তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বনি ইসরাঈল ২৭৯ হাসান আশ'আরী বাচ্চাদের পরীক্ষা সংঘটিত হওয়া বিষয়টিকে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আকীদার অন্তর্ভুক্ত করিয়াছে। ইরশাদ হইয়াছে 5 ৬ $5৫! 3 BTL A ess ; যেই দিন্‌ পায়ের গোছা খোলা হইবে এবং তাহাদিকে সিজদা CHE lea EH Ree SC aS LSTA বর্ণনা দ্বারা ইহা প্রমাণিত যে, মুমিনগণ কিয়ামত দিবসে আল্লাহর সন্মুখে সিজদাবনত হইবে আর মুনাফিকরা সিজদা করিতে সক্ষম হইবে না বরং তাহাদের পিট তক্তার ন্যায় সোজা হইয়া থাকিবে। যখনই তাহারা সিজদা করিতে ইচ্ছা করিবে তখন সে উল্টাভাবে পিঠের উপর পড়িয়া যাইবে বুখারী ও মুসলিম শরীফের রেওয়ায়েত দ্বারা সেই ব্যক্তির ঘটনাও জানা যায় যে সর্বশেষে দোযখ হইতে বাহির হইবে । আল্লাহ তা'আলা তাহার নিকট হইতে ওয়াদা লইবেন এবং দৃঢ় অঙ্গীকার গ্রহণ করিবেন যে সে পুনরায় তাহার নিকট অন্য কিছু প্রার্থনা করিবে না। কিন্তু বার বার সে ওয়াদ ভংগ করিবে এবং বার বার আল্লাহ তা'আলা তাহার নিকট হইতে ওয়াদা লইলে আল্লাহ তাহাকে জিজ্ঞাসা করিবেন, হে আদম সন্তান! তুমি এত ওয়াদা ভংগকারী হইলে কিরূপে? অনন্তর আল্লাহ তা'আলা তাহাকে বেহেশতে প্রবেশ করিবার জন্য অনুমতি দান করিবেন। ইমাম ইবনে আব্দুল বার এর বক্তব্য, “আল্লাহ তা'আলা আগুনে প্রবেশ করিবার জন্য কিভাবে নির্দেশ দিবেন? অথচ ইহা তাহাদের ক্ষমতার বহির্ভূত? ইহার জবাব হইল, ইহা কোন হাদীস সহীহ হইবার পরিপন্থি নহে। কিয়ামত দিবসে আল্লাহ তা'আলা পুল সিরাতের উপর দিয়া অতিক্রম করিবার নির্দেশ দিবেন। ইহা জাহান্নামের উপর অবস্থিত একটি সেতু যাহা তরবারী অপেক্ষা ধারালু চুল অপেক্ষা তীক্ষু। আর মুমিনগণ তাহাদের আমলনামানুসারে উহার উপর দিয়া অতিক্রম করিতে থাকিবে । কেহ তো বিদ্যুত গতিতে কেহ হাওয়া বেগে কেহ উত্তম ঘোড়ার ন্যায় দ্রুত কেহ উঠের দিয়া যাইবে । আবার কেহ যখম হইয়া জাহান্নামে উপুড় হইয়া পড়িবে । এই সব কিছুই তখন সংঘটিত হইবে । এবং আগুনে প্রবেশ করিবার হুকুমে ইহা অপেক্ষা অধিক কঠিন . নহে বরং ইহাই অধিক কঠিন। হাদীস শরীফ দ্বারা ইহাও প্রমাণিত যে দাজ্জালের অবির্ভাবকালে তাহার সহিত বেহেশত ও দোযখ থাকিবে। আর সেই সময় যেই মুমিন তাহার সহিত জীবিত থাকিবে শরীয়ত তাহাকে সেই বস্তু পান করিতে নির্দেশ দিয়াছে যাহাকে আগুন বলিয়া মনে করিবে। কারণ বস্তুতঃ উহা তাহার পক্ষে শীতল ও আরামদায়ক হইবে । পরীক্ষার ঘটনাও ঠিক অনুরূপ । ইহা ব্যতিত আল্লাহ তা'আলা বনী ইসরাঈলকে নির্দেশ দিয়াছিলেন তাহারা যেন পরস্পরে একে অন্যকে হত্যা করে। অতএব তাহারা একে অন্যকে হত্যা করিয়াছেন। এবং একই দিন সকালে সত্তর হাজার লোক নিহত হইয়াছিল বলিয়া কথিত আছে। মেঘের অন্ধকারে পিতা পুত্র ভাই ভাইকে হত্যা করিয়াছিল । গোবৎস পূজা করিবার জন্য ইহা ছিল তাহাদের শাস্তি । বনী ইসরাঈলের জন্য আল্লাহর ডো ছিলা রড কতিন।।'তরং ইহা হারালে চল্েযিত বির হতে কম প্রকার কম নহে।

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।