Contents মাসআলা নিরুপায় ব্যক্তি যদি মৃত জীব ও অপরের হালাল আহার্য নাগালে পায় এবং অপরকে আঘাত করিয়া কিংবা ডাকাতি করিয়া উহা হাত করিতে না হয়, তাহা হইলে মৃত জীব ছাড়িয়া অপরের দ্রব্য ভক্ষণ করিবে। ইহাই সর্বসম্মত মাসআলা । এখন প্রশ্ন রহিল, যাহার দ্রব্য ভক্ষণ ' করিল, তাহাকে ক্ষতিপূরণ বা দাম দিতে হইবে কিনা ? এই ব্যাপারে দুইটি মত রহিয়াছে। উক্ত মত দুইটি ইমাম মালিক হইতে বর্ণিত হইয়াছে। তেমনি সুনানু ইব্ন মাযায় শু’'বার হাদীসেও _ উহা বৰ্ণিত হইয়াছে। হযরত উব্বাদ ইব্ন শারহীল আল-উনযী হইতে যথাক্রমে আবূ আয়াস, জা'ফর ইবনে আবু ওহশিয়া ও শু'বা বৰ্ণনা করেন ৪ “একবার আমরা দুর্ভিক্ষের শিকার হই । তখন আমি মদীনায় চলিয়া আসি । আমি একটি যবের ক্ষেতে ঢুকিয়া কিছু যবের খোসা খুলিয়া উহা খাইতে থাকি ও কিছু সব চাদরে বাধিয়া লই । ইত্যবসরে ক্ষেতের মালিক উপস্থিত হইল । সে আমাকে মারধোর করিল এবং আমার চাদর ছিনাইয়া লইয়া গেল । আমি রাসুলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া সকল ঘটনা তাহাকে জানাইলাম ৷ তখন রাসূল (সা) সেই ব্যক্তিকে ডাকিয়া আনিয়া বলিলেন- “এই লোকটি যখন ক্ষুধার্ত, তখন তুমি তাহাকে খাওয়াও নাই ও তাহার জন্য কোন প্রকার চেষ্টাও কর নাই । তেমনি সে যখন অজ্ঞ, তখন তুমি তাহাকে জ্ঞান দান কর নাই” এই বলিয়া তিনি তাহাকে চাদর ফিরাইয়া দিবার নির্দেশ দিলে সে চাদরটি ফিরাইয়া দিল । অতঃপর তাহাকে এক কিংবা অর্ধ ওয়াসাক ( প্রায় চার মণে এক ওয়াসাক) খাদ্যদ্রব্য প্রদানের নির্দেশ দেন। উক্ত হাদীসের সনদ সঠিক, শক্তিশালী ও উত্তম এবং উহার সমর্থনে অনেক হাদীস রহিয়াছে। আমর ইব্ন শুআয়েব হইতে অনুরূপ আর একটি হাদীস বর্ণিত হইয়াছে। তিনি তাহার পিতা হইতে ও তিনি তাহার . দাদা হইতে বৰ্ণনা করেন ৪ “রাসূল (সা)-এর কাছে ফলবান বৃক্ষের ফলমূল সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন-যদি কেহ অতি প্রায়াজনে উহা হইতে খায় ও নিয়া না যায়, তাহা হইলে সে অপরাধী হইবে না ৷” ৮১% 0১ ১০5 (5 53 আয়াতাংশের ব্যাখ্যা সম্পর্কে মাকাতিল ইবন হাইয়ান বলেন-কেহ নিরুপায় হইয়া কিছু খাইলে তাহাতে কোন দোষ নাই । তবে উহা তিন গ্রাসের বেশী হওয়া উচিত নহে । আল্লাহই ভাল জানেন। সাঈদ ইব্ন জুবায়ের বলেন ৪ =, অৰ্থাৎ এইরূপ ক্ষেত্রে হারাম খাওয়ার ব্যাপারে ‘তিনি ক্ষমাশীল এবং হারামকে নিরুপায় ব্যক্তির জন্য হালাল করার ব্যাপারে তিনি দয়ালু মাসরূক হইতে পর্যায়ক্রমে আবুয যুহা, আ’মাশ ও ওয়াকী বর্ণনা করেন ৪ “যে ব্যক্তি ক্ষুধায় কাতর হইয়া যে কোন পথে খানা-পিনার ব্যবস্থা থাকা সত্বেও পানাহার না করিয়া মারা গেল, সে ' জাহান্নামী ।” ইহা হইতে বুঝা যায় যে, জীবন বাচানোর জন্য হারাম খাওয়া ইচ্ছাধীন নহে, অপরিহার্য ।
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।