তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৯২ তাফসীরে ইবনে কাছীর ইমাম আহমদ (র) বলেন, রাওহা (র).... মু‘আবিয়া ইবনে জাহেমাহ সুলামী হইতে বর্ণিত তিনি বলেন, একদা জাহেমাহ (রা) নবী করীম (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি জিহাদে অংশ গ্রহণ করিবার ইচ্ছা করিয়াছি এবং আপনার সহিত পরামর্শ করিবার জন্য আসিয়াছি, তখন তিনি বলিলেন, তোমার কি আসশ্মা আছেন! তিনি বলিলেন, হাঁ, তখন তিনি বলিলেন তবে তুমি তাহার সেবায়ই নিয়োজিত থাক। লোকটি দ্বিতীয়বার ও তৃতীয়বার একই প্রশ্ন করিল এবং রাসূলুল্লাহ (সা) তাহাকে একই জবাব দান করিলেন। নাসায়ী ও ইবনে মাজা ইবনে জুরাইজ হইতে হাদীসটি এই সূত্রে বর্ণনা করিয়াছেন। আরেকটি হাদীস ইমাম আহমদ (র) বলেন, খলফ ইবন অলীদ....মিকদাম ইবন মাদিকারিব (রা) হইতে বর্ণিত যে নবী করীম (সা) বলেন । আল্লাহ তা'আলা তোমাদের পিতাসমূহের সহিত সদাচারণ করিবার জন্য আদেশ করেন। আল্লাহ তা'আলা তোমাদের মাসমূহের সহিত সদাচারণ করিবার জন্য আদেশ করেন। আল্লাহ তা'আলা তোমাদের মাসমূহের সহিত সদাচারণ করিবার আদেশ করেন। আল্লাহ তা'আলা তোমাদের মাসমূহের সহিত ' সদাচরণ করিবার আদেশ করেন। আল্লাহ তা'আলা তোমাদের নিকটতম আত্মীয়দের সহিত সদাচারণ করিবার আদেশ করেন। অতঃপর উহার নিকটবতী আত্মীয়দের সহিত দিদাচারণ করিবার আদেশ নরেন হর মারা অরুরাহ হরযে.জইয় হইতে হাদীসটি অত্ৰ'সূত্রে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) ....বলেন ইউনুন (র)....ইয়ারবূ গোত্রীয় জনৈক রাবী হইতে বর্ণিত তিনি বলেন, একবার আমি নবী করীম (সা) এর খিদমতে আগমন করিলাম তখন তাহাকে মানুষের সহিত কথা বলিতে শুনিলাম তিনি বলিতেছিলেন দানকারীর হাত উঁচু। তুমি তোমার মায়ের সহিত তোমার বাপের সহিত তোমার ভটগ্নির সহিত তোমার ভাইয়ের সহিত সদ্ব্যবহার কর অতঃপর যে তোমার নিকটবতী অতঃপর যে তোমার নিকটবতী তাহার সহিত সদ্ব্যবহার কর । আরেকটি হাদীস মুসনাদ গ্রন্থে বলেন, ইবরাহীম ইবনে মুসতামির আরূকী (র)....সুলায়মান ইবনে বুরায়দাহ হইতে বর্ণিত তিনি বলেন, একবার এক ব্যক্তি তাওয়াফ কালে তাহার মাকে কাধে উঠাইয়া তাওয়াফ করিতেছিল অতঃপর সে রাসূলুল্লাহ (সা) কে জিজ্ঞাসা করিল আমি কি তাহার হক আদায় করিতে পারিয়াছি? তিনি বলিলেন, না সামান্যতমও নহে। হাদীসটি বর্ণনা করিয়া বায্যার বলেন, হাদীসটি এই সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে বর্ণিত আছে বলিয়া আমাদের জানা নাই। আমি বলি হাসান ইবনে আবু জা'ফর রাবী দুর্বল Ul

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।