তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২২ তাফসীরে ইবনে কাছীর (রা) কে জিজ্ঞাসা করিলাম আপনি কি রাসূলুল্লাহ (সা) কে 31১,৪৫ ১১! Lo, SETAE £1 সম্পর্কে কোন ব্যাখ্যা দিতে শুনিয়াছেন ? তিনি বলিলেন, হাঁ, শুনিয়াছি তিনি ইরশাদ করেন, আল্লাহ তা'আলা কিছু মু'মিন লোককে তাহাদের শাস্তি ভোগ করিবার পর দোযখ হইতে বাহির করিবেন। যখন মুশরিকদের সহিত তাহাদিগকেও দোযখে দাখিল করিবেন তখন মুশরিকরা তাহাদিগকে বলিবে, তোমরা না বলিতে যে, তোমরা আল্লাহর বন্ধু! এখন কি হইল যে তোমরাও আমাদের সহিত দোযখের বাসিন্দা হইয়াছ। আল্লাহ তখন তাহাদের এই বিদ্রপমূলক কথা শুনিতে পাইবেন, তখন তাহাদের জন্য সুপারিশের অনুমতি প্রদান করা হইবে। অতঃপর ফিরিশ্তাগণ, আশ্বিয়ায়ে কিরাম ও মুমিন বান্দাগণ তাহাদের জন্য সুপারিশ করিবেন। অবশেষে তাহারা আল্লাহর হুকুমে দোযখ হইতে বাহির হইবে৷ যখন মুশরিকরা তাহাদিগকে দোযখ হইতে বাহির হইতে দেখিবে, তখন তাহারা বলিবে, হায়। যদি আমরা তাহাদের মত হইতাম তবে আমরা তাহাদের সহিত বাহির হইতে পারিতাম। তিনি বলেন, ১24122 19 ilk FIDL oA 52, -এর মধ্যে এই কথাই উল্লেখ করা হইয়াছে। অতঃপর তাহাদের মুখমন্ডল কাল হইবার কারণে তাহাদিগকে বেহেশতের মধ্যে জাহান্নামী নামে স্মরণ করা হইবে । তখন তাহারা আল্লাহর দরবারে আবেদন করিবে, হে আল্লাহ! আপনি আমাদের এই নামের কলংক মুছিয়া দিন । অতঃপর আল্লাহ তাহাদের আবেদন মঞ্জুর করিবেন। অতঃপর তাহারা বেহেশতের নহরে গোসল করিবে এবং তাহাদের এই নাম মুছিয়া যাইবে । রাবী বলেন, অতঃপত্ন আবূ উসামাহ (র) স্বীকার করিলেন যে, হা, আবূ রওক (র) আমার নিকট হাদীসটি বর্ণনা করিয়াছেন। (চতুৰ্থ হাদীস) ইবনে আবূ হাতিম (র) বলেন, আলী ইবনে হুসাইন (রা) .... মুহাম্মদ ইবনে আলী (র) হইতে তিনি তাহার পিতা ইহতে, তিনি তাহার দাদা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, তাহাদের মধ্যে কেহ কেহ এমনও হইবে যে, আগুন তাহার হাটু পর্যন্ত ধরিবে। কেহ কেহ এমন হইবে যে আগুন তাহার কোমর পর্যন্ত ধরিবে আর কেহ কেহ এমনও হইবে তাহার গলা পর্যন্ত আগুন জবলিতে থাকিবে। তাহাদের গুনাহ ও তাহাদের আমল অনুযায়ী এই পার্থক্য হইবে ৷ তাহাদের কেহ কেহ এমন হইবে যে, তাহারা এক মাস যাবৎ দোযখে অবস্থান করিবে । তাহার পর বাহির হইয়া আসিবে। আবার কেহ এক বছর কাল অবস্থান করিয়া বাহির হইবে । কিন্তু তাহাদের সর্বাধিক দীর্ঘকাল যে তথায় অবস্থান করিবে তাহার সময় হইবে পৃথিবীর সৃষ্টি হইতে ধ্বংস হওয়া পর্যন্ত । আল্লাহ তাআলা যখন তাহাদিগকে দোযখ হইতে মুক্তি দানের ইচ্ছা করিবেন তখন ইয়াহুদী নাসারা ও অন্যান্য ধর্মাবলম্বী লোকদের যাহারা

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।