Contents সূরা-বনী ইসরাঈল ২০৭ হইয়াছে? তিনি বলিলেন হা, তখন তাহাদিগকে স্বাগত জানান হইল । রাসূলুল্লাহ (সা) বলেন, আমাদের দরজা খোলা হইলে দুই খালাত ভাই হযরত ঈসা ও ইয়াহইয়া (রা)-এর সহিত সাক্ষাৎ হইল । তখন হযরত জিবরীল বলিলেন, এই যে হযরত ঈসা ও ইয়াহ্ইয়া তাহাদিগকে সালাম করুন৷ রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমি সালাম করিলাম এবং তাহারাও সালামের উত্তর প্রদান করিলেন । অতঃপর তাহারা সৎ ভাই ও সালেহ নবী বলিয়া স্বাগত জানাইলেন। অতঃপর হযরত জিবরীল তৃতীয় আসমানের দিকে আরোহণ করিলেন অতঃপর তৃতীয় আসমানের দরজা খুলিবার জন্য বলিলেন জিজ্ঞাসা করা হইল, আগস্তুক কে? তিনি বলিলেন, জিবরীল (আ) জিজ্ঞাসা করা হইল, আপনার সাথে কে? তিনি বলিলেন, হযরত মুহাম্মদ (সা) জিজ্ঞাসা করা হইল তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন হা, তখন মারহাবা বলিয়া স্বাগত জানান হইল । এবং আমাদের জন্য দরজা খুলিয়া দেওয়া হইল । এখানে হযরত ইউসুফ (আ)-এর সহিত সাক্ষাৎ ঘটিল । হযরত জিবরীল (আ) বলিলেন, এই যে, ইউসুফ (আ) তাহাকে সালাম করুন । আমি তাহাকে সালাম করিলাম । তিনি আমার সালামের জবাব দান করিলেন । অতঃপর তিনি বলিলেন, সালেহ ভাই ও সালেহ নবীকে আমি স্বাগত জানাই । অতঃপর তিনি চতুর্থ আসমানের দিকে আরোহণ করিলেন এবং নিকটে পৌছিয়া দরজা খুলিবার জন্য বলিলেন জিজ্ঞাসা করা হইল, আগস্তুক কে ? তিনি বলিলেন জিবরীল, জিজ্ঞাসা করা হইল আপনার সাথে কে ? হযরত মুহাম্মদ (সা) বলেন, তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন, হা, তখন তাহাকে স্বাগত জানাইয়া দরজা খুলিয়া দেওয়া হয়। এখানে হযরত ইদরীস (আ)-এর সহিত আমাদের সাক্ষাৎ ঘটে ৷ জিবরীল (আ) বলেন, ইনি হইলেন হযরত ইদরীস (আ) তাহাকে সালাম করুন রাসূলুল্লাহ (সা) বলেন, আমি তাহাকে সালাম করিলাম এবং আমাকে সালামের জবাব দান করিলেন। অতঃপর তিনি নেক ভাই ও সালেহ নবী বলিয়া আমাকে স্বাগত জানাইলেন। রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর হযরত জিবরীল পঞ্চম আসমানের দিকে আরোহণ করিলেন। অতঃপর তিনি দরজা খুলিতে অনুরোধ করিলে জিজ্ঞাসা করা হইল আগস্তুক কে? তিনি বলিলেন জিবরীল, জিজ্ঞাসা করা হইল আপনার সংগে কে? তিনি বলিলেন, মুহাম্মদ (সা) জিজ্ঞাসা করা হইল তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন, হা তখন তাহাকে স্বাগত জানান হইল, অতঃপর আমাদের জন্য আসমানের দ্বার খুলিয়া দেওয়া হইল । এখানে হযরত হারূন (আ)-এর সহিত সাক্ষাৎ হইল । হযরত জিবরীল (আ) বলিলেন, এই যে, হযরত হারূন (আ) আপনি সালাম করুন । আমি তাহাকে সালাম
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।