Contents ৯৪ তাফসীরে ইব্ন কাছীর ডাকাডাকি ও বাড়ি বাড়ি ছুটাছুটি এক কষ্টকর ব্যাপার ছিল। অতঃপর আবদুল্লাহ ইব্ন যায়েদ ইব্ন আব্দে রাব্বিহী নামক আনসার রাসূল (সা)-এর নিকট আসিয়া আরয করিলেন- হে ' আল্লাহর রাসূল! আমি অর্ধনিদ্রিত ও অর্ধজাগ্রত অবস্থায় দেখিতে পাইলাম, সবুজ বর্ণের দুই আশহাদু আল লাইলাহা ইল্লান্পাহ, আশহাদু আল লাইলাহা ইল্লাল্লাহ এবং এইভাবে কাদ কামাতিস সালাত দুইবার উহার সহিত যোগ করিলেন। নবী করীম (সা) বলিলেন -বিলালকে উহা শিখাও, সে উহা দ্বারা আযান দিবে। বস্তুত হযরত বিলালই প্রথম এই আযান দেন। বর্ণিত আছে যে, হযরত উমর (রা) আসিয়াও রাসূল (স)-কে বলেন £ ইয়া রাসূলাল্লাহ! আমিও অনুরূপ দেখিয়াছি। অবশ্য আপনার কাছে অপর ব্যক্তি আমার আগে পৌছিয়াছে। যাহা হউক, ইহা হইল নামাযের ব্যবস্থায় দ্বিতীয় পরিবর্তন । নামাযের ব্যবস্থায় তৃতীয় পরিবর্তন হইল এই যে, প্রথম দিকে মুসলমানদের কেহ্ যদি বিলম্বে হুযুর (সা)-এর পরিচালিত জামাআতে শরীক হইত, তাহা হইলে ইশারায় নামাযরত পরে জামাআতে শরীক হইত । বর্ণিত আছে, হযরত মুআজ (রা) ইহা অপসন্দ করিতেন এবং বলিতেন, আমি বিলম্বে আসিলে সঙ্গে সঙ্গে হুযুর (সা)-এর পেছনে ইক্তেদা করিয়া নামাযে শামিল হইব এবং তাহার সালাম ফিরাইবার পর অবশিষ্ট নামায আদায় করিব । বস্তুত একদিন তিনি বিলম্বে আসায় তাহাই করিলেন । হুযুর (সা) তাহা শুনিয়া বলিলেন, মুআজ তোমাদের জন্য একটি সুন্দর নিয়ম বাহির করিয়াছে। এখন হইতে তোমরাও তাহা করিবে । এইভাবে তৃতীয়বার নামাযের ব্যবস্থায় পরিবর্তন সাধিত হয়। রোযার তিন অবস্থার একটি হইল এই যে, রাসূল (স) মদীনায় আগমন করিয়া প্রথমদিকে প্রতিমাসে তিনটি রোযা ও আশুরার রোযা রাখিতেন। তারপর যখন আলোচ্য আয়াত নাযিল হইল, তাহাতে এখতিয়ার দেওয়া হইল যে, যাহার ইচ্ছা রমযানের একমাস রোযা রাখিবে এবং যাহার ইচ্ছা উহার প্রতিদিনের বিনিময়ে একজন মিসকীনকে খাওয়াইবে। অতঃপর যখন sais yl sil ULE) 4 হইতে Cali AS pt ad আয়াত নাযিল হইল, তখন সুস্থ মুকীমদের জন্য রোযা অপরিহার্য করা হয়, রুগ্ন ও মুসাফিরের জন্য সুস্থ ও মুকীম অবস্থায় কাযা আদায়ের নির্দেশ দেওয়া হয় এবং অক্ষম বৃদ্ধদের জন্য রোযার বিনিময়ে মিসকীন খাওয়ানো ঠিক রাখা হয়। ইহা হইল রোযার দ্বিতীয় অবস্থা । বর্ণিত আছে যে, প্রথম দিকে মু’মিনগণ রোযার মাসে নিদ্রা যাইবার পূর্বক্ষণ পর্যন্ত পানাহার ও যৌনাচার অব্যাহত রাখিত। নিদ্বাগমনের পর হইতে উহা নিষিদ্ধ ভাবা হইত । জনৈক আনসার একবার সারাদিনের কর্মক্লান্তি নিয়া বাসায় ফিরিয়া ইশার নামায পড়িয়া খাওয়া-দাওয়া ছাড়াই ঘুমাইয়া পড়িলেন। অতঃপর না খাইয়াই পর দিন রোযা রাখিলেন। হুযুর (সা) তাহাকে অতি মাত্রায় ক্লান্ত অবস্থায় দেখিতে পাইয়া উহার কারণ জিজ্ঞাসা করিলেন। উক্ত আনসার সাহাবী উত্তরে আনুপূর্বিক ঘটনা বর্ণনা করিলেন। অতঃপর হুযুর (সা)-এর কাছে গিয়া উহা ব্যক্ত .করেন। তখন আল্লাহ তা'আলা 5 EEN Lal U1 U৯! হইতে +
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।