তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩০০ তাফসীরে ইবনে কাছীর বলিলেন, তোমার সন্তানকে এই ভয়ে হত্যা কর যে, সে তোমার অন্নে শরীক হইবে। সহিত ব্যভিচার করা । os BEECHES OINAIESS (10 ৩২. অবৈধ যৌন সংযোগের নিক্‌টবতী 'হইও না, ইহা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ । তাফসীর ঃ আল্লাহ তা'আলা তাহার বান্দাদিগকে ব্যভিচারের সর্বপ্রকার উপায় উপকরণ হইতে দূরে থাকিবার নির্দেশ করিয়াছেন । {£১২৬৫ 4 EASY তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হইও না উহা মস্তবড় গুনাহ ১2,4, £5 এবং উহা জঘন্য পথ। ইমাম আহমদ (র) বলেন, ইয়াধীদ ইবনে হারূন (র) ....আবূ উমামাহ হইতে বর্ণিত একবার এক যুবক নবী করীম (সা) এর নিকট আসিযা বলিল, ইয়া রাসূলাল্লাহ! আপনি ব্যভিচার করিবার অনুমতি দান করুন, ইহা শুনিয়া লোকেরা তাহাকে ধমক দিয়া বলিল, চুপ কর চুপ কর। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাকে নিকটে আসিতে বলিলেন, সে নিকটে আসিল, তাহাকে বসিতে বলিলেন, সে বসিল । তখন তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন আচ্ছা তুমি কি ইহা তোমার মায়ের জন্য পছন্দ কর? সে বলিল, আপনার প্রতি আমার জীবন উৎসর্গ হউক । ইহা আমি আমার মায়ের জন্য পছন্দ করি না । তিনি বলিলেন অন্য কোন লোকও ইহা তাহাদের মায়ের জন্য পছন্দ করে না। অতঃপর রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করিলেন, তবে তোমার কন্যার জন্য কি ইহা পছন্দ কর? সে বলিল আপনার প্রতি আমার জীবন উৎসর্গ হউক । আমার কন্যার জন্যও আমি ইহা পছন্দ করি না। তিনি বলিলেন অন্য লোকও ইহা পছন্দ করে না। তখন আবার রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা রুরিলেন, তবে তোমার ভগ্নির জন্য কি পছন্দ কর? সে বলিল, আমার জীবন আপনার প্রতি উৎসর্গ আমি ইহাও পছন্দ করি না। তিনি বলিলেন, অন্য লোকও ইহা পছন্দ করে না। অতঃপর রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করিলেন, তোমার ফুফুর জন্য কি তুমি ইহা পছন্দ কর? সে বলিল, আমার. জীবন, আপুনার প্রতি উৎসর্গ হউক, আমার ফুফুর জন্যও আমি ইহা পছন্দ করি না। রাসূলুল্লাহ (সা) বলিলেন, অন্য লোকও তোমার ন্যায় পছন্দ করে না। অবশেষে তিনি জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বলতো দেখি, তোমার খালার জন্য কি তুমি পছন্দ কর যে সে ব্যভিচার করুক । সে বলিল না, আমি ইহাও পছন্দ করি না । রাসুলুল্লাহ (সা) বলিলেন অন্যান্য লোকও তাহাদের খালাদের জন্য ইহা পছন্দ করে না। অতঃপর রাসূলুল্লাহ (সা) স্বীয় হাত তাহার উপর রাখিয়া এই দু'আ করিলেন ৫,13 34894253341

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।