Contents সূরা বনী ইসরাঈল মঃ করিয়াছিলেন কিন্তু তিনি যে আসমান হইতে নামিয়া ইমামতি করিয়াছিলেন ইহাই স্পষ্ট । কারণ রাসূলুল্লাহ (সা) যখন আম্বিয়ায়ে কিরামের মনযিলসমূহ অতিক্রম করিতে ছিলেন তখন তিনি হযরত জিবরীল (আ)-এর নিকট এক একজন করিয়া তাহাদের সম্পর্কে জিজ্ঞাসা করিতেছিলেন এবং জিবরীল (আ) তাহার প্রশ্নের জবাব দিতেছিলেন। যদি পূর্বেই তাহাদের সহিত সাক্ষাৎ হইয়া থাকে তবে এখন তাহাদের সম্পর্কে প্রশ্ন করিবার কোন কারণ থাকিতে পারে না। আর ইহা অধিক সমীচীন বলিয়া বিবেচিতও বটে । কারণ রাসূলুল্লাহ (সা) মি'রাজের সর্বপ্রথম উদ্দেশ্য হইল, আল্লাহর দরবারে উপস্থিতি যেন তিনি রাসূলুল্লাহ (সা) ও তাহার উম্মতের প্রতি তাহার যাহা ইচ্ছা ফরয করিতে পারেন। সেই উদ্দেশ্য যখন পূর্ণ হইল তখন তিনি তাহার নবী-রাসূল ভাইদের সহিত মিলিত হইলেন এবং হযরত জিবরীল (আ)-এর ইংগিতে তিনি সকল আশ্বিয়ায়ে কিরামের ইমামতি করিলেন। এইভাবে তাহাদের সকলের উপরে তাহাদের মর্যাদা প্রতিষ্ঠিত । অতঃপর তিনি বাইতুল মুকাদ্দাস হইতে বাহির হইয়া বোরাকের উপর চড়িয়া মক্কায় প্রত্যাবর্তন করিলেন । রাসুলুল্লাহ (সা)-এর নিকট দুধের পাত্র মধুর পাত্র অথবা দুধের ও মদের পাত্র কিংবা দুধের ও পানির পাত্র কোথায় পেশ করা হইয়াছিল এই সম্পর্কে কোন রেওয়ায়েত দ্বারা বুঝা যায় যে, বাইতুল মুকাদ্দাসে পেশ করা হইয়াছিল আর কোন রেওয়ায়েত দ্বারা বুঝা যায় আসমানে পেশ করা হইয়াছিল । অবশ্য বাইতুল মুকাদ্দাস ও আসমান উভয় স্থানে পেশ করা হইয়াছিল উহারও সম্ভাবনা রহিয়াছে। যেমন কোন আগস্তুকের জন্য আতিথিয়েতা রূপে কিছু পেশ করা হইয়া থাকে এখানে তেমনি হইয়াছিল। উলামায়ে কিরাম এই ব্যাপারে মতবিরোধ করিয়াছেন যে রাসুলুল্লাহ (সা)-এর এই মি’রাজ ও সশরীরে সংঘটিত হইয়াছিল না রহানীভাবে হইয়াছিল । অধিকাংশ উলামায়ে কিরামের মত হইল ইহা সশরীরে সংঘটিত হইয়াছিল এবং জাগ্রতাবস্থায় হইয়াছিল নিদ্বাবস্থায় নহে । অবশ্য তাহারা ইহাও অস্বীকার করেন না যে ইহার পূর্বে রাসূলুল্লাহ (সা) কে স্বপন যোগে ইহা দেখান হইয়াছিল এবং পরে জাগ্রতাবস্থায়ও দেখান হইয়াছে। কারণ রাসূলুল্লাহ (সা) যখন স্বপ্ন যোগে কিছু দেখিয়াছেন জাগ্রতাবস্থায় উহা ঠিক তেমনি দেখিয়াছেন। আল্লাহর কালাম ইহার জন্য বড় দলীল । ইরশাদ হইয়াছে coal ol FEO lis sl cl Es dia iL sill অত্র আয়াতে আল্লাহ তা‘আলা তাহার পবিত্রতা বর্ণনা করিয়াছেন। এবং কোন মহতি কাজের জন্যই আল্লাহ তাহার পবিত্রতা বর্ণনা করিয়া থাকেন । যদি রাসূলুল্লাহ্ (সা)-এর মিরাজ নিদ্রিতাবস্থায় সংঘটিত হইত তবে ইহা কোন বড় ব্যাপার নহে। কুরাইশ-কাফিররাও উহাকে অস্বীকার করিবার জন্য ব্যস্ত হইত না আর মুসলমানদের
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।