তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents তা'আলা বলিলেন, তোমার জন্য সেই সকল মুসলমান ও ম্‌:মিন নর-নারী যাহারা আমার প্রতি ও আমার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছে, নেক আমল করিয়াছে, আমার সহিত কাহাকেও শরীক করে না, আর আমা ভিন্ন অন্য কাহাকে আমার সমকক্ষ মনে করে না । যে ব্যক্তি আমাকে ভয় করে সে সর্বপ্রকার বিপদ-আপদ হইতে নিরাপদ ৷ যে ব্যক্তি আমার নিকট প্রার্থনা করে আমি তাহাকে দান করি। যে আমাকে করয ও খণ দান করে আমি তাহাকে বিনিময় দান করি, যে আমার উপর ভরসা করে আমিই তাহার জন্য যথেষ্ট হই । আমিই মহান আল্লাহ । আমি ব্যতিত অন্য কোন উপাস্য নাই, আমি ওয়াদা খেলাফ করি না । আর ঈমানদারগণ অবশ্যই সফলতা * লাভ করিবে। আল্লাহ্‌ মহান বরকতময় এবং তিনিই উত্তম সৃষ্টিকর্তা । তখন বেহেশত বলিল । আমি অবশ্যই সন্তুষ্ট হইয়াছি। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ (সা) অপর একটি উপত্যকায় আগমন করিলে তথায় অবাঞ্ছিত শব্দ শুনিতে পাইলেন এবং দুর্গন্ধ অনুভব করিলেন । তিনি জিজ্ঞাসা করিলেন এইটা কিসের শব্দ এবং ইহা কিসের দুর্গন্ধ । তিনি বলিলেন, ইহা জাহান্নামের শব্দ । সে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, হে' আল্লাহ! আমার সহিত আপনি যে বস্তুর ওয়াদা করিয়াছেন উহা দান করুন । আমার জিঞ্জিরসমূহ, বেড়ীসমূহ, আমার ফুলকী, আমার উত্তাপ, আমার রক্ত মিশ্রিত পুজ, আমার শাস্তির আসবাব অনেক বেশী হইয়াছে, আমার উত্তাপ অনেক বৃদ্ধি পাইয়াছে, আমার গভীরতা অধিক হইয়াছে, অতএব আপনি আমাকে আপনার প্রতিশ্রুত বস্তু দান করুন । তখন তিনি বলিলেন, তোমার জন্য সকল মুশরিক ও কাফির নর-নারী যাহারা হিসাব নিকাশের দিনের প্রতি বিশ্বাস রাখে না তাহারাও তোমার জন্যই রহিয়াছে । তখন জাহান্নাম বলিল, আমি সন্তুষ্ট । রাবী বলেন, অতঃপর রাসুলুল্লাহ (সা) বাইতুল মুকাদ্দাসের দিকে চলিতে লাগিলেন এবং তথায় .পৌছিয়া সোয়ারী হইতে অবতীর্ণ হইলেন এবং ঘোড়াটিকে দুখরাহ-এর সহিত বাধিয়া রাখিলেন। অতঃপর তিনি মসজিদুল আক্সায় প্রবেশ করিলেন এবং ফিরিশতাদের সহিত সালাত পড়িলেন। যখন সালাত শেষ হইল তখন তাহারা জিজ্ঞাসা করিলেন, হে জিবরীল! আপনার সহিত ॥এই ব্যক্তি কে? তিনি বলিলেন মুহাম্মদ (সা) তাহারা জিজ্ঞাসা করিলেন, তাহাকে কি আল্লাহর দরবারে ডাকিয়া পাঠান হইয়াছে। তিনি বলিলেন হাঁ, তখন তাহারা বলিলেন খোশ আম্‌দেদ, তিনি আমাদের টউুত্তম ভাই, আল্লাহ তা'আলার. উত্তম খলীফা এবং ' উত্তম আগস্তুক। অতঃপর তিনি আমঙ্বিয়ায়ে কিরামের রূহসমূহের সহিত সাক্ষাৎ ' করিলেন। এবং তাহারা আল্লাহর প্রশংসা করিলেন। হযরত ইবরাহীম (আ) বলিলেন, সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি আমাকে তাহার খলীফা মনোনীত করিয়াছেন। আমাকে

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।