তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents Sok তাফসীরে ইবনে কাছীর শহীদ হইয়াছিলেন। হযরত মু'আবীয়াহ (রা) হযরত আলী (রা) হইতে হযরত উমসান (র) এর হত্যাকারীদিগকে তাহার নিকট অর্পণ করিবার দাবী করিতেছিলেন যাহাতে কেসাস লইতে পারেন। কারণ তিনি উমুবী ছিলেন। অপর দিকে হযরত আলী (রা) তাহার পূর্ণ ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত এই ব্যাপারটি বিলম্বিত করিতে চাহিতেছিলেন। এবং তিনি হযরত মু‘আবীয়াহ (র)-এর নিকট শাম প্রদেশকে তাহার কাছে হস্তান্তর করিবার দাবী করিতেছিলেন। এবং হযরত উসমান (রা)-এর হত্যাকারীদিগকে তাহার নিকট অর্পণ করিবেন না । এবং শাম প্রদেশকেও তিনি হস্তান্তর ' করিবেন না। সুতরাং তিনি এবং শাম প্রদেশের অধিবাসীরা হযরত আলী (রা)-এর নিকট বায়‘আত গ্রহণ হইতে বিরত থাকিলেন। তাহাদের পারস্পারিক বিরোধ দীর্ঘ হইল অবশেষে হযরত মু'আবীয়াহ (র) শাসনকর্তা নিযুক্ত হইলেন। হযরত ইবনে আব্বাস (রা) আলোচ্য আয়াত দ্বারা হযরত মু‘আবীয়া (রা)-এর এই শাসন ক্ষমতা লাভ করাই প্রমাণিত করিয়াছেন। ইহা একটি আশ্বার্যজনক বিষয় । ইমাম তারবানী তাহার মু'জাম গ্রন্থে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, ইয়াহ্‌ইয়া ইবনে আব্দুল আব্বাস (রা)-এর রাত্রীকালিন কথাবার্তা শুনিতেছিলাম তখন তিনি বলিলেন, আমি তোমাদিগকে একটি কথা শুনাইব যাহা না তেমন গোপন কথা আর না প্রকাশ্য । হযরত উসমান (রা)-এর সহিত যাহা করা হইয়াছিল তখন হযরত আলী (রা) কে পরামর্শ দিলাম যে আপনি নির্জনতা অবলম্বন করুন । আল্লাহর কসম, যদি আপনি গুহার মধ্যেও লুকাইয়া থাকেন, তবে আপনাকে খুঁজিয়া বাহির করা হইবে কিন্তু তিনি আমার পরামর্শ গ্রহণ করিলেন না। তোমরা শুনিয়া রাখ আল্লাহর কসম, হযরত মু'আবীয়াহ অবশ্যই তোমাদের শাসনকর্তা নিযুক্ত হইবেন, কারণ আল্লাহ ইরশাদ করিয়াছেন [45 ১4, J 2S 2 Sb Lil 31 145 U348 যাহাকে অন্যায়ভাবে হত্যা করা হইয়াছে তাহার উত্তরাধিকারীকে আমি ক্ষমতা দান করি অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা অতিক্রম না করে। শুনিয়া রাখ এই কুরাইশীগণ তো তোমাদিগকে পারস্য ও রূমীদের পদ্ধতিতে চলিবার জন্য উত্তেজিত করিবে! শুনিয়া রাখ নাসারা ইয়াহ্দী ও অগ্নিপূজকরা তোমাদের মুকাবিলায় দন্ডায়মান হইবে সে দিনে যাহারা ন্যায় ও সত্যকে মযবুত করিয়া ধরিবে সে মুক্তি লাভ করিবে আর যাহারা উহা ত্যাগ করিবে তাহারা পূর্ববর্তী সেই সকল লোকদের ন্যায় হইবে যাহারা ধ্বংস হইয়া গিয়াছে। আর পরিতাপের বিষয়, তোমরাও সেই সকল লোকদের অন্তর্ভুক্ত যাহারা ন্যায় ও সত্যকে পরিত্যাগ করিয়াছে J451) 3 4) ২. ১5 4,3 অর্থাৎ অলীও নিহত ব্যক্তির

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।