তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বনী ইসরাঈল ২২৫ সহিত আমার যাওয়ার সময় অমূক স্থানে সাক্ষাৎ হইয়াছে। এবং প্রজ্যাধর্তন কালে আকবাহ নামক স্থানে সাক্ষাৎ হইয়াছে। তাহাদিগকে তিনি এই সংবাদও দিলেন যে উক্ত ‘ কাফেলায় অমুক অমুক ব্যক্তি রহিয়াছে এবং অমুক অমুক বর্ণের উটের উপর তাহারা আরোহণ করিতেছে আর তাহারা মাল লইয়া আসিতেছে। তখন আবূ জেহেল বলিল, সে তো অনেক জিনিসেরনই সংবাদ দান করিল দেখা যাক বাস্তবে কি হয়। এই সময় এক ব্যক্তি বলিল, আমি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে সব চাইতে বেশি জানি উহার ঘর সম্পর্কে উহার আকৃতি সম্পর্কে এবং পাহাড় হইতে কত নিকটবর্তী সব কিছুই আমার জানা আছে। অতএব তাহাকে আমি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে জিজ্ঞাসা করিয়া ইহার সত্যতা যাচাই করিব । যদি মুহাম্মদ সত্যবাদী হয়, তাহা আমি তোমাদিগকে জানাইব আর মিথ্যাবাদী হইরেও তোমাদিগকে বলিয়া দিব। তখন সেই মুশরিক হযরত মুহাম্মদের নিকট আসিয়া জিজ্ঞাসা কিরল, হে মুহাম্মদ! আমি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে সব চাইতে বেশি জানি অতএব তুমি বল দেখি বাইতুল মুকাদ্দাসের ঘরটি কেমন? উহার আকৃতি কেমন? এবং পাহাড় হইতে কতটুকু নিকটবর্তী? রাবী বলেন, অতঃপর বাইতুল মুকাদ্দাসের সকল আবরণ সরাইয়া দেওয়া হইল এবং উহাকে রাসূলুল্লাহর (সা) চক্ষের সম্মুখে উপস্থিত করা হইল এবং তিনি উহার সকল বস্তুকে প্রত্যক্ষ করিতেছিলেন যেমন আমাদের কেহ তাহার ঘরের যাবতীয় বস্তু প্রত্যক্ষ করিতে পারে। তখন তিনি বলিলেন, ঘরটি এইরূপ এইরূপ উহার আকৃতি ও কাঠামো এইরূপ এইরূপ এবং পাহাড় হইতে এতটুকু নিকটবর্তী । রাসূলুল্লাহ (সা) এর বর্ণনা শ্রবণ করিয়া সেই মুশরিক বলিল, তুমি সত্য বলিয়াছ । অতঃপর সে কুরাইশদের নিকট প্রত্যাবর্তন করিয়া বলিল, মুহম্মদ (সা) সত্য বলিয়াছে। হাসান ইবনে ইয়াহ্‌ইয়া হইতে তিনি আব্দুর রায্যাক হইতে তিনি মা’মার হইতে তিনি আরু হারূন আব্দী হইতে তিনি আবু সায়ীদ খুদরী (রা) হইতে দীর্ঘ হাদীসটি বর্ণনা করিয়াছেন । অনুরূপ ইবনে জরীর (র) ইবনে ইসহাক....আবু হারুন সূত্রে হাদীসটি পূর্ব সূত্রের ন্যয় বর্ণনা করিয়াছেন। ইবনে আবু হাতিম....আবৃূ সায়ীদ খুদরী (রা) হইতে হাদীসটি অন্যান্য রাবী হইতে উত্তমরূপে দীর্ঘাকারে বর্ণনা করিয়াছেন। তাহার বর্ণনায় কোন নাকারত (১)১) নাই ইমাম বায়হাকী রওহ্‌ ইবনে কয়েস, হুশাইম ও মা'মার সূত্রে আবু হারন আব্দী হইতে বর্ণনা করিয়াছেন। আবূ হারুন আব্দীর নাম উমারাহ ইবন জুওয়াইন। আয়েম্মায়ে হাদীসের মতে তিনি দুর্বল তবে আমরা এখানে কেবল শাহেদ হিসাবে হাদীসটি উল্লেখ করিয়াছি। ইমাম বায়হাকী যেই হাদীস বর্ণনা ইব্‌ন কাছীর-_২৯ (৬ষ্ঠ)

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।