তাফসীরে ইবনে কাছীর ৬ষ্ঠ খণ্ড
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৬৬ তাফসীরে ইবনে কাছীর অস্বীকার করিবে তাহাকে শাস্তি দেওয়া হইতে থাকিবে। তখন বাধ্য হইয়াই তিনি মুখে তাহাদের অনুকরণ করিয়াছিলেন এবং পরে রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া ওজর পেশ করিয়াছিলেন। তখন এই আয়াত অবতীর্ণ হইয়াছিল। শা'বী, কাতাদাহ ও আব্দুল মালেক (র) অনুরূপ মত প্রকাশ করিয়াছেন। ইবনে জরীর (র) বলেন, ইবনে আব্দুল আ'লা (র) .... আবূ উবায়দাহ মুহাম্মদ ইবনে আম্মার ইবনে ইয়াসির হইতে বর্ণনা করেন, তিনি বলেন, মুশরিকরা হযরত আম্মার ইবনে ইয়াসিরকে গ্রেফতার করিয়া তাহাকে কঠিন শাস্তি দিতে লাগিল। এমন কি তিনি তাহাদের মনের উদ্দেশের নিকটবর্তী হইলেন । অতঃপর তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া ইহার শিকায়াত করিতে লাগিলেন, তখন তিনি বলিলেন, 4145 25 &£4 তুমি তোমার অন্তরের অবস্থা কেমন পাইতেছ? তিনি বলিলেন আমার অন্তর ঈমানে পরিপূর্ণ । তখন নবী করীম (সা) বলিলেন $24 2402 21 তাহারা যদি পুনরায় এইরূপ বাধ্য করে তবে তুমিও বাধ্য হইয়া এইরূপ কুফর উচ্চারণ করিতে পার । ইমাম বায়হাকী (র) আরো অধিক বিস্তারিত বর্ণনা করিয়াছেন, তাহার বর্ণনায় ইহাও বিদ্যমান যে, তিনি নবী করীম (সা) কে গালি দিয়াছিলেন এবং মুশরিকদের উপাস্যদের সম্পর্কে ভাল মন্তব্য করিয়াছিলেন। অতঃপর তাহাদের নিকট হইতে মুক্ত হইয়া তিনি নবী করীম (সা)-এর নিকট আসিয়া এই ওজর পেশ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি হইতে মুক্ত করা হয় নাই যতক্ষণ না আমি আপনাকে গালি দিয়াছি এবং তাহাদের উপাস্যদের গুণগান করিয়াছি। তখন তিনি বলিলেন 41525 2 তুমি তোমার অন্তরের অবস্থা কেমন পাইতেছ? তিনি বলিলেন আমার অস্তরতো ঈমানে পরিপূর্ণ । তখন রাসূলুল্লাহ বলিলেন “তাহারা যদি পুনরায় তোমাকে এইরূপ বাধ্য করে তবে তুমিও পুনরায় এইরূপ বলিবে। এই ঘটনার পর অবতীর্ণ হইল, Lt < oY sl £ 4% এই কারণে উলামায়ে কিরাম এই ব্যাপারে এক্যমত পোষণ করিয়াছেন, ES SEO AE OOF SR HUES UE জীবন রক্ষার জন্য কালেমায়ে কুফর উচ্চারণ করা জায়েয । এবং অস্বীকার করাও তাহার পক্ষে জায়েয । যেমন হযরত বিল্লাল (রা) কালেমায়ে কুফর উচ্চারণ করিতে অস্বীকার করিতেন এবং কাফিররা তাহার সহিত নানা প্রকার নির্যাতন চালাইত এমন কি কঠিন গরমের মধ্যে তাহার বুকের উপর প্রকান্ড পাথর রাখিয়া দিয়া তাহাকে কালেমায়ে শিরক উচ্চারণ করিতে বলিলে তিনি উহা অস্বীকার করিতেন। এবং এই অবস্থায়ই তিনি আহাদ, আহাদ, শব্দ উচ্চারণ করিতেন। তিনি ইহাও বলিতেন, আল্লাহর কসম, যদি এই অবস্থায় তোমাদের জন্য এই শব্দ অপেক্ষা অধিক ক্রোধ সৃষ্টিকারী অন্য কোন

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।