তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ৮৩ চার ইমাম ও অধিকাংশ আলিমের মায্হাব মতে যদি কয়েকজন মিলিয়া একজনকে হত্যা করে তাহা হইলে একজনের বদলে কয়েকজনকে হত্যা করা যাইবে । হযরত উমর (রা) তাহার খিলাফতের সময়ে সাত ব্যক্তি মিলিয়া একটি গোলাম হত্যা করায় উক্ত সাত জনকেই মৃত্যুদণ্ড দেন। তারপর তিনি বলেন $ সান‘আবাসী সকলে মিলিয়া যদি তাহাকে হত্যা করিত, তাহা হইলে আমি সকল সান‘আবাসীকে হত্যার নির্দেশ দিতাম । তাহার এই ব্যবস্থার বিরুদ্ধে কোন সাহাবাই আপত্তি তুলেন নাই । সুতরাং ইহা ইজমার পর্যায়ে পৌছিয়াছে। ইমাম আহমদ হইতে উদ্ধৃত এক বর্ণনায় বলা হয়, একজনের বদলে একদলকে হত্যা করা যাইবে না এবং এক ব্যক্তির বদলে শুধু এক ব্যক্তিকেই হত্যা করা যাইবে । ইবনুল মানজার এই মতের সমর্থনে মুআজ, ইবৃন যুবায়ের, আবদুল মালিক ইব্‌ন মারওয়ান, যুহরী, ইব্‌ন সিরীন ও হাবীব ইব্‌ন আবূ ছাবিত প্রমুখের অভিমত উদ্ধৃত করেন। অতঃপর তিনি বলেন - এই মতটিই বিশুদ্ধ । এক ব্যক্তির জন্য একদলকে হত্যা করার সমর্থনে কোন দলীল নাই । ইব্ন যুবায়ের যখন এই মত পোষণ করেন, তখন সাহাবাদের মতৈক্যের প্রশ্ন ওঠে না এবং সাহাবাদের মতৈক্য ছাড়া ইজমা হওয়ার ক্ষেত্রে প্রশ্ন থাকিয়া যায় । SUSU il sly ayy all CUS Ls 3 os ie 3 আয়াতাংশ সম্পর্কে ইবৃ্ন আব্বাস (রা) হইতে মুজাহিদ বর্ণনা করেন ৯০২] ১০ ০ ১৬১ অর্থাৎ স্বেচ্ছাকৃত হত্যার কিসাস প্রাণদণ্ডের স্থলে যদি বাদী অর্থদণ্ডে রাযী হয়, উহাই আসামীর জন্য ক্ষমা প্রদর্শন । আবুল আলিয়া, আবূ শা'ছা, মুজাহিদ, সাঈদ ইব্ন জুবায়ের, আতা, হাসান, কাতাদাহ ও মাকাতিল ইব্ন হাইয়ানও এই মত পোষণ করেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বলেন {১% «51০ 4] 4 ৯ অর্থাৎ বাদী যদি আসামীকে কিছু ছাড় দেয়। যেখানে প্রাণদণ্ড দানের অধিকার পাইবার সেখানে উহার বিনিময়ে যদি অর্থদণ্ড প্রদানে রাষযী হয়, উহাই আসামীর প্রতি তাহার অনুকল্পা প্রদর্শন । আর £5; <5'5১=41U, বাদীর এই দয়া সরলভাবে মানিয়া ১.১১ ৭১1: £191, অৰ্থাৎ বাদানুবাদ ও কাল বিলম্ব না করিয়া বিবাদীর উহা আদায় করা উচিত । ইব্‌ন আব্বাস (রা) হইতে ক্রমাগত মুজাহিদ, আমর, সুফিয়ান ও হাকাম বর্ণনা করেন ৪ হত্যাকারী যথাযথভাবে দিয়াত আদায় করিবে। সাঈদ ইব্ন জুবায়ের, আবু শা্ছা, জাবির ইব্ন যায়েদ হাসান, কাতাদাহ, আতা খোরাসানী, রবী ইব্‌ন আনাস, সুদ্দীা ও মাকাতিল ইব্ন হাইয়ানও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। ইমাম আবু হানীফা (র) ও তাহার সহচরবৃন্দ, ইমাম শাফেঈ (র) ও ইমাম মালিক (র) হইতে ইব্‌ন কাসিমের বর্ণিত মশহুর অভিমত এবং ইমাম আহমদের অন্যতম অভিমত অনুসারে নিহতের অভিভাবক হস্তার সন্মতি ব্যতীত কিসাসের বদলে তাহার নিকট হইতে দিয়াত গ্রহণ করিতে পারিবে না । অবশিষ্ট ফিকাহবিদগণ দিয়াত গ্রহণের বেলায় হস্তার সম্মতি জরুরী মনে : করেননা। পূর্বসূরিদের একদল বলেন ঃ নারী হত্যার ব্যাপারে দিয়াতের অনুকল্পা প্রযোজ্য নহে। আল হাসান, কাতাদাহ, যুহরী, ইব্‌ন শিবরিমা, লায়েছ ও আওযাঈ এই মত পোষণ করেন। অবশিষ্ট

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।