Contents ২১৬ তাফসীরে ইবনে কাছীর মিথ্যাবাদী বলিতে লাগিল তখন হাজরে আসওয়াদের উপর আমি দন্ডায়মান হইলাম এবং আল্লাহ তা'আলা বায়তুল মুকাদ্দাসকে আমার সম্মুখে প্রকাশ করিয়া দিলেন। এবং উহার প্রতি দেখিয়া দেখিয়াই তাহাদের প্রশ্নের উত্তর দিতে লাগিলাম ৷ ইমাম বুখারী ও মুসলিম ইমাম যুহরী হইতে একাধিক সূত্রে এ হাদীসটি বর্ণনা করিয়াছেন। রায়হাকী তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) কে যখন বায়তুল মুকাদ্দাসে লইয়া যাওয়া হইয়াছিল তখন তিনি সেখানে হযরত ইবরাহীম, মুসা ও হযরত ঈসা (আ)-এর সহিত সাক্ষাৎ করিলেন তাহার নিকট মদ ও দুধের দুইটি পেয়ালা আনা হইলে তিনি উভয় পেয়ালার প্রতি দৃষ্টিপাত করিয়া দুধের পেয়ালা উঠাইয়া লইলেন ৷ তখন জিবরীল (আ) বলিলেন, আপনি ঠিক করিয়াছেন। ফিৎরাত অনুসারেই কাজ করিয়াছেন। যদি আপনি মদ গ্রহণ করিতেন তবে আপনার উম্মত বিভ্রান্ত হইয়া পড়িত। অতঃপর রাসূলুল্লাহ (সা) মক্কায় ফিরিয়া আসেন এবং তাহার রাত্রীকালীন ভ্রমণের সংবাদ দান করিলে এতে অনেক এমন লোকও ফিৎনায় পতিত হয় যাহারা তাহার সহিত নামায পড়িয়াছিল। ইবনে শিহাব (র) বলেন, আবূ সালমাহ ইবনে আব্দুর রহমান বলেন, অতঃপর কুরাইশদের কিছু লোক হযরত আবূ বকর (রা)-এর নিকট গিয়া বলিল, তোমার সাথী কি বলে আসিয়াছেন। তখন হযরত আবূ বকর (রা) বলিলেন, সত্যই কি তিনি এই কথা আমি সাক্ষ্য দিতেছি, তিনি সত্য বলিয়াছেন। তাহারা বলিল, আপনি কি তাহাকে এই ব্যাপারেও সত্য মনে করেন যে একই রাত্রে তিনি সিরীয়া পর্যন্ত গিয়া পুনরায় মক্কায় ফিরিয়া আসিয়াছেন? তিনি বলিলেন, হা আমি তো তাহাকে আরো অধিক অসম্ভব ব্যাপারে সত্যবাদী মনে করি। আবূ সালমা বলেন, এই কারণেই আবূ বকর (রা) কে সিদ্দীক বলা হইয়া থাকে। আবূ সালামাহ বলেন, আমি জাবের ইবনে আব্দুল্াহ (রা) কে বর্ণনা করিতে শুনিয়াছি তিনি রাসূলুল্লাহ (সা) কে ইরশাদ করিতে শুনিয়াছেন, মি‘রাজের ঘটনার পর যখন কুরাইশরা আমাকে মিথ্যাবাদী বলিয়া অভিযোগ করিতে লাগিল, তখন আমি হাজরে আসওয়াদ এর উপর দন্ডায়মান হইলাম এবং আল্লাহ তা'আলা আমার সম্মুখে বাইতুল মুকাদ্দাসকে উদ্ভাসিত করিয়া দিলেন অতঃপর উহার দিকে দেখিয়া দেখিয়া তাহাদের প্রশ্নের উত্তর দিতেছিলাম। হযরত হুযাইফাহ ইবনে ইয়ামান-এর রেওয়ায়েত ইমাম আহমদ (র) বলেন, আবু নুযর....যির ইবনে হুবাইশ হইতে বর্ণিত । তিনি বলেন, একবার আমি হুযাইফা ইবনে ইয়ামান (রা)-এর নিকট আসিলাম তখন তিনি
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।