Contents সূরা বনী ইসরাঈল ২৫৩ তাহাদের সংখ্যাও এত এত এবং তাহাদের মধ্যে ইবনে আবূ কুহাফার একজন রাখালসহ অমুক অমুক রাখাল রহিয়াছে আর তাহারা কাল সকাল পর্যন্ত ছনিয়ায় নামক স্থানে পৌছিয়া যাইবে । রাসূলুল্লাহ (সা) 'বলেন, অতঃপর তাহারা ছানিয়ার উপর বসিয়া অপেক্ষা করিতে লাগিল যে, তিনি সত্য বলিয়াছেন কিনা? অতঃপর তাঁহারা সত্য সত্যই কাফেলা দেখিতে পাইল এবং তাহাদের নিকট জিজ্ঞাসা করিল, তোমাদের কি কোন কোন লাল উটের কি পাও ভাঙ্গিয়াছিল? তাহারা বলিল হাঁ, জিজ্ঞাসা করিল, তোমাদের নিকট কি কোন পানির পেয়ালা আছে? তাহারা বলিল হা । হযরত আবূ বকর (রা) বলেন, আমি উক্ত পানির পেয়ালাটি সংরক্ষিত করিয়া রাখি। উহার পানি কেহই পান করে নাই এবং ফেলিয়াও দেই নাই । অতঃপর তিনি বলিলেন, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সত্য বলিয়াছেন । এ দিন হইতে তাহার উপাধি সিদ্দীক হইল । উপরে বর্ণিত হাদীসসমূহ সম্পর্কে অবগতি লাভের পর যাহার মধ্যে সহীহ হাসান ও যয়ীফ সর্ব প্রকার রেওয়ায়েত রহিয়াছে। রাসূলুল্লাহ (সা) এর মি‘রাজের যে বিষয়ের উপর সকল রেওয়ায়েত এঁক্য পরিলক্ষিত হইয়াছে তাহা হইল, রাসূলুল্লাহ (সা) পবিত্র মক্কা হইতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়াছেন এবং উহা একবারই সংঘটিত হইয়াছে। অবশ্য রাবীদের বর্ণনাসমূহের মধ্যে এই পার্থক্য বহিয়াছে এবং কোন রেওয়ায়েতে কিছু বেশী বর্ণিত হইয়াছে আর কোন রেওয়ায়েতে কিছু কম বর্ণিত হইয়াছে। মানুষ হইতে এত পার্থক্য অসম্ভব কিছুই নহে । কেবল মাত্র আম্বিয়ায়ে কিরাম ব্যতিত কেহই ভুলের উর্ধ্বে নহে। যেই রেওয়ায়েত কোন বিষয়ে অন্য রেওয়াতের বিরোধী কেহ কেহ উহাকে একটি পৃথক ঘটনা বলিয়া মন্তব্য করিয়াছেন। অতএব তাহারা ‘ইস্রা’ এর ঘটনা কয়েকবার ঘটিয়াছে বলিয়া মত প্রকাশ করিয়াছেন। কিন্তু তাহাদের এই মত বাস্তব সম্মত নহে । বাস্তবতা হইতে বহু দূরে । পরবর্তী উলামায়ে কিরামের কেহ কেহ্ বলেন, রাসূলুল্লাহ (সা) কে একবার পবিত্র মক্কা হইতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত লইয়া যাওয়া হয়। দ্বিতীয় বার মন্ধা হইতে আসমানে এবং তৃতীয় বার মন্ধা হইতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং বাইতুল মুকাদ্দাস হইতে আসমানে লইয়া যাওয়া হয়। তাহারা এই মত প্রকাশ করিয়া গর্ববোধ করিয়াছেন এবং ধারণা করিয়াছেন এই ভাবে অনেক প্রশ্ন হইতে রক্ষা পাওয়া যাইবে কিন্তু তাহাদের এই মৃতও বাস্তবতা হইতে অনেক দূরে এবং পূর্ববর্তী উলামায়ে কিরামদের মধ্য হইতে কেহই এই মত পোষণ করিয়াছেন বলিয়া কেহ উল্লেখ করেন নাই । যদি ঘটনা একাধিকবার ঘটিয়া থাকিত তবে রাসুলুল্লাহ (সা) নিজেই তাহার উন্মতকে এই বিষয়ে জানাইয়া যাইতেন। এবং হাদীস বর্ণনাকারী রাবীগণও ঘটনাটি একাধিক বার ঘটিয়াছে বলিয়া রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণনা করিতেন।
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।