Contents ৮৬ তাফসীরে ইব্ন কাছীর ১৮০. “তোমাদের যখন মৃত্যু উপস্থিত হয়, তখন তোমরা কোন সম্পদ রাখিয়া গেলে উহার ব্যাপারে পিতা-মাতা ও স্বজনদের জন্য ন্যায়ভাবে ওসিয়ত করিয়া যাওয়া তোমাদের জন্য ফরয করা হইল । মুত্তাকীদের ইহা দায়িত্ব । ১৮১. অনন্তর উহা (ওসিয়ত) শোনার পর যে ব্যক্তি উহাতে পরিবর্তন ঘটাইবে, সেই পরিবর্তনকারীরা নিঃসন্দেহে পাপ করিবে নিশ্চয়ই আল্লাহ তা‘আলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ । ১৮২. তবে যদি কেহ্ ওসিয়তকারীর পক্ষপাতিত্বের কিংবা পাপাচারের আশংকা করে বলিয়া ওসিয়ত প্রাপ্তদের ভিতর আপোসে সংশোধন করিয়া দেয়, তাহাতে কোন পাপ নাই । নিশ্চয় আল্লাহ তা‘আলা অনন্ত ক্ষমাশীল ও অশেষ দয়াবান ৷” তাফসীর £ আলোচ্য কালামে পাকে পিতা-মাতা ও আপনজনদের জন্য ওসিয়ত করাকে অপরিহার্য ঘোষণা করা হইয়াছে। সঠিক মত অনুসারে মীরাছের আয়াত নাযিল হওয়ার পূর্ব পর্যন্ত ওসিয়ত ওয়াজিব ছিল। অতঃপর যখন মীরাছের ফরায়েয সম্পর্কে আয়াত নাযিল হইল, তখন ইহার অপরিহার্ষফতা লোপ পাইল এবং আল্লাহর তরফ হইতে উত্তরাধিকারীদের জন্য নির্ধারিত অংশ ফরয করা হইল । ফলে অংশীদারগণ ওসিয়ত ছাড়াই নিজ নিজ অংশের অধিকারী হইল এবং ওসিয়তকারীর ওসিয়ত নিক্করিয় হইল। সুনানসহ অন্যান্য হাদীস সংকলনে এই প্রসঙ্গে আমর ইব্ন খারিজার এক হাদীস উদ্ধৃত হইয়াছে । উহাতে বর্ণিত আছে যে, তিনি বলেন ৪ “আমি রাসূল (সা)-এর এক ভাষণে শুনিয়াছি যে, তিনি বলেন-আল্লাহ তা'আলা প্রত্যেক প্রাপকের প্রাপ্য নির্ধারণ করিয়া দিয়াছেন। সুতরাং ওয়ারিছের জন্য ওসিয়তের কোন অবকাশ নাই । FS MAPA EO bi AADIAE BIL RS oh tt so ian A, RE EEE ইউনুস হইতে পৰ্যায়ক্ৰমে হুশায়েম ও সাঈদ ইবন মানসূরও অনুরূপ বর্ণনা প্রদান করেন। হাকেম তাহার মুস্তাদরাকে উহা বর্ণনা করেন এবং বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুসারে উহা বিশুদ্ধ । ইব্ন আব্বাস (রা) হইতে. আলী ইব্ন তালহা বর্ণনা করেন, mA Call ৩:১১, আয়াতাংশ সম্পর্কে ইব্ন আব্বাস (রা) বলেনঃ “বাপ-মা থাকা অবস্থায় ওসিয়ত ছাড়া আপনজনদের অন্য কেহ কোন অংশ পাইত না। অতঃপর মীরাছের আয়াত নাযিল হইল । ‘ফলে পিতা-মাতার অংশ নির্ধারিত হইল ও অন্যান্য স্বজনদের জন্য মৃতের সম্পদের এক- তৃতীয়াংশ পর্যন্ত ওসিয়তের অধিকার বহাল থাকিল” ইব্ন আব্বাস (রা) হইতে ক্রমাগত আতা, উছমান ইব্ন আতা, ইব্ন জারীজ, হাজ্জাজ ইব্ন মুহাম্মদ, হাসান ইব্ন মুহাম্মদ, ইউনুস, সাবাহ ও ইমাম ইব্ন আবু হাতিম বর্ণনা করেন ৪ ০০৪১১ ০১১১ €১০১]। আয়াতটি মানসূখ করিয়াছে এই আয়াত-
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।