Contents সূরা বনী ইসরাঈল ২২১ কিছুদূর চলিলে এমন কিছু লোকের সহিত সাক্ষাৎ হইল যাহাদের পেটসমূহ ঘরসমূহ তুল্য । তাহারা যখনই তাহাদের কেহ উঠিতে চায় পড়িয়া যায় আর তাহারা বার বার এই কথাই বলে হে আল্লাহ! আপনি কিয়ামত কায়েম করিবেন না। তাহাদিগকে ফির‘আউনের পশুসমূহ দ্বারা পদদলিত করা হইতেছে এবং আল্লাহর সম্মুখে তাহারা অত্যন্ত কাকুতি মিনতি করিতেছে। আমি জিজ্ঞাসা করিলাম এই সকল লোক কাহারা? সুদ খান । যাহাদের সম্পর্কে ইরশাদ হইয়াছে 49 5449 I LL LA ol bs bl Ub 5 (১% যাহারা সুদ খায় কিয়ামতের দিন তাহারা ঠিক সেই ব্যক্তির ন্যায় উঠবে যাহাকে শয়তান স্পর্শ করিয়া পাগল করিয়া দিয়াছে। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, অতঃপর আরো কিছুদূর চলিবার পর এমন কিছু লোকের সহিত আমাদের সাক্ষাৎ হইল যাহাদের গায়ের গোস্ত কাটিয়া কাটিয়া ফিরিশ্তাগণ তাহাদিগকেই খাইতে দিতেছেন। তাহাদিগকে বলা হইতেছে তোমরা খাও যেমন দুনিয়ায় তোমরা তোমাদের ভাইয়ের গোস্ত ভক্ষণ করিতে । আমি জিজ্ঞাসা করিলাম, হে জিবরীল (আ) এই সকল লোক কাহারা? তিনি বলিলেন, তাহারা হইল আপনার উম্মতের সেই সকল লোক যাহারা মানুষের দোষ অন্বেষণ করিত এবং তাহাদের অনুপস্থিতিতে তাহাদের দোষ বর্ণনা করিয়া বেড়াইত ৷ রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমরা দ্বিতীয় আসমানের দিকে আরোহণ করিতে লাগিলাম এবং সেখানে এমন একজন লোকের সহিত আমার সাক্ষাৎ হইল যিনি আল্লাহর সমস্ত মখলূক হইতে অধিক সুন্দর । আল্লাহ তা‘আলা তাহাকে অন্যান্য সকলের উপর সৌন্দর্যের দিক থেকে এত অধিক মর্যাদা দান করিয়াছেন যেমন চৌদ্দ তারিখের চাদকে অন্যান্য সকল নক্ষত্ৰপুঞ্জের উপর মর্যাদা দান করা হইয়াছে। আমি জিজ্ঞাসা করিলাম, ইনি কে? তিনি বলিলেন, তিনি হইলেন, আপনার ভাই হযরত ইউসুফ (আ) তাহার সহিত তাহার কওমের আরো কিছু লোক ছিল। আমি তাহাকে সালাম করিলে তিনি আমাকে সালামের জবাব দিলেন অতঃপর আমরা তৃতীয় আসমানের দিকে আরোহণ করিলাম, ইয়াহ্ইয়া ও ঈসা (আ)-এর সহিত আমার সাক্ষাৎ ঘটিল তাহাদের সহিত তাহাদের কওমের আরো কিছু লোকও ছিল। আমি তাহাদিগকে সালাম করিলাম তাহারাও আমাকে সালামের জবাব দান করিলেন। অতঃপর আমরা চতুর্থ আসমানের দিকে আরোহণ করিলাম । সেখানে হযরত ইদরীস (আ)-এর সহিত আমার সাক্ষাৎ হইল । আল্লাহ তাহাকে উচ্চস্থানে মর্যাদা দান করিয়াছেন । আমি তাহাকে সালাম করিলাম
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।