তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন্‌-নাহ্‌ল ১৮৩ গ্রহণ করিব। তখন এই আয়াত অবতীর্ণ হয়। অতঃপর জিহাদের নির্দেশ দ্বারা এই হুকুমও রহিত হইয়াছে। মুহাম্মদ ইবনে ইস্হাক (র) তাহার জনৈক সাথী হইতে তিনি হযরত আতা ইবনে ইয়াসার (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন সূরা নাহল সবটাই মক্কায় অবতীর্ণ হইয়াছে। কিন্তু শেষের তিনটি আয়াত মদীনায় অবতীর্ণ হইয়াছে। ওহোদ যুদ্ধে. হযরত হামরা (রা) কে শহীদ করিবার পর মুশরিকরা যখন তাহার অংগ প্রতংগ কাটিয়া ফেলিল তখন রাসূলুল্লাহর মুখে তাহার অনিচ্ছায় এই কথা উচ্চারিত হইল যে যদি মুশরিকদের উপর আমরা বিজয়ী হইতে পারি তবে তাহাদের বত্রিশ ব্যক্তির অংগ প্রতংগও এইরূপভাবে কর্তন করা হইবে । মুসলমানগণ যখন রসূলুল্লাহ (সা)-এর মুখে এই কথা শুনিতে পাইলেন তখন তাহারা উত্তেজিত হইয়া বলিয়া ফেলিল, “আল্লাহ যদি আমাদিগকে বিজয়ী করেন তবে তাহাদের লাশসমূহকে এমনিভাবে টুকরা টুকরা করিব যে আজ পর্যন্ত কোন আরব তদ্রপ করে নাই । তখন অবতীর্ণ হইল, PIE LJ ৮১33 05735 ৩0 শেষ পৰ্যন্ত । তবে হাদীসটি মুরসালরূপে বর্ণিত হইয়াছে এবং এই সূত্রে একজন মুবহাম রাবী রহিয়াছেন। যাহার বর্ণনা করা হয় নাই । অবশ্য অপরটি মুত্তাসিল সূত্রেও হাদীসটি বর্ণিত হইয়াছে হাফিয আবুবকর বাযযার (র) .... ইবনে ইয়াহ্‌ইয়া আমাদের নিকট বর্ণনা করিয়াছেন, তিনি '... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা) হযরত হামযা ইবনে আব্দুল মুত্তালিবের শাহাদাতের পর তাহার নিকট গিয়া দন্ডায়মান হইলেন। তখন তিনি এমন এক হৃদয় বিদারক দৃশ্য দেখিতে পাইলেন যাহা কখনো তিনি দেখেন নাই । তাহার অংগ প্রত্যংগ কর্তিত দৃশ্য দেখিয়া তিনি বলিলেন, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হউক, যতদূর আমি জানি আপনি আত্মীয়তার সম্পর্ক বাধিয়া রাখিতেন, তৎপরতার সহিত সৎকাজ করিতেন, আল্লাহর কসম, যদি অন্য লোকের চিন্তা ভাবনার দুশ্চিন্তা যদি আমার না হইত তবে আমি, ইহাতেই সন্তুষ্ট হইতাম, আপনার এই শরীর এইভাবেই পরিত্যক্ত থাকিত এবং কিয়ামত দিবসে হিংস্ব জীব-জন্তুর উদর হইতে আল্লাহ তা'আলা আপনাকে বাহির করিতেন । কিংবা তিনি অনুরূপ কোন কথা বলিলেন মুশরিকরা আপনার সহিত এই যে ব্যবহার করিয়াছে, আল্লাহর কসম, আমি তাহাদের সত্তর জনের সহিত এই ব্যবহার করিব। অতঃপর হযরত জিবরাঈল (আ) হযরত মুহাম্মদ (সা)-এর নিকট এই আয়াতসহ অবতীর্ণ হইলেন 2515, ১

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।