Contents ২৩০ তাফসীরে ইবনে কাছীর এবং সেই একই রাত্রে তিনি ফিরিয়া আসিয়াছিলেন অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে তীহার ভ্রমণ কাহিনী বর্ণনা করিলেন। বাইতুল মুকাদ্দাসের আলামত এবং কাফেলার সহিত সাক্ষাতের কথাও বলিলেন। তবুও কিছু লোক বলিল, মুহাম্মদ (সা) যাহা কিছু বলিতেছে উহা আমরা বিশ্বাস করি না। তাহারা ইসলাম হইতে বিমুখ রহিল এবং আল্লাহ তা'আলা আবূ জেহেল এর সাহিত তাহাদগকে হত্যা করিয়া দিলেন। আবূ জেহেল বলিতে লাগিল, মুহাম্মদ আমাদিগকে যাক্কুম ফল দ্বারা ভীত করিতে চায় । তোমরা খেজুর আন, মাখন এবং উহা মিশ্রিত করিয়া খাইয়া লও রাসূলুল্লাহ (সা) সেই রাত্রে দাজ্জালকে তাহার আপন আকৃতিতে দেখিতে পাইয়াছিলেন এবং তিনি জাগ্রতাস্থায় দেখিয়াছিলেন। ঘুমস্তাবস্থায় নহে। হযরত ঈসা হযরত মূসা ও হযরত ইবরাহীম (আ)-কেও এই মি’রাজে দেখিয়াছিলেন। নবী করীম (সা)-কে দাজ্জাল সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন দজ্জাল হইল অত্যন্ত অশ্লীল, খবীস ও ফেঁটা তাহার একটি চক্ষু এমনভাবে প্রতিষ্ঠিত যেন উজ্জ্বল নক্ষত্র । তাহার মাথার চুল যেন গাছের ডালি ৷ হযরত ঈসা (আ)-কে দেখিলাম তিনি সাদা তাহার মাথার চুল কিছুটা কুকড়া দৃষ্টি শক্তি তীক্ষু ও মধ্যবর্তী গঠন । হযরত মুসা (আ)-কে দেখিলাম তিনি গন্দুমী বর্ণের এবং মযবুত ও শক্তিশালী । হযরত ইবরাহীম (আ)-কেও দেখিতে ' পাইলাম, তাহাকে সম্পূর্ণ আমার ন্যায়ই দেখিতে পাইলাম ৷ হযরত জিবরীল বলিলেন আপনার পিতাকে আপনি সালাম করুন। আমি তীহাকে সালাম করিলাম । ইমাম হিব্বান হইতে এই সূত্রে বর্ণনা করিয়াছেন। সনদটি বিশুদ্ধ । অপর একটি সূত্রে বর্ণিত হাদীস ইমাম বায়হাকী বলেন, MST EE I TUE EE বলেন, তোমাদের নবীর চাচাত ভাই হযরত ইবনে আব্বাস (রা) আমাদের নিকট বর্ণনা করিয়াছেন তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন যেই রাত্রে মি’রাজের ঘটনা সংঘটিত হইয়াছে সেই রাত্রে আমি হযরত মুসা (আ) কে দেখিয়াছি ' তিনি দীর্ঘ এবং তাহার চুল কুক্ড়া । তিনি শানুআ গোত্রের কোন লোক হইবেন । হযরত ঈসা (আ)-কে দেখিলাম তিনি মধ্যবর্তী গঠনের লালিমা ও শুভ্রতা মিশ্রিত এবং তাহার চুল সোজা । এই সফরেই আমি জাহান্নামের প্রহরী মালেককেও দেখিয়াছি এবং দজ্জালকেও দেখিয়াছি। অন্যান্য নিদৰ্শনসমূহের মধ্যে ইহাও কয়েকটি নিদর্শন যাহা রাসূলুল্লাহ (সা)-কে আল্লাহ তা'আলা মি'রাজের সফর কালে দেখাইয়াছেন। ইরশাদ
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।