Contents সুরা বনী ইসরাঈল RS PE HUES ET tS CEE EEE ET EEE RTE দিকের দরজার দিকে তাকাইয়া হাসিয়া পড়েন এবং বাম দিকের দরজার দিকে তাকাইয়া কাঁদিয়া দেন ও চিন্তিত হন । রাসূলুল্লাহ (সা) বলেন, তখন আমি বলিলাম, হে জিবরীল, ইনি কে? এই দুইটি দরজা কি? তিনি বলিলেন, ইনি হইলেন আপনার আদি পিতা হযরত আদম (আ) তাহার ডান দিকের দরজাটি হইল বেহেশতের দরজা এবং বাম দিকের দরজাটি হইল দোযখের দরজা । যখন তিনি তাহার কোন সন্তানকে বেহেশতে প্রবেশ করিতে দেখন তখন তিনি হাসিয়া পড়েন ও আনন্দিত হন আর যখন তাহার কোন সন্তানকে দোযখে প্রবেশ করিতে দেখেন তখন তিনি ক্রন্দন করেন ও চিন্তিত হন। অতঃপর হযরত জিবরীল (আ) তাহাকে লইয়া দ্বিতীয় আসমানের দিকে আরোহণ করিলেন এবং উহার দরজা খুলিতে বলিলেন, আসমানের ফিরিশতারা তাহাকে জিজ্ঞাসা করিল আপনার সহিত ইনি কে? তিনি বলিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ (সা) । তাহারা জিজ্ঞাসা করিলেন তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন, হা । তাহারা বলিলেন, আল্লাহ্র খলীফা ও আমাদের ভাইকে আল্লাহ্ শান্তিতে রাখুন । তিনি.উত্তম ভাই, আল্লাহর উত্তম খলীফা ও উত্তম আগস্তুক। রাবী বলেন অতঃপর রাসূলুল্লাহ (সা) প্রবেশ করিয়া দুইজন যুবককে দেখিতে পাইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, হে জিবরীল! এই দুইজন যুবক কাহারা? তিনি বলিলেন একজন হযরত ঈসা ইবন মারিয়াম (আ) এবং অপরজন হযরত ইয়াহ্ইয়া ইবনে যাকারিয়া (আ) । তাহারা উভয়ে পরস্পর খালাত ভাই । রাবী বলেন, অতঃপর হযরত জিবরীল (আ) তাহাকে লইয়া তৃতীয় আসমানের আরোহণ করিলেন। আসমানের দরজা খুলিতে বলিলে ফিরিশতাগণ জিজ্ঞাসা করিলেন আগস্তুক কে? তিনি বলিলেন আমি জিবরীল । তাহারা জিজ্ঞাসা করিল, আপনার সাথে কে? তিনি বলিলেন, মুহাম্মদ (সা) । তাহারা জিজ্ঞাসা করিলেন, তাহাকে কি আল্লাহর দরবারে ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন হা । তখন তাহারা বলিলেন, আল্লাহর খলীফা ও আমাদের ভাইকে আল্লাহ শান্তিতে রাখুন । তিনি আমাদের উত্তম ভাই ও আল্লাহর উত্তম খলীফা এবং উত্তম আগস্তুক। রাবী বলেন, অতঃপর তিনি আসমানে প্রবেশ করিয়া এমন এক ব্যক্তিকে দেখিতে পাইলেন যিনি সমস্ত মানুষের মধ্যে সর্বাধিক উজ্জ্বল ও সৌন্দর্যময় যেমন চৌদ্দ তারিখের চাদ সকল নক্ষত্র পুঞ্জের মধ্যে সর্বাধিক উজ্জ্বল ও সৌন্দর্যময় ৷ রাসূলুল্লাহ জিজ্ঞাসা করিলেন, হে জিবরীল! ইনি কে? তিনি বলিলেন , ইনি হইলেন, আপনার ভ্রাতা হযরত ইউসুফ (আ) ৷ রাবী বলেন, অতঃপর হযরত জিবরীল তাহাকে লইয়া চতুর্থ আসমানে আরোহণ করিলেন। দরজা খুলিতে বলিলে জিজ্ঞাসা করা হইল, আপনি কে? তিনি বলিলেন জিবরীল । আসমানের ফিরিশ্তাগণ জিজ্ঞাসা করিলেন আপনার সাথে কে? তিনি বলিলেন, মুহাম্মদ (সা)। তাহারা জিজ্ঞাসা করিলেন, তাহাকে কি ডাকিয়া পাঠান
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।