তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৭৮ তাফসীরে ইবনে কাছীর ERE ETE CTE CNET HT হযরত সামূরা ইবনে জুন্দব (রা) হইতে বর্ণিত নবী করীম (সা) একবার সপুযোগে বেহেশতের একটি গাছের তলায় অবস্থানরত এক বৃদ্ধের নিকট দিয়ে অতিক্রম করিলেন তাহার চতুর্দিকে অনেক ছোট ছেলেমেয়ে ছিল। হযরত জিবরীল (আ) বলিলেন, এই হইলেন হযরত ইবরাহীম (আ) আর ওঁ সকল ছোট ছেলে-মেয়ে হইল মুসলমান ও মুশরিকদের সন্তান। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন মুশরিকদের সন্তানও বেহেশতে ছিল? তিনি বলিলেন, হাঁ, মুশরিকদের সন্তানও ছিল। অপর পক্ষে কোন কোন উলামায়ে কিয়াম মুশরিকদের সন্তান দোষী হইবে বলিয়া মন্তব্য করেন। কারণ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন 801 524 তাহারা তাহাদের পিতাদের'সহিত থাকিবে । আবার কেহ কেহ বলেন কিয়ামত দিবসে তাহাদের পরীক্ষা লওয়া হইবে। যাহারা হুকুমের অনুকরণ করিবে তাহারা বেহেশতে প্রবেশ করিবে আল্লাহ তা'আলা তাহার পূর্ব জ্ঞানের প্রকাশ করিবেন এবং তাহারা বেহেশতে প্রবেশ করিবে। আর যাহারা অমান্য করিবে তাহারা .দোযখে প্রবেশ করিবে এবং তাহাদের সম্পর্কেও আল্লাহ্র পূর্ববর্তী ইলমের প্রকাশ ঘটিবে। এই মতানুসারে বিভিন্ন দলীলসমূহের মধ্যে একটা মিমাংসা হইয়া যায় । আর এই মতের পক্ষেও একাধিক হাদীস বর্ণিত হইয়াছে যাহার একটি অপরটিকে শক্তিশালী করে। শায়খ আবুল হাসান আলী ইবনে ইস্মাঈল আল আশারী এই মতকেই আহলে সুন্নাত ওয়াল জামা'আতের মত বলিয়া উল্লেখ করিয়াছেন। হাফিয আবূ বকর বায়হাকীও কিতাবুল ই'তেকাদ নামক গ্রন্থে এই মতেরই সমর্থন করিয়াছেন। অন্যান্য মুহাক্কিক উলামা মুহাদ্দিসীনও এই মত গ্রহণ করিয়াছেন। শায়খ আবূ উমর ইবনে আব্দুল বার পরীক্ষা সম্পর্কিত হাদীস বর্ণনা করিয়া বলেন, এই সম্পর্কিত হাদীস শক্তিশালী নহে এবং দলীল হিসাবেও ইহা পেশ করা যায় না। আর উলামায়ে কিরাম ইহা অস্বীকার করেন, কারণ পরকাল হইল বিনিময় দানের স্থান উহা পরীক্ষা ও আমলের স্থান নহে। অতএব ইহা কিভাবে সম্ভব হইতে পারে যে এসকল লোককে আগুনে প্রবেশ করিবার নির্দেশ দেওয়া হইবে। অথচ উহা তাহাদের শক্তির বাহিরে। আর আল্লাহ তা'আলা এমন কোন নির্দেশ দান করেন না যাহা মানুষের ক্ষমতার বাহিরে। জবাব ইবনে আব্দুল বার যে মত প্রকাশ করিয়াছে উহার জবাব হইল, পরীক্ষা সম্পর্কিত সকল হাদীস যয়ীফ নহে বরং কোন কোন হাদীস সহীহ । বহু আয়েস্নায়ে কিরাম ইহা স্পষ্টই বলিয়াছেন । আর কোন কোন হাদীস হাসান । আর কোনটি দুর্বল ও যয়ীফ, যাহা সহীহ ও হাসান দ্বারা শক্তিশালী হয়। আর যখন একই বিষয়ের একাধিক মুত্তাসিল হাদীস যাহার এর্টি অপরটি সমর্থন করে তখন উহা নিঃসন্দেহে দলীল হিসাবে পেশ করা যাইতে পারে। ইবনে আব্দুল বার এর দ্বিতীয় মতের জবাব হইল পরকাল নিঃসন্দেহে বিনিময় দানের স্থান । কিন্তু বেহেশতে ও দোযখে প্রবেশ করিবার পূর্ব মুহূর্ত পর্যন্ত হাশরের ময়দানে পরীক্ষা সংঘটিত হওয়া উহার বিপরীত নহে। শায়খ আবুল

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।