Contents সূরা বনি ইসরাঈল ২৭৫ বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন কিয়ামত দিবসে জাহেলী যুগের লোকেরা তাহাদের গুনাহর বোঝা পিঠে বহন করিয়া আসিবে অতঃপর তাহারা তাহাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করিবে, তাহারা .বলিবে হে আমাদের প্রতিপালক! আপনি তো আমাদের নিকট কোন রাসূল প্রেরণ করেন নাই আর আপনার কোন নির্দেশও আমাদের নিকট আসে নাই । যদি আপনার নির্দেশ আমাদের নিকট আসিত তবে আমরা আপনার অনুগত হইতাম । তখন তাহাদের প্রতিপালক তাহাদিগকে বলিবেন, আচ্ছা এখন যদি আমি তোমাদিগকে কোন নির্দেশ দেই তার কি তোমরা উহা পালন করিবে? তাহারা বলিবে হাঁ । অতঃপর তিনি তাহাদিগকে বলিবেন তোমরা জাহান্নামের দিকে চলিতে থাক এবং উহাতে প্রবেশ কর । তাহারা চলিতে থাকিবে। চলিতে চলিতে যখন তাহারা জাহান্নামের উত্তাপ ও শব্দ শুনিতে পাইবে তখন তাহারা ভীত হইয়া ফিরিয়া আসিবে এবং তাহারা বলিরে, হে আমাদের প্রতিপালক! আমরা. তো ভীত হইয়া ফিরিয়া আসিয়াছি। উহার মধ্যে প্রবেশ করিবার ক্ষমতা আমাদের নাই । তখন তিনি তাহাদিগকে বলিবেন, তোমরা অপদনস্ত লাঞ্ছিত হইয়া উহার মধ্যে প্রবেশ কর। রাসূলুল্লাহ (সা) বলেন, যদি তাহারা প্রথমবারই প্রবেশ করিত তবে তাহারা উহাকে শীতল ও আরামদায়ক পাইত । বাষ্যার বলেন, অত্র হাদীসের মতন অত্র সূত্রে প্রসিদ্ধ নহে। আইয়ুব (র) হইতে আব্বাদ (র) ব্যতিত অন্য কেহ বর্ণনা করেন নাই আর আব্বাদ হইতেও রায়হান ইবনে সায়ীদ ব্যতিত অন্য কেহ বর্ণনা করেন নাই । আমি বলি, ইবনে হিববান ইহাকে নির্ভরযোগ্য বলিয়া উল্লেখ করিয়াছেন ইয়াহ্ইয়া ইবনে মায়ীন ও নাসায়ী (র) বলেন রায়হান ইবন সায়ীদের (র) রেওয়ায়েত গ্রহণ করিতে অসুবিধার কিছু নাই । অবশ্য ইমাম আবূ দাউদ তিনি হইতে ইহা বর্ণনা করেন নাই । আবু হাতিম বলেন, অসুবিধার কিছু নাই । তাহার হাদীস লিপিবদ্ধ করা যাইতে পারে। তবে উহাকে দলীল হিসাবে পেশ করা যায় না। ষষ্ঠ হাদীস হযরত আবু সায়ীদ ইবনে সা’দ ইবনে মালেক ইবনে ছিনান খুদরী (রা) হইতে বর্ণিত (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ফাতরাতের যুগে মৃত্যুবরণকারী নির্বোধ ও শিশু সন্তান আল্লাহর সন্মুখে উপস্থিত হইবে। অতঃপর ফাতরাতের যুগে মৃত্যুবরণকারী বলিবে আমার নিকট তো আল্লাহর কোন কিতাব আসে নাই৷ নির্বোধ বলিবে, আমাকে তো এমন জ্ঞান দান করেন নাই যাহা দ্বারা আমি ভাল-মন্দ বুঝিতে পারি। শিশু সন্তান বলিবে, আমি যৌবনে উপনিত হই নাই । অতঃপর তাহাদের সম্মুখে আগুন প্রজ্বলিত করা হইবে এবং তাহাদিগকে বলা হইবে আগুন সরাইয়া দাও। অতঃপর যাহারা পরবর্তীকালে বয়ঃপ্রাপ্ত হইলে সৎকাজ করিবে বলিয়া
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।