তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৯৮ তাফসীরে ইবনে কাছীর করিয়া দিবেন। অপর এক বর্ণনায় তুমি মাল গণনা করিও না, তাহা হইলে আল্লাহ তা'আলাও গণনা করিয়া আটকাইয়া রাখিবেন। সহীহ মুসলিম শরীফে বর্ণিত, আব্দুর রাযযাক (র).... আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, আল্লাহ তা'আলা আমাকে নির্দেশ দিয়াছেন, “আপনি ব্যয় করিতে থাকুন আপনাকেও দান করা হইবে৷” বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, মু'আবীয়াহ ইবনে আবু মিযরাদ....আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) . হন । তাহাদের একজন এই দুআ করেন, হে আল্লাহ! দানশীল ব্যক্তিকে বিনিময় দান করুন আর অপরজন এই দু'আ করেন, হে আল্লাহ! কৃপণের মালকে আপনি ধ্বংস করিয়া দিন। ইমাম মুসলিম কুতায়বাহ (র)....আবূ হুরায়রা (র) হইতে মারফুরূপে বর্ণনা করেন, সদাকা দ্বারা মাল ক্ষতি হয় না। আল্লাহ তা‘আলা প্রত্যেক দানশীলে সম্মান বৃদ্ধি করেন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নম্ৃতাবলম্বন করে আল্লাহ তাহাকে বুলন্দ করেন । আবূ কাসীর হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) হইতে মারফুরূপে বর্ণনা করেন, লোভ হইতে তোমরা বাচিয়া থাক, ইহা তোমাদের পূর্ববর্তী লোকদিগকে ধ্বংস করিয়াছে। ইহা তাহাদিগকে প্রথম কৃপণতার জন্য হুকুম করিয়াছে ফলে তাহারা কৃপণতা করিয়াছে অতঃপর ইহা আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করিবার হুকুম করিয়াছে ফলে তাহারা আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করিয়াছে অতঃপর ইহা তাহাদিগকে ফিসক-ফুজুর ও পাপাচার করিবার নির্দেশ দিয়াছে, তাহারা তাহাও করিয়াছে। ইমাম বায়হাকী সা'দান ইবনে নস্র হইতে তিনি আবু মু'আবীয়াহ হইতে তিনি আ‘মাশ হইতে তিনি তাহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন রাসুলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, যখনই কেহ্‌ সদকা করে তখন সত্তরটি শয়তানের চোয়ালের হাড় ভাংগিয়া যায় । ইমাম আহমদ বলেন আবূ উবায়দা হাদ্দাদ (র)....আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ব্যয় করিতে মধ্যপথ অবলম্বন করে সে দরিদ্র হয় না PLE SS LL Bll আপনার প্রতিপালক যাহাকে ইচ্ছা, রিযিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন । অর্থাৎ আল্লাহ তা‘আলাই রিযিকদাতা, তিনিই উহা প্রশস্ত করেন এবং সংকুচিত করেন স্বীয় মাখলূকের বেলায় যেমন ইচ্ছা পরিবর্তন করেন। যাহাকে ইচ্ছা ধনী করেন, যাহাকে ইচ্ছা দরিদ্র করেন। কারণ ইহাতেই হিকমত রহিয়াছে। 234 59 569, CES { তিনি তাহার বান্দাদের সম্পর্কে অবহিত' রহিয়াছেন ও দেখিতেছেন কে ধনী হইবার উপযুক্ত এবং কে দরিদ্র হইবার যোগ্য । যেমন হাদীস শরীফে বর্ণিত আছে।

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।