তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

‘Contents ২৯০ তাফসীরে ইবনে কাছীর হযরত নবী করীম (সা) মিম্বরে আরোহণ করিলেন অতঃপর তিনবার ‘আমীন’ বলিলেন রাসূলুল্লাহ (সা) কে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলাল্লাহ! কিসের উপর আপনি ‘আমীন’ বলিলেন তিনি বলিলেন, হযরত জিবরীল (আ) আমার নিকট আগমন করিয়া বলিলেন, সেই ব্যক্তি লাঞ্ছিত হউক, যাহার নিকট আপনার নাম লওয়া হয় অথচ, সে আপনার প্রতি দরূদ শরীফ পাঠ করিল না। আপনি বলুন, ‘আমীন’ অতঃপর আমি আমীন বলিলাম । অতঃপর তিনি বলিলেন সেই ব্যক্তি লাঞ্চিত হউক যে ব্যক্তির জীবনে রমযান সমাগত হইয়াছে আবার উহা চলিয়াও গিয়াছে অথচ, সে তাহার গুনাহ ক্ষমা করাইতে পারে নাই। আপনি বলুন, আমীন । অতঃপর আমি বলিলাম আমীন । তাহার পর তিনি আবারও বলিলেন, সেই লাঞ্ছিত হউক যে ব্যক্তি তাহার পিতামাতা উভয়কে কিংবা তাহাদের মধ্যে একজনকে পাইয়াছে কিন্তু সে তাহাদের সেবা করিয়া বেহেশতে প্রবেশ করিতে পারিল না। আপনি বলুন আমীন, আমি বলিলাম আমীন । ইমাম আহমদ বলেন, হুসাইম (র)....মালেক ইবনে হারেস (রা) হইতে তিনি তাহার জনৈক ব্যক্তি হইতে বর্ণিত যে রাসূলুল্লাহ (সা) বলেন, যে ব্যক্তি কোন মুসলমান পিতামাতার কোন এতিম সন্তানকে লালন পালন করিল শেষ পর্যন্ত সে তাহার থেকে বে-নিয়ায হইয়া গেল, তাহার জন্য নিশ্চিতভাবে বেহেশত ওয়াজিব হইল । আর যে র্যক্তি কোন মুসলমান গোলামকে আযাদ করিয়া দিল সে দোযখ হইতে মুক্তি লাভ করিল । তাহার এক একটি অংগ প্রতংগের বিনিময়ে আযাদকারীর এক একটি অংগ প্রত্যংগ মুক্তি লাভ করিবে । অতঃপর ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইবনে জা'ফর আমাদের নিকট বর্ণনা করিয়াছেন, তিনি বলেন শু'বা আমাদের নিকট বর্ণনা করিয়াছেন তিনি বলেন আমি আলী ইবনে যায়েদকে বলিতে শুনিয়াছি, অতঃগির' তিমি উপরোল্লেখিত হাদীসের মর্ম বর্ণনা করেন। অবশ্য এই হাদীসে AEE EO (তাদের এক বডির নিকট হইতে) এর সু $ 4.994 0440433 ০1 (তাহার স্বগোত্রীয় এক ব্যক্তির নিকট হইতে যাহাকে মালিক কিংবা ইবনে Ue es aden te যে ব্যক্তি তাহার পিতামাতা কিংবা তাহাদের কোন একজনকে পাইল অথবা সে দোযখে প্রবেশ করিল, আল্লাহ তাহাকে স্বীয় রহমত হইতে দূরে রাখিবেন। বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ (সা) কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি কোন মুসলমান গোলামকে. আযাদ করিয়া দেয়, সে উহার বিনিময়ে দোযখ হইতে মুক্তি লাভ করিবে। তাহার প্রত্যেক অংগ প্রত্যংগের বিনিময়ে. তাহার প্রত্যেক অংগ প্রত্যংগ মুক্তি লাভ করিবে। আর যে ব্যক্তি তাহার পিতা-মাতার মধ্য হইতে কোন একজনকে পাইল

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।