Contents ২৮২ তাফসীরে ইবনে কাছীর ছোট বোনকে জাহেলী যুগে জীবিত দাফন করিয়াছেন তখন তিনি বলিলেন, জীবিত দাফনকারীণী ও জীবিত দাফনকৃত উভয় দোযখবাসী অবশ্য যদি জীবিত দাফনকারীণী ইসলাম গ্রহণ করে তবে সে দোযখ হইতে রক্ষা পাইবে হাদীসের সনদটি হাসান (৩) তৃতীয় মত হইল মুশরিকদের মৃত বাচ্চাদের সম্পর্কে কোন সিদ্ধান্ত গ্রহণ না করা । যাহারা এইমত পোষণ করেন তাহারা রাসূলুল্লাহ (সা)-এর হাদীস 2414 £215 133044 =, দলীল হিসাবে পেশ *করেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, ॥ জা'ফর (র) ইবনে আবূ আয়াস সায়ীদ ইবনে জুবাইর হইতে বর্ণনা করেন, তিনি হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণনা করেন তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা)-এর নিকট মুশরিকদের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হইরে তিনি বলিলেন, {1/5 LAL IU U১ 22 তাহারা কি আমল করিত তাহা আল্লাহ্ ভাল জানেন। অনুরূপভাবে বুখারী ও মুসলিম শরীফে যুহরী হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত যে নবী (সা) কে মুশরিকদের মৃত সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে. তিনি বলিলেন, তাহারা জীবিত থাকিলে কি কাজ করিত আল্লাহ তাহা ভালই জানেন। কোন কোন উলমায়ে কিরাম এই মতও পোষণ করে যে তাহারা আ’রাফবাসী হইবে । এই মতের ফলাফলও ইহাই যে তাহারা বেহেশতবাসী হইবে। কারণ আ'রাফ . কোন স্থায়ী বাসস্থান নহে। যাহারা আ’রাফে বাস করিবে অবশেষে তাহারা বেহেশতে প্রবেশ করিবে। সুরা আ’রাফে এই সম্পর্কে আলোচনা হইয়া গিয়াছে। মনে রাখা উচিৎ উলামায়ে কিরাম যে মতবিরোধ করিয়াছেন তাহা কেবল মুশরিকদের বাচ্চাদের ব্যাপারে । মুসলমানদের বাচ্চাদের সম্পর্কে কোন বিরোধ নাই । কাজী আবূ ইয়ালা হাম্বলী ইমাম আহমদ (র) হইতে ইহাই উল্লেখ করিয়াছেন। ইমাম আহমদ বলেন মুসলমানদের বাচ্চারা বেহেশতবাসী হইবে এই ব্যাপারে কোন মত বিরোধী নাই । ইহাই প্রসিদ্ধ এবং আমাদের নিশ্চিত বিশ্বাস । তবে শায়েখ আবূ উমর ইবনে আব্দুল বার কোন কোন উলামা হইতে নকল করেন যে তাহারা মুসলমানদের বাচ্চাদের সম্পর্কে নিশ্চিত কোন ধারণা পোষণা করেন না। তাহারা বলেন তাহাদের ব্যাপারটি আল্লাহর উপর নির্ভরশীল । আবূ ওমর বলেন ফুকাহা ও মুহাদ্দিসীনের একটি দল এই মত পোষণ করেন। হাম্মাদ ইবনে যায়েদ, হাম্মাদ ইবনে সালামাহ ইবনুল মুবারক ইসহাক ইবনে রাহওয়ায়ে ও অন্যান্য উলমায়ে কিরাম উক্ত দলের অন্তর্ভুক্ত, ইমাম মালেক (রা) তাহার মুওয়াত্তা গ্ুন্থের “কদর” অধ্যায়ে যে সকল হাদীস লিপিবদ্ধ ' করিয়াছেন উহা দ্বারাও এমন কিছু অনুমান করা যায়। যেমন মুসলমানদের বাচ্চারাও আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল । তাহার অধিকাংশ শিষ্যদের মতও ইহাই, তবে তাহার নিজের কোন স্পষ্ট বক্তব্য এই সম্পর্কে পাওয়া যায় না। তাহার পরবর্তীকালের শিষ্যদের অধিকাংশের মত হইল, মুসলমানদের বাচ্চারা বেহেশতবাসী হইবে এবং মুশরিকদের বাচ্চাদের ফয়সালা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল ৷ ইবনে আব্দুল বার-এর বক্তব্য এই পর্যন্ত শেষ । তাহার বক্তব্যই গরীব।
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।