Contents ৯০ তাফসীরে ইব্ন কাছীর '“ব্যাপারটি রাসূল (সা) পর্যন্ত গড়ায় । হানীফা রাসূল (সা)-কে বলিলেনঃ আমি এই ইয়াতীম ছেলেটিকে লালন পালন করিয়াছি। তাই তাহাকে একশত উট ওসিয়ত করিয়াছি । রাসূল (সা) বলিলেন £ “না, না, না। সদকা হইবে হয় পাচ, নয় দশ, নয় পনের, নয় বিশ, নয় পঁচিশ, নয় ত্রিশ, নয় পঁয়ত্রিশ, বড় জোর চল্লিশ ৷” বর্ণনাকারী অতঃপর দীর্ঘ হাদীসটি সম্পূর্ণ বর্ণনা করেন। Led Sls Sl le Col CAL aw ls 3 ss Syed এই আয়াতাংশে আল্লাহ তাআলা বলেন ঃ যদি কেহ ওসিয়ত শৌনার পর উহার বক্তব্য, ভাষা ও পরিমাণে পরিবর্তন বা বিকৃতি ঘটায় অর্থাৎ উহাতে ত্রাস-বৃদ্ধি সাধন করে কিংবা উহার কিছু সুনিপুণভাবে গোপন করে, সে পাপী হইবে। Ll 5a ০ <5 (55 আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে ইব্ন আব্বাস (রা) ও কতিপয় ব্যাখ্যাকার বলেন, মৃত ব্যক্তি তাহার ওসিয়তের জন্য আল্লাহ তাআলার নিকট পুরস্কার পাইবে এবং পাপের ভাগ বর্তাইবে ওসিয়ত পরিবর্তনকারীগণের উপর । Lie ৩! অৰ্থাৎ মৃত ব্যক্তির ওসিয়ত আল্লাহ তাআলা শুনিয়াছেন এবং তিনি মৃত ব্যক্তির ওসিয়ত ও পরিবর্তনকারীর পরিবর্তনের ব্যাপারে সুপরিজ্ঞাত। ail 1 U2 25১০ "১০ 5,০2 আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে ইব্ন আব্বাস (রা), আবুল আলিয়া, মুজাহিদ, যিহাক, সুদ্দী ও রবী ইব্ন আনাস বলেন £ :|| অর্থাৎ ভুল । ভুল যত রকমের হইতে পারে সকলই ইহার অন্তর্ভুক্ত । যেমন কোন ওয়ারিছকে কৌশলে বা কোন বাহানা করিয়া অংশ বাড়াইয়া দিল । যথা অমুক জিনিসটি অমুকের কাছে বিক্রয়ের কথা ওসিয়ত করিল কিংবা অতি বাৎসল্যের কারণে মেয়ের ঘরের নাতিকে বেশি পরিমাণ ওসিয়ত করিয়া গেল ইত্যাদি । ইহা যদি ভুলক্ৰমে বাৎসলাধিক্যবশত হয় কিংবা ইচ্ছাকৃতভাবে এই পাপ কাজ ওসিয়তকৃত বস্তুর কাছাকাছি অথবা উহার সদৃশ কিছু দ্বারা উহা এমনভাবে সংশোধন করা যেন ওসিয়তকারীর উদ্দেশ্য ও শরীআতের পদ্ধতির মাঝে সামঞ্জস্য রক্ষিত হয়। এই ধরনের সংশোধন ও সাযুজ্য সৃষ্টিতে মূলত কোন পরিবর্তন সাধিত হয় না। তাই ইহাকে পৃথকভাবে নিষেধাত্মক বাক্যে ব্যক্ত করা হইয়াছে, যাহাতে বুঝা যায়, ইহা তেমন কিছু নহে। আল্লাহ্ই ভাল জানেন। -~ হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে উরওয়া, যুহরী, আওযাঈ, ওয়ালিদ ইব্ন মযীদ, আব্বাস ইব্ন ওয়ালিদ ইব্ন মযীদ ও ইমাম ইব্ন আবু হাতিম বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন ঃ “পক্ষপাতদুষ্ট ওসিয়তকারীর ওসিয়ত যেভাবে তাহার মৃত্যুর পরে প্রত্যাখ্যাত হইবে, তেমনি পক্ষপাতদুষ্ট সদকাদাতার সদকা তাহার জীবদ্দশায়ই প্রত্যাখ্যাত হইবে৷” ‘আব্বাস ইব্ন ওয়ালিদ হইতে আবূ বকর ইবন মারদুবিয়াও উক্ত হাদীস বর্ণনা করেন। ইবৃন আবূ হাতিম বলেন, হাদীসটি বর্ণনায় ওয়ালিদ ইব্ন মযীদ ভুল করিয়াছে। এই বর্ণনাটি মূলত উরওয়ার নিজস্ব বক্তব্য । কারণ, ওয়ালিদ ইব্ন মুসলিমও হাদীসটি বর্ণনা করিয়াছেন । কিন্তু তিনি উহার সূত্র উরওয়া পর্যন্ত গিয়া শেষ করিয়াছেন। | হযরত ইব্ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা, দাউদ ইব্ন আবু হিন্দ, উমর ইবনুল মুগীরাহ, হিশাম ইব্ন আম্মার, ইব্রাহীম ইব্ন ইউসুফ, মুহাম্মাদ, আহমদ ইবৃন
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।