তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents , ১০২ তাফসীরে ইব্ন কাছীর ১1 <; ১১০2 অৰ্থাৎ আল্লাহ তোমাদের কাজ আসান করিতে চাহেন, কঠিন করিতে চাহেন না৷ এই সম্পর্কে ইমাম আহমদ (রা) এক হাদীস বর্ণনা করেন £ আমার নিকট আবূ সালমা আল খুযাঈ ও আবূ জিলাল, জাদীদ ইব্‌ন জিলাল, আল আদবী হইতে, তিনি কাতাদাহ হইতে, তিনি আল আরাবী হইতে বর্ণনা করেন-“নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি যে, উত্তম ধর্ম হইল উহা সহজ হওয়া । উত্তম ধর্ম হইল উহা সহজ হওয়া ৷” ইমাম আহমদ আরও বলেন $ আমাকে ইয়াযীদ ইব্ন হারুন, তাহাকে ইব্ন জিলাল, তাহাকে আমের ইব্‌ন উরওয়া এবং তাহাকে আবূ উরওয়া বর্ণনা করিয়াছেন- একবার আমরা রাসূলুল্লাহ (সা)-এর প্রতীক্ষা করিতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ (সা) আগমন করিলেন। তাহার মাথা হইতে ওযু অথবা গোসলের পানির ফৌটা পড়িতেছিল। নামায শেষে একদল লোক তাহাকে প্রশ্ন করিল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের কি অমুক কর্ম করিতে অসুবিধা আছে ? তদুত্তরে : তিনি বলিলেন-“ আল্লাহর দীন হইল সহজ হওয়া” । তিনবার তিনি এই কথা বলেন। ইমাম আবূ বকর ইবন মারদুবিয়া এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে আসিম ইব্‌ন হিলাল হইতে মুসলিম ইব্‌ন আবি তামীম কর্তৃক বর্ণিত হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ বলেন £৪ আমার নিকট মুহাম্মদ ইব্‌ন জাফর, ত তাহার নিকট শো'বা ও তাহার নিকট আবু তাইয়্যাহ বর্ণনা করেন, আমি হযরত আনাস ইব্‌ন মালেক (র)-কে এই কথা বলিতে শুনিয়াছি যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন-“হে লোকসকল! তোমরা আসান কর, কঠোরতা করিও না, সান্তনা দান কর, ঘৃণা করিও না।” সহীহাইনে হাদীসটি বর্ণিত হইয়াছে। সহীহাইনে আরও বর্ণিত আছে ঃ$ রাসূলুল্লাহ (সা) যখন হযরত মুআজ ও হযরত আবু মুসাকে ইয়ামানে প্রেরণ করেন, তখন তাহাদিগকে বলেন, “তোমরা উভয়ই লোকদিগকে সুসংবাদ দান করিও, ঘৃণা দেখাইও না, সহজ ব্যবহার করিও, কঠোর ব্যবহার করিও না, পরস্পরে মিলিয়া মিশিয়া থাকিও, বিচ্ছিন্ন হইয়া থাকিও না৷” সুনান ও মুসনাদসমূহে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন {5৬ ৩১৯০ {= .!| অৰ্থাৎ আমি এক নিরবিচ্ছিন্ন সহজ ধর্মের সহিত প্রেরিত হইয়াছি। হাফিয আবূ বকর ইব্‌ন মারদুবিয়া উক্ত আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন £ আমাকে ওহাব ইব্‌ন আতা, তাহাকে আবূ মাসউদ হারিরী আবদুল্লাহ ইব্‌ন শাকীক হইতে ও তিনি মুহজান ইব্‌ন আদরা হইতে বর্ণনা করিয়াছেন- রাসূলুল্লহ (সা) এক ব্যক্তিকে নামায পড়িতে দেখেন ও তাহার প্রতি অনেকক্ষণ পর্যন্ত ভাল করিয়া দেখিতে থাকেন । অতঃপর বলেন, তোমরা উহাকে সততার সহিত নামায পড়িতে দেখিতেছ ? বর্ণনাকারী বলেন, আমি বলিলাম্‌, ইয়া রাসূলাল্লাহ! এই ব্যক্তি মদীনার লোকদের মধ্যে সর্বাধিক নামায আদায়কারী ৷ হুযুর (সা) বলিলেন, ইহা তোমরা তাহাকে শুনাইও না, তাহা হইলে তোমরা তাহাকে ধ্বংস করিয়া দিবে। অতঃপর তিনি বলেন, আল্লাহ তা'আলা এই উন্মতের কাজ সহজ করিতে চাহেন, ইহাদের সহিত কঠোরতা করিতে চাহেন না।

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।