Contents ৮৮ তাফসীরে ইব্ন কাছীর হইয়াছে। এমন কি পূর্বোল্লেখিত হাদীস অনুসারে উহা নিষিদ্ধ হইয়াছে। উক্ত হাদীসে বলা হইয়াছে $ Silda > 3 U4 | ১3 | 51 অর্থাৎ আল্লাহ তা‘আলা সকল হকদারের হক নির্ধারণ করিয়া দিয়াছেন। তাই ওয়ারিছের জন্য আর ওসিয়তের অবকাশ নাই । সেক্ষেত্রে মীরাছের আয়াত স্বতন্ত্র হুকুম লইয়া আসিয়াছে, উহা ওসিয়তের আয়াতের ব্যাখ্যা নহে। উহা জবিল ফরূয ও আসাবাদের হক নির্ধারণের ব্যাপারে আল্লাহ তা'আলার তরফ হইতে ওয়াজিব হইয়া আসিয়াছে। তাই উহা আলোচ্য আয়াতের হুকুম সর্বতোভাঁবে রহিত করিয়াছে। তবে হা, মীরাছ বহির্ভূত আপনজনদের বেলায় মৃতের সম্পদের এক-তৃতীয়াংশ পর্যন্ত ওসিয়ত করা তাহার জন্য মুস্তাহাব। উহার ভিত্তি হইল এই ওসিয়তের আয়াত ৷ তাহা ছাড়া সহীহ্দ্বয়ের ওসিয়তের ব্যাপারে ইব্ন উমর (রা) হইতে একটি হাদীস বর্ণিত হইয়াছে। হ'দাসটি এই $ < IS Los Yo os LS FR Aids esl > অর্থাৎ যে মুসলমানের কাছে ওসিয়ত করিয়া যাওয়ার মত কিছু রহিয়াছে, তাহার ওসিয়তনামা লিখিয়া সঙ্গে না রাখিয়া এমন কি দুই রাত্রি অতিবাহিত করা তাহার জন্য উচিত হইবে না। | ৷ ইব্ন উমর (রা) বলেন ঃ রাসূল (সা)-এর নিকট হইতে এই হাদীস শোনার পর এমন একটি রাত্রি আমাদের কাটে নাই যখন আমার সাথে লিখিত ওসিয়তনামা ছিল না । যাহা হউক, আপনজনদের সহিত সুসম্পর্ক রাখার ও তাহাদের হিত সাধনের ব্যাপারে কুরআন ও হাদীসে অনেক বর্ণনা রহিয়াছে। হইতে, তিনি নাফে’ হইতে ও তিনি রাসূল (সা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন $ “আল্লাহ তা'আলা বলেন £ হে আদম সন্তান! দুইটি ব্যাপার তোমার আয়ত্তাধীন নহে। একটি হইল তোমার গোপন দানের বিনিময়ে আমিই তোমাকে পুণ্য ও পবিত্রতা দান করি । দুই. তোমার মৃত্যুর পর আমার নেক বান্দার দো'আ আমিই তোমাকে পৌঁছাইয়া থাকি।” [১২ ৩,551 অৰ্থাৎ সম্পদ । ইব্ন আব্বাস, মুজাহিদ, আতা, সাঈদ ইব্ন যুবায়ের, আবুল আলিয়া, আতিয়া, আওফী, যিহাক, সুদ্দী, রবী ইব্ন আনাস, মাকাতিল ইব্ন হাইয়ান ও কাতাদাহ প্রমুখ হইতে উক্ত ব্যাখ্যা বর্ণিত হইয়াছে ৷ একদল বলেন, মীরাছের মতই সম্পদ কম হউক বা বেশি, ওসিয়তের বিধান প্রযোজ্য ১ হইবে। তাহাদের অপর দল বলেন, সম্পদ বেশি না হইলে ওসিয়ত করা যাইবে না। এই ' মতভেদের ভিত্তিতেই ওসিয়তযোগ্য সম্পদের পরিমাণ নিয়া মতভেদ দেখা দিয়াছে। উরওয়া হইতে পর্যায়ক্রমে হিশাম ইবন উরওয়া, সুফিয়ান, মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ ইব্ন ইয়াযীদ আল মাকবারী ও ইব্ন আবু হাতিম বর্ণনা করেন ৪
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।