তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৫২ তাফসীরে ইবনে কাছীর তো? কিন্তু রাসূলুল্লাহ (সা) বলিলেন হযরত জিবরীল (আ) আমার নিকট আগমন একটি সোয়ারী রহিয়াছে । যাহা খচ্চর হইতে ছোট এবং গাধা অপেক্ষা বড়। অতঃপর জিবরীল (আ) আমাকে উহার উপর সোয়ার করাইলেন এবং সোয়ারীটি চলিতে চলিতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌছিয়া গেল। অতঃপর তিনি হযরত ইবরাহীম (আ)-এর দর্শন করাইলেন। দেখিতে তিনি আমার মতই মনে হয়। হযরত মূসা (আ) এর সহিতও সাক্ষাৎ ঘটিল । তিনি দীৰ্ঘাকৃতি বিশিষ্ট সোজা চুল বিশিষ্ট এবং দেখিতে আযদে শানুয়া গোত্রের লোকের মত মনে হয়। আমাকে তিনি হযরত ঈসা (আ) কেও 'দেখাইলেন যিনি মধ্যমাকৃতি এবং শুভ্র-লালিমা মিশ্রিত বর্ণের এবং উরওয়াহ ইবনে উদ (রা)-এর সাদৃশ্য । তিনি আমাকে দজ্জালকেও দেখাইলেন যাহার ডাইন চক্ষু 'বলুপ্ত এবং সে দেখিতে অনেকটা কুত্ন ইবনে আব্দুল উযযার মত । রাসূলুল্লাহ (সা) বলেন, আমার ইচ্ছা যাহা আমি দেখিয়াছি কুরাইশদের নিকট গিয়া উহা বলি । হযরত উন্বে হানী বলেন, আমি তাহার কাপড় টানিয়া ধরিলাম এবং বলিলাম, আমি আপনাকে আল্লাহর কসম করিয়া বলিতেছি আপনি আপনার কওমের নিকট যাইতেছেন যাহারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করিবে এবং আপনার কথা অস্বীকার করিবে অতএব আমার ভয় হইতেছে যে তাহারা আপনার উপর আক্রমণ করিবে কিন্তু তিনি আমার হাত হইতে তাহার কাপড় ছাড়াইয়া বাহির হইয়া গেলেন এবং তাহাদের নিকট পৌচছিয়া 'গেলেন। তাহারা তখন মজলিস করিয়া বসিয়াছিল। তিনি আমাকে যাহা কিছু শুনাইয়াছিলেন তাহাদিগকে তাহাই শুনাইয়াছিলেন। তখন জুবাইর ইবনে মুতআম দাড়াইয়া বলিল, হে মুহাম্মদ! যদি আপনি পূর্বের ন্যায় সত্যবাদী থাকিতেন তবে আমাদের সম্মুখে এই ঘটনা বলিতেন না । অতঃপর আর এক ব্যক্তি বলিল, হে মুহাম্মদ (সা) আপনি কি অমুক স্থানে আমাদের কাফেলার নিকট দিয়া অতিক্রম করিয়াছেন। তিনি বলিলেন হা, আল্লাহর কসম, তাহারা তাহাদের একটি উট হারাইয়াছে এবং আমি তাহাদিগকে উহা খুঁজিতে দেখিতে পাইয়াছি লোকটি আবারও জিজ্ঞাসা করিল, আপনি কি অমুক গোত্রের উটের নিকট দিয়া অতিক্রম করিয়াছেন । তিনি বলিলেন হা, আমি তাহাদিগকে অমুক অমুক স্থানে দেখিতে পাইয়াছি। তাহাদের একটি লাল উটের পাও ভাঙ্গিয়া গিয়াছে। তাহাদের পানির একটি পাত্র হইতে আমি পানিও পান করিয়াছি । তাহারা জিজ্ঞাসা করিল, আচ্ছা, বলুন তো কত উট ছিল এবং কতজন রাখাল ছিল? রাসূলুল্লাহ (সা) বলেন, আমি উটের সংখ্যা ও রাখালের সংখ্যা তো আর লক্ষ্য করিয়া দেখি নাই কিন্তু আল্লাহ তাহার সম্মুখে কাফেলাকে উপস্থিত করিয়া ছিলেন, এবং তিনি উট ও রাখালদের সংখ্যা ঠিক ঠিকমত গুনিয়া লইলেন। গোত্রের উটের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছ। তাহাদের সংখ্যা এত ৷ এবং তাহাদের অমুক অমুক রাখাল রহিয়াছে। আর অমুক গোত্রের উট সম্পর্কেও জিজ্ঞাসা করিয়াছ।

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।