তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৮০ তাফসীরে ইবনে কাছীর উল্লেখিত আলোচনা শেষে জানা উচিৎ যে মুশরিকদের মৃত বাচ্চারা বেহেশতে প্রবেশ করিবে কি না এই সম্পর্কে উলামায়ে কিরামের একাধিক মত রহিয়াছে। (১) প্রথম তাহারা বেহেশতে প্রবেশ করিবে । যাহারা এই মত পোষণ করেন তাহারা দলীল হিসাবে হযরত সামুরাহ ইবনে জুন্দুব (রা) এর হাদীস পেশ করেন, রাসূলুল্লাহ (সা) সপ্ুযোগে হযরত ইবরাহীম (আ)-এর সহিত মুসলমান ও মুশরিকদের বাচ্চাদিগকে বেহেশতে দেখিতে পাইয়াছেন। ইহা ব্যতিত ইমাম আহমদ হযরত খানছরি মাধ্যমে তাহার চাচা হইতে বর্ণনা করিয়াছেন। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ১৯১১! ££] সকল বাচ্চাই বেহেশতে প্রবেশ করিবে। উক্ত হাদীস দ্বারা দলীল পেশ করা যায়, ‘তবে পরীক্ষা সম্পর্কিত হাদীস অধিক খাস । অতএব আল্লাহ তা'আলা যাহার সম্পর্কে জানেন যে, সে জীবিত থাকিলে আল্লাহর হুকুম পালন করিত আল্লাহ তাহার রূহকে আলমে বরযাখে হযরত ইবরাহীম (আ)-এর সহিত রাখিয়াছেন আর মুসলমানদের সন্তানগণকেও তাহার সহিত রাখিয়াছেন। আর মুশরিকদের যে সকল সন্তানদের সম্পর্কে তিনি জানিতেন যে, তাহারা জীবিত থাকিতে আল্লাহর হুকুম অমান্য করিত তাহাদের ব্যাপার আল্লাহর উপর ন্যাস্ত কিয়ামত দিবসে তাহারা জাহান্নামী হইবে । পরীক্ষা সম্পর্কিত হাদীসসমূহ দ্বারাও ইহা প্রমাণিত হয়। ইমাম আবুল হাসান আশ'আরী আহলে সুন্নাত আল-জামা‘আতের এই মত বলিয়া উল্লেখ করিয়াছেন। যাহারা এইমত পোষণ করেন যে মুশরিকদের মৃত বাচ্চা বেহেশতে প্রবেশ করিবে । তাহাদের কেহ কেহ বলেন তাহারা স্বাধীনভাবে বেহেশতে বসবাস করিবে। অপরপক্ষে কেহ কেহ বলেন, তাহারা বেহেশতবাসীদের সেবক হইবে। আবু দাউদ তয়ালেসী গ্রন্থে আলী ইবনে যায়েদ হযরত আনাস (রা) হইতে অনুরূপ বর্ণিত হইয়াছে। অবশ্য হাদীসটি যয়ীফ 11, j tT (২) মুশরিকদের মৃত সন্তান তাহাদের পিতাদের সহিত দোযখে থাকিবে । যাহারা এইমত পোষণ করেন তাহারা দলীল হিসাবে আহমদ (র) কর্তৃক বর্ণিত হাদীস পেশ করেন । ইমাম আহমদ (র) আবুল মুগীরা....আব্দুল্লাহ ইবনে কায়েস হইতে বর্ণিত তিনি বলেন, একবার এক আগন্তুক হযরত আয়েশা (রা) কে মুশরিকদের বাচ্চাদের সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন £3524 2 703 তাহারা তাহাদের পিতাদের অধিনস্থ তখন আমি জিজ্ঞাসা করিলাম ইয়া রাসূলাল্লাহ! কোন আমল ছাড়াই তাহারা তাহাদের পিতাদের সহিত থাকিবে। তিনি বলিলেন $212 1444 5,221 {01 জীবিত থাকিলে তাহারা কি আমল করিত আল্লাহ তাআলা উহা ভালই জানেন। ইমাম আবূ দাউদ (র) মুহাম্মদ ইবনে হরব (র)....হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন একবার আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট মুমিনদের বাচ্চাদের

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।