তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বনী ইসরাঈল ২৫১ উন্মুল মুমিনীন হযরত আয়েশা (রা) কর্তৃক বর্ণিত রেওয়ায়েত ইমাম বায়হাকী বলেন, হাফিয আবূ আবদুল্লাহ.... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন যেই রাত্রে রাসুলুল্লাহ (সা)-কে মুসজিদুল আকসায় লইয়া যাওয়া হইল উহার পরদিন সকালে রাসূলুল্লাহ (সা) মানুষের কাছে বর্ণনা করিলেন তাহাদের কিছু লোক ঈমান ত্যাগ করিল, যাহারা রাসূলুল্লাহ (সা)-এর প্রতি ঈমান আসিয়াছিল ও তাহাকে সত্য বলিয়া স্বীকার করিয়াছিল তাহারা এই সংবাদ লইয়া হযরত আবূ বকর সিদ্দিক (রা) এর নিকট গিয়া বলিল, আপনি জানেন কি? আপনার সাথী কি বলেন, তাহাকে নাকি গত রাত্রে বাইতুল মুকাদ্দাস লইয়া যাওয়া হইয়াছিল । তখন তিন্নি বলিলেন, সত্যই কি তিনি ইহা বলিয়াছেন? তাহারা বলিল হা,. তখন তিনি বলিল্বে যদি তিনি এই কথা বলিয়া থাকেন তবে ঘটনা সত্য । তাহারা বলিল আপনি ইহা. বিশ্বাস করেন যে, রাত্রে তাহাকে বাইতুল মুকাদ্দাস লইয়া যাওয়া হইয়াছে এরং ভোর অপেক্ষাও অধিক দূরবর্তী বিষয়ে আমি তাহাকে বিশ্বাস করি । সকালে বিকালে আসমান হইতে আগত সংবাদের ব্যাপারে তাহাকে বিশ্বাস করি। এই কারণেই তাহাকে সিদ্দীক (সত্যবাদী) বলিয়া উপাধি দান করা হইয়াছে। হযরত উ্বে হানী বিনতে আবূ তালেব (রা) কর্তৃক বর্ণিত রেওয়ায়েত মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, মুহাম্মদ ইবনে মুহাম্মদ সায়েব কলবী (রা)....উন্বে হানী বিনতে আবূ তালেব (রা) হইতে বর্ণিত তিনি রাসূলুল্লাহ (সা)-এর মি'রাজ সম্পর্কে বলেন, যেই রাত্রে রাসূলুল্লাহ (সা)-এর মি‘রাজ সংঘটিত হয় সেই রাত্রে তিনি আমার ঘরে নিদ্রত ছিলেন। ইশার সালাত শেষে তিনি পুনরায় নিদ্রা যান । আমরাও নিদ্রা যাই । ভোর হইবার পূর্বে আমরা রসূলুল্লাহ (সা) কে জাগ্রত করিলাম ৷ যখন তিনি সালাত পড়িলেন এবং আমরাও তাহার সহিত সালাত পড়িলাম তখন তিনি বলিলেন হে উম্মে হানী আমি তোমাদের সহিত ইশার সালাত পড়িয়াছিলাম এবং এখন ফজরের সালাতও তোমাদের সহিত পড়িলাম। এই সময়ের মধ্যেই আল্লাহ তা'আলা আমাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌছাইয়াছেন এবং পুনরায় তোমাদের নিকট পৌচছাইয়া দিয়াছেন। যেমন তুমি দেখিতেছ। কালবী নামক রাবী মুহাদ্দিসিনগণের নিকট বর্জিত । (রা) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং অধিক বিস্তারিত বর্ণনা করিয়াছেন। হাফিয আবুল কাসেম তবরানী আব্দুল আ'লা ইবনে আব্দুল মুসাভির.... হযরত উম্মে হানী হইতে বর্ণনা করেন, তিনি বলেন, মি’রাজের রাত্রে রাসূলুল্লাহ (সা) আমার ঘরে ছিলেন। অতঃপর আমি তাহাকে না পাইয়া বড়ই অস্থির হইলাম এবং আমার বিন্দ্রিরাত্র অতিবাহিত করিলাম ভয় হইল, কুরাইশরা তাহাকে কোন বিপদে ফেলে নাই

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।