Contents ২১৮ তাফসীরে ইবনে কাছীর (সা) হইতে বৰ্ণনা করিয়াছেন। আর রাসুলুল্লাহ (সা) হইতে যাহা বর্ণিত হইয়াছে উহা হযরত হুযাইফা (রা) এর কথা হইতে অধিক গ্রহণযোগ্য । আবু সায়ীদ সা’দ ইবনে মালেক ইবনে সিনান খুদরী (রা)-এর রেওয়ায়েত দালায়েলুননবুওয়াত গ্রন্থে হাফেয আবূ বকর বায়হাকী বর্ণনা করেন, আবূ আব্দুল্লাহ্ মুহাম্মদ ইবনে আব্ুুল্লাহ.... আবু সায়ীদ খুদরী (রা) হইতে বর্ণিত । তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা করিয়াছেন। একবার রাসূলুল্লাহ (সা)-কে সাহাবায়ে কিরাম (রা) . বলিলেন, ইয়া রাসূলুল্লাহ! আপনি আমাদিগকে আপনার মিরাজ সম্পর্কে বলুন । তিনি বলিলেন আল্লাহ তা'আলা ইরশাদ করিয়াছেন, Uist cil GHG ই আয়াত পাঠ করিয়া রাসূলুল্লাহ (সা) বলিলেন, একবরি আমি রাত্রে মসজিদুল হারামে ঘুমন্ত ছিলাম এমন অবস্থায় এক আগস্তুক আগমন করিয়া আমাকে জাগ্রত করিল । BU SUES TE LLC UM BCL ছিলাম । অতঃপর আমি আগস্তুককে দেখিতে পাইয়া তাহার পশ্চাতে ছুটিলাম এবং মসজিদ হইতে বাহির হইয়া পড়িলাম। অতঃপর আমার নিকট খচ্চর হইতে কিছু ছোট তাহারই মত দীর্ঘ কান বিশিষ্ট একটি সোয়ারী দেখিতে পাইলাম যাহাকে বোরাক বলা হয়। আমার পূর্বে আম্বিয়ায়ে কিরাম উহার উপর আরোহণ করিতেন। চলিতে সময় তাহার পাও দৃষ্টির শেষ সীমায় গিয়া পড়িত। আমিও উক্ত সোয়ারীর উপর আরোহণ করিলাম । যখন আমি উহার উপর ভ্রমণ করিতেছিলাম তখন জনৈক আহবানকারী আমার ডান দিক হইতে ডাকিয়া বলিল, হে মুহম্মদ! আমাকে কিছু অবকাশ দান করুন, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করিব । হে মুহাম্মদ! আমাকে কিছু অবকাশ দান করুন, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করিব । হে মুহাম্মদ! আমাকে কিছু অবকাশ দান করুন, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করিব। কিন্তু আমি তাহার উত্তরও করিলাম না আর সেখানে দাড়াইলামও না। আমরা পথ চলিতে চলিতে হঠাৎ আবার বাম দিক হইতেও অনুরূপ ৩ বার ডাকিতেছে কিন্তু আমি সেখানে দাড়াই নাই এবং কোন উত্তর দেই নাই । চলিতে চলিতে আবার একজন স্ত্রীলোকের সহিত সাক্ষাৎ হইল, যাহার সর্বপ্রকার . সাজে সজ্জিত ছিল এবং তাহার হাত খোলা ছিল। সে আমাকে বলিল । হে মুহাম্মদ! আমাকে কিছু অবকাশ দান করুন, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করিব। কিন্তু আমি তাহার প্রতিও তাকাইলাম না আর বিলম্বও করিলাম না। শেষ পর্যন্ত আমরা বাইতুল মুকাদ্দাস পৌছিয়া গেলাম । অতঃপর আমি আমার সোয়ারীকে সেই হলকার সহিত বাধিয়া রাখিলাম যাহার সহিত আম্বিয়ায়ে কিরাম তাহাদের সোয়ারী বাধিয়া রাখিতেন অতঃপর হযরত জিবরীল (আ) আমার নিকট দুইটি পেয়ালা আনিলেন একটিতে ছিল
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।