তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৮৪ তাফসীরে ইব্ন কাছীর সকল ফিকাহবিদ এই মতের বিরোধিতা করেন। কারণ, Lo Se EAS WU আয়াতে আল্লাহ তা'আলা বলেন £ তোমাদের জন্য স্বেচ্ছাকৃত হত্যায় দিয়াত গ্রহণের অনুমতি প্রদান আল্লাহর তরফ হইতে উদারতা ও অনুকম্পা প্রদর্শন বৈ নহে । কারণ, অতীতের উন্মতের জন্য কিসাসই অপরিহার্য ছিল, কিসাস ও দিয়াতের ব্যাপারটি এচ্ছিক ছিল না । ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে মুজাহিদ, আমর ইবৃন দীনার, সুফিয়ান ও সাঈদ ইব্‌ন মানসুর বলেন £ বনী ইসরাঈলদের জন্য হত্যার বদলে হত্যা অপরিহার্য ছিল এবং কোনরূপ অনুকল্পার ব্যবস্থা ছিল না। ES HEE EC EE CE HE Alii <০ ০54 আয়াতে অনুকম্পা বলিতে স্বেচ্ছাকৃত হত্যায় দিয়াত গ্রহণের অনুমতিকে বুঝানো হইয়াছে। ইহা বনী ইসরাঈলদের জন্য প্রদত্ত ব্যবস্থা হইতে উদার ও সদয় ব্যবস্থা । তাই ইহা যথাযথভাবে অনুসৃত ও সুষ্ঠুভাবে আদায় হওয়া উচিত । আমর ইব্‌ন দীনার হইতে একাধিক বর্ণনায় ইহাই বিবৃত হইয়াছে। ইব্‌ন হাব্বান তাহার সহীহ সংকলনে উহা উদ্ধৃত করিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে মুজাহিদ ও তাহার নিকট হইতে একদল বর্ণনাকারী উক্ত আয়াতের এই ব্যাখ্যাই বর্ণনা করেন। কাতাদাহ (রা) বলেন ৪ £১ ৬০ 455 113 অৰ্থাৎ আল্লাহ তা'আলা এই উম্মতের উপর অনুগ্রহ করিয়াছেন এবং তাহাদিগকে দিয়াত খাওয়ার অনুমতি দিয়াছেন। অথচ পূর্ববর্তী উন্মতদিগকে এই সুযোগ প্রদান করেন নাই । তাওরাত অনুসারীদের জন্য হয় কিসাস, নয় ক্ষমার ব্যবস্থা ছিল, দিয়াতের ব্যবস্থা ছিল না৷ পক্ষান্তরে ইঞ্জীল অনুসারীদের জন্য শুধু ক্ষমার বিধান ছিল । শুধুমাত্র এই উন্মতের জন্য কিসাস, দিয়াত ও ক্ষমা এই তিন ব্যবস্থাই রহিয়াছে। হযরত সাঈদ ইব্ন জুবায়ের, মাকাতিল ইব্ন হাইয়ান ও রবী ইব্‌ন আনাস (রা) অনুরূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন। Mi lie i 15 6৩521 ০০৭% অর্থাৎ যদি কেহ দিয়াত গ্রহণের কিংবা দিয়াত গ্রহণে সন্মত হওয়ার পরেও হত্যা করে, তাহা হইলে তাহার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত রহিয়াছে। হযরত ইব্‌ন আব্বাস, মুজাহিদ, আতা, ইকরামা, হাসান, কাতাদাহ, রবী ইব্‌ন আনাস, সুদ্দীা ও মাকাতিল ইবন হাইয়ান অনুরূপ ব্যাখ্যা-বর্ণনা করিয়াছেন । অর্থাৎ দিয়াত গ্রহণের পর হত্যা করাকেই তাহারা সীমালজ্ঘন বলিয়া আখ্যায়িত করিয়াছেন। আবূ শুরায়েহ আল খুযাঈ হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান ইবন আবুল আওফা, হারিছ ইব্ন ফুযায়েল ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন যে, আবু শুরায়েহ বলেন ৪ “নবী করীম (সা) বলিয়াছেন, যদি কোন ব্যক্তির কেহ নিহত অথবা আহত হয়, তাহা হইলে তাহার তিন ব্যবস্থার যে কোন একটি গ্রহণের অধিকার রহিয়াছে। হয় সে কিসাস গ্রহণ করিবে, নতুবা দিয়াত গ্রহণ করিবে, অন্যথায় ক্ষমা করিবে। ইহা ছাড়া যদি সে চতুর্থ কোন ব্যবস্থা করিতে চাহে, তাহা হইলে তাহাকে বাধা দান কর উক্ত তিন ব্যবস্থার যে কোন একটি গ্রহণের পর যদি কেহ অন্য কোন ব্যবস্থা গ্রহণ করিতে চায়, তাহা হইলে উহা বাড়াবাড়ি হইবে এবং উহার পরিণতি হইবে অনন্ত নরকবাস ।” ইমাম আহমদ উক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।