তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা-বনী ইসরাঈল ২১৫ হইবে'না। অতএব আপনার প্রতিপালকের নিকট গিয়া সালাত হ্রাস করুন । অতঃপর দিলেন। অতঃপর আমি হযরত মূসা (আ)-এর নিকট গিয়া এই সংবাদ দিলাম । তখন তিনি পুনরায় আল্লাহর দরবারে গিয়া সালাত হ্রাস করিবার পরামর্শ দিলেন এবং বলিলেন, আপনার উন্মত ইহা পালন করিতে সক্ষম হইবে না । অতঃপর আমি পনরায় আল্লাহর দরবারে গেলে তিনি বলিলেন, সালাত পাচ ওয়াক্ত-ই ফরয থাকিল তবে উহা পঞ্চাশের সমান হইবে । আমার কথার কোন পরিবর্তন হয় না। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, অতঃপর আমি হযরত মূসা (আ)-এর নিকট পুনরায় আসিয়া জানাই যে তিনি আবারও বলিলেন, আপনি আপনার প্রভুর নিকট প্রত্যাবর্তন করুন । তখন আমি বলিলাম, আমার এখন লজ্জা অনুভব হইতেছে। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন অতঃপর সিদরাতুল মুস্তাহায় লইয়া যাওয়া হইলে, যাহাকে বিভিন্ন রংগের বস্তু বেষ্টন করিয়া রাখিয়াছে বস্তুতঃ সেই সব কি? তাহা আমার জানা নেই । রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমি বেহেশতে দাখিল হইলাম । সেইখানে আছে মুক্তার তাবু ও উহার মাটি মিসক সমতুল্য । আব্দুল্লাহ ইবনে আহমদ তাহার পিতার মুসনাদ গ্রন্থে অনুরূপ বর্ণনা করিয়াছেন। সিহাহ সিত্তাহ এর কোন গ্রন্থে ইহার উল্লেখ নাই । বুখারী ও মুসলিম শরীফে ইউনুস যুহরী ও আনাস (রা) এর সূত্রে হযরত আবূ যর (রা) থেকে অনুরূপ * হাদীস বর্ণিত হইয়াছে। বুরায়দাহ ইবনে খছীব আসলামী-এর রেওয়ায়েত হাফিয আবূ বকর আল বায্যার বলেন, আব্দুর রহমান ইবনে মুতাওয়াক্কিল ও ইয়াকৃব ইবনে ইবরাহীম (রা).... যুবাইদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন আমার মি’রাজের রাতে.....হযরত জিবরীল (আ) বায়তুল মুকাদ্দাসের পাথর এর নিকট আসিলেন......অতঃপর তিনি তাহার আঙ্গুল দ্বারা উহাকে ছিদ্ব করিয়া দিলেন । এবং উহার সহিত বোরাক বাধিয়া দিলেন । বায্যার বলেন, যুবাইর ইবনে জুনাদাহ হইতে আবু নুমায়লাহ ব্যতিত অন্য কেহ্‌ বর্ণনা করিয়াছেন বলিয়া' আমরা জানি না । অবশ্য বুরায়দা ব্যতিত আর কেহ বর্ণনা করিয়াছেন বলিয়া আমরা জানি না। ইমাম তিরমিযী তাহার জামে তিরমিযীর তাফসীর অধ্যায়ে ইয়াকুব ইবনে ইবরাহীম দাওরাকী হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। তবে তিনি বলেন, হাদীসটি গরীব । . জাবের ইবনে আব্দুল্লাহ (রা)-এর রেওয়ায়েত ইমাম আহমদ বলেন, ইয়াকুব.... জাবের ইবনে আব্দুল্লাহ হইতে বর্ণিত যে তিনি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছেন মি’রাজের ঘটনার পর কুরাইশরা যখন আমাকে

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।