তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ৯৭ হাদীসটি আব্দ ইব্‌ন হামীদ ও রওহ ইবন উবাদাহ হইতে, তিনি ইমরান ইব্‌ন জারীর হইতে ও তিনি আইয়ুব হইতে বর্ণনা করেন৷ আন্দ ছাড়াও হযরত আনাস (রা)-এর ছয়জন সহচর তাহার সম্পর্কিত অনুরূপ হাদীস বর্ণনা করেন। গর্ভবতী ও প্রসূতির মাসআলাও অনুরূপ । যদি রোযা রাখার দরুন তাহার নিজের জীবন কিংবা বাচ্চার জীবন বিপন্ন হয়, তাহা হইলে সে কোন্‌ পথ অনুসরণ্ট করিবে তাহা লইয়া উলামাদের ভিতর মতভেদ দেখা দিয়াছে। একদল বলেন, সে তখন রোযার বদলে ফিদিয়া দিবে ও পরে রোযার কাযা আদায় করিবে । অপর দল বলেন, তাহাকে রোযার বদলে ফিদিয়া দিতে হইবে না, শুধু কাযা আদায় করিতে হইবে ৷ চতুর্থ দল বলেন, তাহাকে রোযা রাখিতে হইবে না, উহার বিনিময়ে ফিদিয়াও দিতে হইবে না এবং উহার কাযাও আদায় করিতে হইবে না। এই মাসআলার বিস্তারিত বিবরণ “‘কিতাবুস সিয়াম’-এ স্বতন্ত্রভাবে প্রদান করা ' হইয়াছে। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য নিবেদিত এবং একমাত্র তাহারই অনুগ্রহের প্রত্যাশী । w ewe G4 # 4° ১24 eS: Ae BIT 58423 ALIS OBB 43 OH EH GULL 4% (\AS) 2 2a LIAL END dL ৰ / 22 EAE 2 OE CRT RB EMAILS IIT CUS AIPUEL 22 2d 221 PIN EE MAS LC 4 2 SIE OAT AAR BIOGA 1IET SS 5G Be OGEHE BIT PLUS HE MINIT FINNS? ১৮৫. “মাহে রমযান হইল সেই মাস যাহাতে আল-কুরআন অবতীর্ণ হয়। উহা মানুষের জন্যে পথ নির্দেশনার প্রমাণপঞ্জি ও সত্য-মিথ্যার মানদণ্ড । অতঃপর তোমাদের মধ্যে যাহারা সেই মাসটি পাইবে, সেক্ষেত্রে তাহাদের রোযা থাকা চাই । আর যাহারা অসুস্থ কিংবা ভ্রমণরত, তাহারা অন্য দিনগুলিতে উহা পূর্ণ করিবে । আল্লাহ তোমাদের ব্যাপার সহজ করিতে চাহেন এবং কঠিন করার অভিলাষী নহেন। আর তিনি চাহিতেছেন, তোমরা (সুবিধামতে) কাযা পূর্ণ কর আর আল্লাহ প্রদত্ত পথনির্দেশনার জন্য তোমরা তীহার শ্রেষ্ঠত্ব ঘোষণা কর । আর হয়ত তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিবে ।” তাফসীর ঃ আল্লাহ তা'আলা এখানে মাহে রমযানের গুরুত্ব ও বৈশিষ্ট্য বর্ণনা করিতেছেন। সকল মাসের মধ্য হইতে তিনি রমযান মাসকে বাছিয়া লইয়াছেন কুরআন নাযিলের জন্য । ইহা ছাড়াও মাসটির অন্যান্য বৈশিষ্ট্য রহিয়াছে । হাদীস শরীফে বর্ণিত আছে £ এই মাসেই আল্লাহ তা'আলা অন্যান্য অশ্বিয়ায়ে কিরামের উপর গ্রন্থ অবতীর্ণ করেন। ইমাম আহমদ (রা) বলেন ঃ ওয়াছিলা ইবনুল আসকাআ হইতে যথাক্রমে আবূ ফালীহ, কাতাদা, ইমরান আবুল আওয়াম ও বনু হাশিমের গোলাম আবূ সাঈদ আমাদের নিকট এই হাদীস বর্ণনা করেন যে, রাসূল (সা) বলিয়াছেন £ সহীফায়ে ইব্রাহীম রমযানের প্রথম রাত্রে, তাওরাত রমযানের ছয় তারিখে, ইঞ্জীল রমযানের তের তারিখে ও কুরআন রমযানের চব্বিশ তারিখে অবতীর্ণ হয়। কাছীর (২য় খণ্ড)__১৩

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।