Contents সূরা বনী ইসরাঈল ছ্ঘয সবই হক ও সত্য । ইবনে ইসহাকের বক্তব্য এই পর্যন্ত শেষ । ইমাম আবূ জা'ফর ইবনে কুরআনের স্পষ্ট বক্তব্যের বিরাধী। সাথে সাথে তিনি ইবনে ইসহাকের মতের বিরুদ্ধে অনেকগুলি দলীল পেশ করিয়াছেন। যাহার কয়েকটি আমরা উপরে উল্লেখ করিয়াছি। গুরুত্বপূর্ণ ফায়দা হাফিয আবূ নু‘আইম ইস্পেহানী দালায়েলুননবুত গ্রন্থে মুহম্মদ ইবনে উমর ওয়াকেদী মুহাম্মদ ইবনে কা'ব কুরাযী হইতে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) রূম সমাট হিরাকল এর নিকট হযরত দাহ্ইয়া কালবীকে দূত হিসাবে প্ররণ করিলেন । তিনি হিরাকল এর নিকট পৌছিলেন। অতঃপর হিরাকল সাম দেশে অবস্থানরত আরবের ব্যবসায়ীদিগকে তলব করিলেন। আবূ সুফিয়ান দুখর ইবনে হারবকে ও সংগীদিগকে উপস্থিত করা হইল । অতঃপর তিনি সেই সকল প্রশ্ন করিলেন যাহার উল্লেখ বুখারী ও মুসলিম শরীফদ্বয়ে রহিয়াছে। আবূ সুফিয়ান হিরাকল এর সন্মুখে রাসূলুল্লাহ (সা)-কে হেয় প্রতিপন্ন করিবার জন্য প্রাণপণ চেষ্টা করিয়াছিলেন। তিনি নিজেই বলেন, আল্লাহর কসম, হিরাকল এর সম্মুখে রাসূলুল্লাহ (সা) কে হেয় প্রতিপন্নবকারী কোন কথা বলিতে এই ভয় ব্যতীত অন্য কোন জিনিস আমাকে বাধা দেয় নাই যে হযরত তাহার সম্মুখে আমার মিথ্যা ধরা পড়িয়া যাইবে এবং তাহার নিকট আমার আর কোন কথাই গ্রহণযোগ্য হইবে না।-এমন সময় হঠাৎ তাহার মি’'রাজের কথাটি আমার মনে পড়িল, এবং বলিলাম, সম্নাট! আপনাকে আমি এমন একটি খবর কি দিবনা যাহা দ্বারা আপনার নিকট তাহার মিথ্যা প্রমাণিত হইবে? তিনি জিজ্ঞাসা করিলেন, উহা কি? তিনি বলিলেন, তখন আমি বলিলাম তিনি বলেন, তিনি আমাদের ভুখন্ড মসজিদুল হারাম হইতে আপনাদের মসজিদে ইলীয়া পর্যন্ত একই রাত্রে ভ্রমণ করিয়া ভোর হইবার পূর্বেই প্রত্যাবর্তন করিয়াছেন । আবূ সুফিয়ান বলেন, আমার কথা শ্রবণ করিতেই বাইতুল মুকাদ্দিসের লাট পাদরী বলিয়া উঠিলেন, ইহা সম্পূর্ণ সত্য । তখন রূম সম্বাট কায়সার তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি ইহা কিভাবে জানেন? তিনি বলিলেন আমি মসজিদের দরজাসমূহ বন্ধ করিবার পূর্বে নিদ্রা যাই না । কিন্তু সেই রাত্রে একটি দরজা ব্যতীত সকল দরজা আমি বন্ধ করিয়া দেই । কিন্তু এ দরজাটি আমি কোনক্রমে বন্ধ করিতে সক্ষম হইলাম না। তখন আমি আমার অন্যান্য কর্মচারীও উপস্থিত লোকজনের সাহায্য প্রার্থনা করিলাম । কিন্তু সকল জোর খাটাইয়াও দরজাকে তাহার স্থান হইতে সরাইতে পারিলাম না। যেন কোন পাহাড় সরাইতেছি বলিয়া মনে হইল । আমি কাঠ মিস্ত্রি ডাকিলাম তাহারাও উহা খুব লক্ষ্য করিয়া দেখিল কিন্তু কোন উপায়েই উহা সরাইতে সক্ষম হইল না এবং সকাল পর্যন্ত মুলতবী রাখিল । পাদরী বলেন আমি দরজাটি খোলাই রাখিয়া দিলাম । ভোরে যখন দরজার কাছে আসিলাম তখন মসজিদের পাশে পড়া পাথরটিতে ছিদ্র দেখিলাম এবং উহাতে কোন পশু বাধার ইব্ন কাছীর_-৩৩ (৬ষ্ঠ)
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।