তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৬২ তাফসীরে ইবনে কাছীর অসংখ্য বনী ইসরাঈলকে হত্যা করিল । আল্লামা ইবনে জরীর (র) এখানে হযরত হুযায়ফা (রা) হইতে একটি দীর্ঘ মাওযূ হাদীস বর্ণনা করিয়াছেন। হাদীস শাস্ত্র সম্বন্ধে যাহার সাধারণ জ্ঞান আছে তিনিও উহার মওযু হওয়া সম্পর্কে সন্দেহ করিতে পারেন না । কিন্তু আমাদের বড় আশ্চার্য যে হয় আল্লামা ইবনে জরীর (র)-এর ন্যায় এতবড় একজন ইমাম কি করিয়া উহাকে হাদীস বলিয়া বর্ণনা করিলেন । আমার শায়খ হাফিয আল্লামা আবুল হাজ্জা মিযটী স্পষ্টভাবে ইহা উল্লেখ করিয়াছেন যে উহা সম্পূর্ণ মওযু ও মিথ্যা হাদীস । কিতাবের টীকায় তিনি ইহা উল্লেখ করিয়াছেন। এই সম্বন্ধে অনেক ইসরাঈলী রেওয়ায়েত বর্ণিত হইয়াছে কিন্তু আমরা এখানে উহা বর্ণনা করিয়া অনর্থক কিতাবের কলেবর দীর্ঘ করিতে চাহি না। উহার কোন কোনটি সম্পূর্ণ মিথ্যা ও মওযু । আবার কোন কোনটি বিশুদ্ধ হইলেও আমাদের উহার কোন প্রয়োজন নাই । আল্লাহর কিতাব ও তাহার রাসূলের হাদীস আমাদিগকে এ সকল রেওয়াতের মুখাপেক্ষী করে নাই । এখানে উদ্দেশ্য শুধু এতটুকু যে, বনী ইসরাঈল যখন অশান্তি সৃষ্টি করিয়াছিল ' এবং অহংকারে মাতিয়া উঠিয়াছিল তখন আল্লাহ তা'আলা তাহাদের উপর তাহাদের শত্রুকে চাপাইয়া দেন। যাহারা তাহাদিগকে অপদস্ত ও লাঞ্ছিত করিয়াছে তাহাদের ধন সম্পদ লুণ্ঠন করিয়াছে তাহাদের সন্তানদিগকে হত্যা করিয়াছে এবং তাহাদের ঘরে প্রবেশ করিয়া তাহাদের অহংকারের খুব শাস্তি দিয়াছে। কিন্তু আল্লাহ তাহার বান্দাদের উপর যুলুম করেন না। কেবল তাহাদের অপকর্মের উপযুক্ত শাস্তি দান করেন । এই বনী ইসরাঈল এতই বাড়াবাড়ি করিয়াছিল যে তাহারা অসংখ্য আম্বিয়ায়ে কিরামকেও হত্যা করিয়াছিল যাহার উপযুক্ত শাস্তি তাহাদের জন্য অবধারিত ছিল। আল্লামা ইবনে জরীর বলেন, ইউনুস ইবনে আব্দুল আ'লা (র).... সায়ীদ ইবন মুসাইয়িব হইতে বর্ণিত তিনি বলেন, বুখতনসর শাম দেশের উপর আধিপত্য বিস্তার করিয়া বাইতুল মুকাদ্দাসকে "ধ্বংস করিল এবং জনসাধারণকে হত্যা করিল । অতঃপর দামেস্ক পৌছিয়া দেখিল একটি পাথর হইতে রক্ত প্রবাহিত হইতেছে। সে জিজ্ঞাসা করিল ইহা কি? লোকেরা বলিল, আমরা তো বাপ দাদার আমল হইতে এইরূপ দেখিয়া আসিতেছি। কখনও ইহার প্রবাহ বন্ধ হয় না। অতঃপর সে সত্তর হাজার মুসলমান অমুলমান হত্যা করিল এবং রক্ত থামিয়া গেল। রেওয়ায়েতটি বিশুদ্ধ । ইহাও বর্ণিত যে বুখতনসর সমাজের জ্দ্র ও উলামায়ে কিরামকেও হত্যা করিতে ছাড়ে নাই এমনকি একজন তাওরাতের হাফিজও অবশিষ্ট ছিল না। অসংখ্য লোক গ্রেফতার করে তাহাদের মধ্যে নবী সন্তানও ছিলেন। মোটকথা ত্রাস বিভীষিকা পূর্ণ অবস্থার সৃষ্টি হইয়াছিল । কিন্তু যেহেতু বিস্তারিত . ঘটনাবলী কোন বিশুদ্ধ রেওয়ায়েত কিংবা বিশুদ্ধ রেওয়ায়েতের নিকটবর্তী রেওয়ায়েত দ্বারাও প্রমাণিত নহে। অতএব আমরা ইহার বিস্তারিত বিবরণ পরিহার করিলাম । অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন 5 4১% ELSA (413 2544 যদি তোমরা সৎ কাজ কর তবে উহা তোমাদের নিজের জন্যই উপকারী আর যদি অপকর্ম করে তবে তোমাদের নিজেদের জন্যই উহা অপকারী ৷ যেমন ইরশাদ . Lie VTE 7 Ls নন হইয়াছে 5 8০7৮১১ ১1৬2 L২2১ যেই ব্যক্তি সৎকাজ করে

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।