ করিতে থাকিবে কিন্তু শুষ্ক হইয়া গেলে উহার তাসবীহ বন্ধ হইয়া যাইবে। 11%, [334% 2155 ,5 তিনি অবশ্যই ধৈৰ্যশীল ও ক্ষমাকারী ৷ যে ব্যক্তি তাহার নাফরমানী করে তিনি তাহাকে শাস্তি দিতে ব্যস্ত হন না রবং তাহাকে অবকাশ দান করেন কিন্তু অবকাশ দানের পরও যখন সে তাহার কুফর ও শিরকের উপর অটল থাকে তখন তিনি বড়ই কঠোর শাস্তি দান করেন। যেমন বুখারী ও মুসলিম শরীফদ্বয়ে ইব্ন কাছীর_-৪০ (৬ষ্ঠ)
— Page 311 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.