Contents সূরা বনি ইসরাঈল ২৯৫ দান করিলেন। বাষ্যার (র) বলেন, ফুযাইল ইবনে মারযুক হইতে আবূ ইয়াহইয়া তায়মী ও হুমাইদ ইবনে হাম্মাদ ইবনে আবূল জাওযা ব্যতিত অন্য কেহ্ হাদীসটি বর্ণনা করিয়াছেন বলিয়া আমাদের জানা নাই । তবে হাদীসটির মর্ম বিশুদ্ধ হওয়ার ব্যাপারটি বড় কঠিন কারণ, আয়াতটি মন্কায় অবতীর্ণ হইয়াছে, অথচ, ফাদাক বিজয় হইয়াছে খায়বরের সময় সপ্তম হিজরী সনে। অতএব উভয়ের মধ্যে পারস্পরিক কোন মিল খুঁজে পাওয়া যায় না। সুতরাং হয় হাদীসটি মুনকার কিংবা ইহা শিয়াদের মন গড়া বানানো হাদীস £121 210 মিসকীন ও মুসাফিরদের সম্পর্কে সূরা বারাআতে বিস্তারিত আলোচনা হইয়া গিয়াছে অতএব পুনরায় আর উহার আলোচনার প্রয়োজন নাই । 4,5 625573499 আল্লাহ তা‘আলা প্ৰথম ব্যয় করিবার নির্দেশ দান করিয়া পরে অপব্যয় করিতে নিষেধ করিয়াছেন। অর্থাৎ কৃপণ হওয়াও উচিৎ নহে আর অপব্যয় করাও ঠিক নহে বরং মধ্য পন্থাবলম্বন করা উচিৎ । যেমন আল্লাহ তা‘আলা অন্যত্র ইরশাদ ETT Cf itd eid bt 2510 অৰ্থাৎ মু‘মিনগণ যখন ব্যয় করেন তখন তাহারা না সীমা অতিক্রম করিয়া ব্যয় করে আর না একেবারেই হাত গুটাইয়া লয়। অতঃপর আল্লাহ তা'আলা অপব্যয়ের নিন্দা করিয়া বলেন 48 ০৯১১০ ৬ | ARENT ০২ অপব্যয়কারীরা শয়তানের ভাই অর্থাৎ তাহারা শয়তানের সাদৃশ্য ৷ হযরত ইবনে মাসউদ (র) বলেন, 2.3341 অর্থ, “অন্যায়ভাবে ব্যয় করা” হযরত ইবনে আব্বাসও এই অর্থ বর্ণনা করিয়াছেন, মুজাহিদ বলেন, যদি কোন মানুষ হক”পথে তাহার সমস্ত মালও ব্যয় করে তবুও তাহাকে অপব্যয়কারী বলা হবে না। আর যদি অন্যায়ভাবে এক মুদ (সামান্য) পরিমাণ মালও ব্যয় করে তবুও সে অপব্যয়কারীদের অন্তৰ্ভুক্ত হইবে । কাতাদাহ বলেন, $5%84/ বলা হয়, আল্লাহর নাফরমানী অন্যায় ও ফাসাদের কাজে খরচ করা । ইমাম আহমদ বলেন হাশিম ইবনে কাসিম (র)....হযরত আনাস ইবন মালেক (রা) হইতে বর্ণিত তিনি বলেন, একদা বনী তাইম গোত্রীয় একব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিল ইয়া রাসূলাল্লাহ আমি একজন সম্পদশালী লোক পরিবার বড় ও শহরবাসী ; আপনি বলুন আমি কি করিব ও কিভাবে উহা খরচ করিব? তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, তোমার মালের যাকাত আদায় করিবে ইহা তুমি পবিত্র হইয়া যাইবে আর তোমার আত্মীয়-স্বজনের সহিত সদ্ব্যবহার করিবে। ভিক্ষুকের হক আদায় করিবে এবং প্রতিবেশী ও মিসকীনের হক আদায় করিবে। তখন লোকটি বলিল, ইয়া রাসূলাল্লাহ আপনি আরো সংক্ষিপ্তভাবে আমাকে বলুন ৷ তখন তিনি বলিলেন তোমার আত্মীয়-স্বজনের মিসকীনের ও মুসাফিরের হক আদায় করিবে এবং কোন অপব্যয় করিবে না। তখন সে বলিল ইহাই আমার জন্য যথেষ্ট । ইয়া রাসূলাল্লাহ
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।