তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ' সূরা বনী ইসরাঈল ২৩৯ ' পাক পবিত্র স্ত্রী রহিয়াছে অথচ তাহাকে বাদ দিয়া এক অসৎ অশ্লীল চরিত্রের স্ত্রীলোকের নিকট রাত্রি যাপন করে এবং সেই সকল স্ত্রীলোক যাহাদের সৎ চরিত্রের উত্তম স্বামী রহিয়াছে অথচ, তাহারা তাহাদিগকে বাদ দিয়া অসৎ ও অশ্লীল চরিত্রের পুরুষের নিকট ' রাত্র যাপন করে। অতঃপর রাসূলুল্লাহ (সা) পথে এমন একটি লাকড়ী দেখিতে পাইলেন যে, যাহা কাপড় চিরিয়া দেয় এবং প্রত্যেক বস্তুকে যখম করিয়া দেয়। তিনি জিজ্ঞাসা করিলেন, হে জিবরীল! ইহা কি? তিনি বলিলেন, ইহা আপনার উন্মতের সেই সকল লোকের উপমা যাহারা পথ বন্ধ করিয়া বসিয়া থাকে। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করিলেন 6১4.4% ৬১১%; ৬১-৩ £3 428555 অর্থাৎ মানুষকে ভীত করিবার জন্য এবং আল্লাহর পথ হইতে বাধা দেওয়ার জন্য তোমরা প্রতি পথে পথে বসিয়া থাকিও না । অতঃপর তিনি এমন এক ব্যক্তির নিকট উপস্থিত হইলেন যে বিরাট এক বোঝা একত্রিত করিয়াছে যাহা সে উঠাইতে সক্ষম নহে। অথচ সে ক্রমশ তাহার বোঝা বৃদ্ধি করিয়া যাইতেছে। হযরত জিবরীল (আ)-কে তিনি জিজ্ঞাসা করিলেন, এই ব্যক্তি কে? তিনি বলিলেন, এই ব্যক্তি হইল আপনার উম্মতের এমন ব্যক্তি যাহার যিস্মায় মানুষের আমানতের বোঝা থাকে যে তাহা আদায় করিতে সক্ষম নহে তাহা সত্বেও সে অধিক পরিমাণ আমানতের বোঝা স্বীয় স্কন্ধে চাপাইতে থাকে। অতঃপর রাসূলুল্লাহ (সা) এমন এক সম্পৃদায়ের নিকট আসিলেন যাহাদের জিহ্বা ও ঠোট লোহার কাচি দ্বারা কাটা হইতেছে এবং যতবারই কাটা হইতেছে ততবার সে পূর্বের ন্যায় হইয়া যাইতেছে । তিনি জিজ্ঞাসা করিলেন, হে জিবরীল (আ) এই সকল লোক কাহারা? তিনি বলিলেন এই সকল লোক আপনার উন্মতের সেই সকল খতীব ও বক্তা যাহারা স্বীয় বক্তৃতার মাধ্যমে ফিৎনা ফাসাদ সৃষ্টি করিত । অতঃপর তিনি এমন একটি পাথরের নিকট আসিলেন, যাহার ছিদ্র দ্বারা বিরাট গরু বাহির হইতেছে অথচ উক্ত গরু পুনরায় ছিদ্রের মধ্যে ঢুকিবার চেষ্টায় ব্যর্থ হইতেছে । তিনি হযরত জিবরীল (আ) কে জিজ্ঞাসা করিলেন ইহা কি? তিনি বলিলেন এই হইল, সেই ব্যক্তি যে কোন বড় কথা বলিয়া লজ্জিত হইত অথচ, সে আর উহার তদারকি করিতে পারিত না। অতঃপর তিনি একটি উপত্যাকায় আগমন করিয়া দেখিলেন যেখানে তিনি অতি উত্তম . স্নিগ্ধ সুগন্ধি ও মিসকের সুঘবাণ অনুভব করিলেন এবং একটি শব্দও শ্রবণ করিলেন।- তিনি জিজ্ঞাসা করিলেন, এই স্নিগ্ধ সুগন্ধি, উত্তম সুঘ্বাণ ও এই শব্দটি কিসের? তিনি আন্লাহ! আপনি আমার সহিত প্রতিশ্রুত বস্তু দান করুন, আমার দালান কোঠা, রেশমের নানা প্রকার পোশাক পরিচ্ছেদ, মনি-মুক্তা-মারজান ও স্বর্ণ চান্দি, নানা প্রকার পেয়ালা ও পানপাত্র অনেক বেশী হইয়াছে, আমার মধু, পানি, দুধ ও মদেরও শেষ নাই । অতএব হে আল্লাহ! আপনি আমার সহিত কৃত ওয়াদা পূর্ণ করুন৷ তখন আল্লাহ

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।