Contents ১৯৪ তাফসীরে ইবনে কাছীর রাখিয়াছেন। উহা এতই সৌন্দর্যপূর্ণ যে উহার সৌন্দর্যের কথা কেহই বর্ণনা করিতে সক্ষম নহে। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, অতঃপর আল্লাহ তা'আলা আমার নিকট অহী অবতীর্ণ করিলেন যাহা তিনি অবতীর্ণ করিতে চাহিলেন। আল্লাহ তা'আলা আমার উপর রাত্র দিনে পঞ্চাশ ওয়াক্তের সালাত ফরয করিলেন। অতঃপর আমি নীচে নামিয়া হযরত মূসা (আ)-এর নিকট আসিলাম । তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনার রব আপনার উন্মতের প্রতি কি ফরয করিয়াছেন? আমি বলিলাম, প্রতি রাত্র দিনে পঞ্চাশ ওয়াক্তের সালাত ফরয করিয়াছেন। তখন তিনি বলিলেন, আপনি আপনার রবের নিকট প্রত্যাবর্তন করুন । এবং আপনার উম্মতের জন্য এই হুকুম হালকা করুন। আপনার উন্মত দুর্বল, তাহারা ইহা পালন করিতে সক্ষম হইবে না। আমি বনী ইসরাঈলকে এই ব্যাপারে পরীক্ষা করিয়া দেখিয়াছি রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমি, পুনরায় আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করিয়া বলিলাম, হে আমার রব? আপনি আমার উন্মতের জন্য এই হুকুম হালকা করুন । তখন তিনি পাঁচ ওয়াক্তের সালাত হ্রাস করিলেন । অতঃপর আমি নামিয়া আসিলাম এবং হযরত মূসা (আ) এর নিকট উপস্থিত আল্লাহ তা‘আলা পাচ ওয়াক্ত হাস করিয়াছেন। তখন তিনি বলিলেন । আপনার উন্মত ইহাও পালন করিতে সক্ষম হইবে না। আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট গমন করুন এবং হুকুম সহজ করিবার জন্য অনুরোধ করুন । রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর একবার আমি হযরত মূসা (আ) এর নিকট আসিতে লাগিলাম এবং বারবার আল্লাহর দরবারে উপস্থিত হইতে লাগিলাম এবং পাচ ওয়াক্ত করিয়া হাস করা হইতে লাগিল৷ অবশেষে আল্লাহ তা'আলা বলিলেন, হে মুহাম্মদ (সা) প্রত্যেক দিনে ও রাত্রে পাচ ওয়াক্ত সালাতই সিদ্ধান্ত । তবে প্রত্যেক সালাতের বিনিময়ে দশগুণ সওয়াব লাভ হইবে । এই ভাবে পাচ ওয়াক্তের সালাতে পঞ্চাশ ওয়াক্তের সমান সওয়াব লাভ হইবে । আর যে ব্যক্তি কোন নেক কাজের ইচ্ছা করিল অথচ সে, কাজটি করিতে পারিল না তবে সে একটি নেকী লাভ করিবে। আর কাজটি করিয়া থাকিলে দশনেকী লাভ করিবে। আর যদি কেহ কোন খারাপ কাজের ইচ্ছা করে অথচ সে উহা করিল না তবে কোন গুনাহ লেখা হইবে না। আর করিয়া থাকিলে একটি গুনাহ হইবে । অতঃপর আমি নীচে নামিয়া হযরত মূসা (আ) এর নিকট বিস্তারিত বলিলাম । তখনো তিনি আমাকে বলিলেন, আপনি পুনরায় আপনার প্রভুর নিকট প্রত্যাবর্তন করুন এবং স্বীয় উন্মতের জৃন্য হুকুম সহজ করিবার দরখাস্ত করুন । কারণ, আপনার উম্মত ইহাও পালন করিতে সক্ষম হইবে না। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন 5 ৫৩5 ০4, EAA ET
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।